Skip to main content

Posts

জৈন্তাপুরে বিজিবির অভিযানে ১০টি ভারতীয় মহিষ আটক

শাহজাহান কবির খান জৈন্তাপুর সিলেট থেকেঃঃ সিলেটের জৈন্তাপুরের ১৯ বিজিবি জৈন্তাপুর রাজবাড়ী ক্যাম্পের অভিযানে নিজপাট কমলাবাড়ী এলাকা হতে ১০টি ভারতীয় মহিষ আটক। এলাকাবাসী ও বিজিবি জৈন্তাক্যাম্প কমান্ডার সূত্রে যানা যায়, ১লা ডিসেম্বর সকাল অনুমান সাড়ে ৭টায় জৈন্তাপুর উপজেলা সীমান্তের কমলাবাড়ী ও টিপরাখলা এলাকায় বিজিকি অভিযান পরিচালনা করে ১০টি ভারতীয় মহিষ আটক করে ক্যাম্পে নিয়ে যায়। এলাকাবাসী কামাল, জামাল, জুবায়ের সহ একাধিক ব্যক্তি জানান বেশ কিছুদিন ধওে দিন রাত সমান ভাবে উপজেলার কমলাবাড়ী, গোয়াবাড়ী, টিপলাখলা, ফুলবাড়ী, মরিছমারা এলাকাদিয়ে অবাধে ভারতীয় গরু মহিষ সহ নানা সমাগ্রী প্রবেশ করলেও সংশ্লিষ্ট প্রশাসন নিরব ভূমিকা পালন করছে। বিষয়টি ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের এলাকাবাসী অবহিত করেছে। এরপরও কোন কাজ হচ্ছে না। সংশ্লিষ্ট বাহিনীর পরিচয় দিয়ে একটি চক্র এসকল ভারতীয় গরু মহিষ ও পণ্য হতে টাকা আদায় করলেও নরিবতা পালন করছে সংশ্লিষ্টরা। এলাকাবাসীর অভিযোগ তাদের ক্ষেতের ফসল ধান সহ সব্জি নষ্ট হলেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তবে বিজিবির অভিযান একটি আই ওয়াস মাত্র। নতুবা জৈন্তাপুর বাজার, দর...

ফতেপুর ইউনিয়ন-কে আলোকিত অঞ্চলে হিসাবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন----- রফিক আহমদ

শাহজাহান কবির খান জৈন্তাপুর সিলেট থেকে: জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: রফিক আহমদ বলেছেন, ফতেপুর ইউনিয়ন-কে-একটি মডেল ও আলোকিত অঞ্চল হিসাবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। সমতা ভিত্তিক সুন্দর সমাজ বির্নিমানের লক্ষে আমার প্রাণপ্রণ প্রচেষ্টা থাকবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগন আমাকে তাদের মুল্যবান ভোট দিয়ে যে সম্মান দিয়েছেন জনগনের সেই আশা ও প্রত্যাশা পুরণ করতে আমি কাজ করে যাব। ইউনিয়নের বাগেরখাল রমজান রুপজান একাডেমি স্কুল এন্ড কলেজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  গতকাল ১লা ডিসেম্বর বুধবার দুপুর ১২টায় রমজান রূপজান বাগেরখাল একাডেমী  স্কুল এন্ড কলেজের আয়োজনে গভনিং বডির সভাপতি ও ফতেপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো: রফিক আহমদের সম্মানে এই সংবর্ধনা অনুষ্ঠান ও এইচএসসি পরীক্ষাথর্ীদের বিদায় জানানো হয়। প্রতিষ্ঠানের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও  শিক্ষক জিয়াউর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য কলেজের বাংলা বিভাগের প্রভাষক ফয়সল আহমদ।  অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে ব...

জৈন্তাপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ জৈন্তাপুর উপজেলায় ২৮ নভেম্বর  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃংখলা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক। সভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, সহকারী কমিশনার ভূমি ফারুক আহমেদ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ, ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ, মৎস্য কর্মকর্তা শেখ মোঃ মাসুদ রানা, ২নং জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান এখলাছুর রহমান, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি উপাধ্যক্ষ শাহেদ আহমদ, সহ সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, প্রচার সম্পাদক শাহাজাহান কবীর খান প্রমুখ।

জৈন্তাপুর আসামপাড়ায় পাথর ব্যবসায়ীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জৈন্তা এক্সপ্রেসঃঃ জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় পাথর ক্রাশার মিল মালিক ব্যবসায়ী সমিতি ও শ্রমিকদের যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  ৭ নভেম্বর রোববার সকাল ১১টায় আসামপাড়া এলাকায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট পাথর ব্যবসায়ী মো: সেলিম চৌধুরী। সভা পরিচালনা করেন ৪নং বাংলা বাজার শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আফজালুর রহমান।  সভায় বক্তারা বলেন, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের নাম ব্যবহার করে সংগঠনের একাংশ সদস্য পাথর ক্রাশার মিল মালিক ব্যবসায়ীদের উপর বিভিন্ন ভাবে চাপা প্রয়োগ করে অবৈধ ভাবে বিশেষ সুবিধা আদায় করতে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আসামপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মো: আব্দুন নুর ও সোহেল আহমদ-কে হেয়প্রতিপন্ন ও তাদের সামাজিক মর্যাদা এবং সুনাম ক্ষুন্ন করতে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে। বেলচা শ্রমিক সহ সব শ্রমিকগণ আমাদের ব্যবসার মুল চালিকা শক্তি। শ্রমিকদের স্বার্থ রক্ষা ও তাদের কল্যাণে আমরা কাজ করছি। মুলত: ট্রাক চালকগণ পাথর লোড-আনলোড কাজে বেলচা শ্রমিক সাথে নিয়ে ...

নৌকা মার্কার প্রার্থী মো: রফিক আহমদ মনোনয়নপত্রে স্বাক্ষর করছেন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেসঃঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ইং-এ আগামী ২৮ নভেম্বর অনুিষ্ঠতব্য জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদে নৌকা মার্কার প্রার্থী বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো: রফিক অাহমদ মনোনয়নপত্রে স্বাক্ষর করছেন। এ সময় প্রস্তাবকারী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ অালা উদ্দিন, সমর্থনকারী আওয়ামীলীগ নেতা মো: তোতা মিয়া,সাবেক ছাত্রনেতা আমিন আহমদ ও রুবেল শরিফ উপস্থিত ছিলেন ।

ধর্ম নিয়ে বাড়াবাড়িকে সমর্থন করে না ইসলাম ------এ.এস.পি মো. আব্দুল করিম

শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকেঃঃ জৈন্তাপুরে মডেল থানা পুলিশের সম্প্রীতি সমাবেশে বক্তব্যে বলেন ধর্ম যার যার, বাংলাদেশ সবার" শ্লোগানে সাম্প্রদায়িক অসহিষ্ণুতা রোধকল্পে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷২৪ অক্টোবর রোববার দুপুর সাড়ে ১২টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের আয়োজনে নিজপাট ইউনিয়ন পরিষদের হল রুমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া'র সভাপতিত্বে এবং এস.আই কাজী শাহেদ'র পরিচালনায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উত্তর সিলেটের কানাইঘাট সার্কেল সিনিয়র এ.এস.পি মো. আব্দুল করিম ৷স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেলথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, পুজা উদযাপন পরিষদের সভাপতি নিপেন্দ্র দাশ ৷এছাড়া আরোও উপস্থিত ছিলেন পাপলু দে, শংকর দাশ, মনসুর আহমদ, শফিকুল হক, হুমায়ুন আহমদ, সাংবাদিক নূরুল ইসলাম, শাহজাহান কবির খান, রেজওয়ান করিম সাব্বির প্রমুখ ৷সভায় বক্তারা বলেন, একটি বিশেষ মহল তাদের নিজেদের উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে উপজেলায় বিভিন্ন ধর্মালম্বীদের অনুষ্ঠানকে টার্গেট করে সাম্প্রদায়িক অসহিষ্ণুতা ছড়িয়ে দিতে কাজ করছে ৷ জৈন্তাপুর উপজেলায় অধ...

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী বাছাই করে দেওয়া হবে -------মন্ত্রী ইমরান আহমদ

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেসঃঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন আমি সব সময় কথায় এবং কাজে বিশ্বাসী। জনগণের আস্থা ও ভালবাসা নিয়েই আমি জননেত্রী শেখ হাসিনার প্রিয়পাত্র হয়ে আছি। প্রধানমন্ত্রীর জন্যই প্রতিটি কাজ দ্রুততার সাথে বাস্তবায়িত হচ্ছে এবং যার সুযোগ্য নেতৃত্বে করোনার এই মহামারিতে ইতোমধ্যে প্রায় ৫ হাজার কোটি টাকার ভ্যাকসিন বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে। নির্বাচনের সময় প্রার্থী মনোনয়নে অনেক ভূল হয়ে যায়, তবে দলের নীতিনির্ধারনী বোর্ড যাকে মনোনীত করবে তার কাজ করতে হবে। মনে রাখতে হবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী জাতীয় সংসদ নির্বাচনের উপর প্রভাব ফেলতে পারে। এই নির্বাচনই বলে দেবে আগামীতে কারা ক্ষমতায় আসবে। বঙ্গবন্ধুর পরিবার ও জাতীয় ৪ নেতা দেশ ও দলের জন্য রক্ত দিয়েছেন, এজন্য বঙ্গবন্ধুর পরিবারের প্রতি সম্মান রেখে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। বাংলাদেশে অতীতে ন্যায় এখনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান রয়েছে। জৈন্তাপুর উপজেলায়ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা সহ প্রতিটি মন্ডপের পুজারীদের ...