Skip to main content

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী বাছাই করে দেওয়া হবে -------মন্ত্রী ইমরান আহমদ


শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেসঃঃ
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন আমি সব সময় কথায় এবং কাজে বিশ্বাসী। জনগণের আস্থা ও ভালবাসা নিয়েই আমি জননেত্রী শেখ হাসিনার প্রিয়পাত্র হয়ে আছি। প্রধানমন্ত্রীর জন্যই প্রতিটি কাজ দ্রুততার সাথে বাস্তবায়িত হচ্ছে এবং যার সুযোগ্য নেতৃত্বে করোনার এই মহামারিতে ইতোমধ্যে প্রায় ৫ হাজার কোটি টাকার ভ্যাকসিন বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে। নির্বাচনের সময় প্রার্থী মনোনয়নে অনেক ভূল হয়ে যায়, তবে দলের নীতিনির্ধারনী বোর্ড যাকে মনোনীত করবে তার কাজ করতে হবে। মনে রাখতে হবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী জাতীয় সংসদ নির্বাচনের উপর প্রভাব ফেলতে পারে। এই নির্বাচনই বলে দেবে আগামীতে কারা ক্ষমতায় আসবে। বঙ্গবন্ধুর পরিবার ও জাতীয় ৪ নেতা দেশ ও দলের জন্য রক্ত দিয়েছেন, এজন্য বঙ্গবন্ধুর পরিবারের প্রতি সম্মান রেখে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। বাংলাদেশে অতীতে ন্যায় এখনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান রয়েছে। জৈন্তাপুর উপজেলায়ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা সহ প্রতিটি মন্ডপের পুজারীদের কাছে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানিয়ে দেওয়ার আহবান করেন। মন্ত্রী ১১ অক্টোবর সোমবার সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে জৈন্তাপুর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।   

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি নিপেন্দ্র কুমার দাস’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক, সহকারী কমিশনা (ভূমি) ফারুক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়মতি রানী। পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দাস’র পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৈদ্য খৃষ্ঠান ঐক্য পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাধব বিশ্বাস, সাধারণ সম্পাদক সুলাল চৌধুরী, সাবেক সভাপতি ফনী ভূষণ দে,  নিজপাট কালিবাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি সুব্রত মোহন ধর, সাধারণ সম্পাদক পাপলু দে, শ্রীপুর পূজা মন্ডপের সভাপতি রাজু সিং, নিবার দাস, প্রণদ কান্ত দেব, নগেন্দ্র নম, অদির চত্রুবর্তী, সৌমিক দেব প্রমুখ। 



মন্ত্রীর অনুষ্ঠানে টুকিটাকিঃ

শারদীয় দূর্গাপুজা উপলক্ষে জৈন্তাপুর উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় সভা। নির্ধারিত সময়ের পূর্বে থেকে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতারা হলরুমে আসন পেথে বসে আছেন, সাথে রয়েছেন পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দও। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সভাস্থলে এসে প্রধান অতিথির আসন গ্রহন করেন। এসময় লোকজনের উপস্থিতি অধিক হওয়ায় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে যখন আসন গ্রহন নিয়ে গাদাগাদি অবস্থা, ঠিক তখন মাইক হাতে নিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ। তিনি পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ব্যতিত আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দকে হলরুম ত্যাগ করার ঘোষণা দেন। এসময় নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে সভাস্থল ত্যাগ করেন। 

Comments

Popular posts from this blog

বিনামূল্যে সার ও বীজ বিতরণ জৈন্তাপুরে

শাহজাহান কবির খানঃঃ বুধবার সকালে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, সভায় সভাপতিত্বে ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি জৈন্তাপুর উপজেলা আব্দুল মান্নান। আরো উপস্থিত ছিলেন কৃষক/কৃষাণী এবং কৃষি অফিসারগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাহাড় টিলা কাটা, নদী ভরাট ও অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে আমাদের জীববৈচিত্র্য

জৈন্তাপুরে বাপা ও সারী নদী বাচাও আন্দোলনের নাগরিক বন্ধনে বক্তারাঃ শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকেঃঃ মানুষের সর্বগ্রাসী লোভ আর সর্বনাশা কর্মকান্ডের কারণে পরিবেশ মারাত্বক বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েছে। পরিবেশের মাটি, পানি, বাতাস সবকিছুই আজ দূষিত হয়ে উঠেছে। পাহাড়-টিলা কাটা আর অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। শুধু আইন দিয়ে এ অবস্থা থেকে পরিত্রাণ অসম্ভব । এজন্য সর্বশ্রেণির মানুষের সচেতনতা ও জাগরণ ছাড়া পরিবেশের বিপর্যয় সম্ভব নয়।  বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক ’নাগরিক বন্ধনে বক্তারা একথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেট জেলা শাখা ও সারি নদী বাঁচাও আন্দোলন’র যৌথ উদ্যোগে ৪ জুন শুক্রবার বিকেলে জৈন্তাপুরের ঐতিহাসিক বটতলায় এ নাগরিক বন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ মুরব্বি আব্দুস শুকুর এর সভাপতিত্বে ও সারী নদী বাচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদির সঞ্চালনায় অনুষ্ঠিত এ নাগরিক বন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম কিম। জৈন্তাপুর ইরাদবী'তে   বক্তারা আরো বলেন উন্নয়নের নামে পরিবেশ...

জৈন্তাপুরে পিআইবির ৩ দিন ব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ বৃহত্তর জৈন্তিয়া অঞ্চল (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ,  উপজেলার তৃণমুল পর্যায়ের  বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি)'র  উদ্যোগে এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সমন্বয়ে ৩ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।  গত ১৮ আগস্ট বৃহস্পতিবার  জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত সাইট্রাস গবেষণা কেন্দ্র অডিটরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।  পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, সাইট্রাস গবেষণা কেন্দ্র-এর বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার । অনুষ্ঠান উপস্থাপনা করেন  পিআইবি'র প্রশিক্ষক শাহ ...