Skip to main content

জৈন্তাপুর আসামপাড়ায় পাথর ব্যবসায়ীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত


জৈন্তা এক্সপ্রেসঃঃ
জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকায় পাথর ক্রাশার মিল মালিক ব্যবসায়ী সমিতি ও শ্রমিকদের যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 

৭ নভেম্বর রোববার সকাল ১১টায় আসামপাড়া এলাকায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট পাথর ব্যবসায়ী মো: সেলিম চৌধুরী। সভা পরিচালনা করেন ৪নং বাংলা বাজার শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আফজালুর রহমান। 

সভায় বক্তারা বলেন, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের নাম ব্যবহার করে সংগঠনের একাংশ সদস্য পাথর ক্রাশার মিল মালিক ব্যবসায়ীদের উপর বিভিন্ন ভাবে চাপা প্রয়োগ করে অবৈধ ভাবে বিশেষ সুবিধা আদায় করতে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আসামপাড়া এলাকার বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মো: আব্দুন নুর ও সোহেল আহমদ-কে হেয়প্রতিপন্ন ও তাদের সামাজিক মর্যাদা এবং সুনাম ক্ষুন্ন করতে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে। বেলচা শ্রমিক সহ সব শ্রমিকগণ আমাদের ব্যবসার মুল চালিকা শক্তি। শ্রমিকদের স্বার্থ রক্ষা ও তাদের কল্যাণে আমরা কাজ করছি। মুলত: ট্রাক চালকগণ পাথর লোড-আনলোড কাজে বেলচা শ্রমিক সাথে নিয়ে আসেন। সাধারণ শ্রমিকদের সাথে ক্রাশার মিল মালিক ব্যবসায়ীদের কোন দ্বন্দ্ব নেই। 

গত ৪ নভেম্বর হঠাৎ করে পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের একাংশ সদস্য বহিরাগত কয়েকজন লোক নিয়ে এসে আসামপাড়া এলাকায় আমীর আলীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করার চেষ্টা চালায় এবং ট্রাকে পাথর লোড কাজে বাধা দেয়। এই ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মো: আব্দুন নুর মেম্বার ও সোহেল আহমদ কে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করা হয়। এখানে সৈয়দ মো: আব্দুন নুর মেম্বার ও সোহেল আহমদের কোন সম্পৃক্তা নেই। 

প্রতিবাদ সভায় বক্তারা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের একাংশ সদস্যদের অবৈধ কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানান। সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মো: আব্দুন নুর মেম্বার, আমীর আলী, সোহেল আহমদ, শ্রমিকনেতা আব্দুস সালাম, ইউসুফুর রহমান ও আব্দুস ছত্তার। 

Comments

Popular posts from this blog

জৈন্তাপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কর্তৃক গ্রাহকদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে।  গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...

জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত উপজেলার সুফলভোগীদের মধ্যে ছাগল বিতরণ উদ্বোধন

জৈন্তাপুর উপজেলা  শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেস: জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত চলিত অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদারিদ্র,অসহায় গরীব ও প্রান্তিক জনগোষ্টীর (নারী-পুরুষ)'র মধ্যে ছাগল বিতরণ করা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ১৭ জুন শনিবার সকালে ছাগল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ছাগল বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হাওর অঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে।  জৈন্তাপুরে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সুফলভোগীদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শত পরিবারের মধ্যে ২টি করে ২শত ছাগল বিতরণ করা হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা: আব্দুল্লাহ  আল-মাসুদ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো: আবু জাহের, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। এছাড়া উপজেলা প্রাণিসম্প...

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...