Skip to main content

Posts

নৌকা মার্কার প্রার্থী মো: রফিক আহমদ মনোনয়নপত্রে স্বাক্ষর করছেন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেসঃঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ইং-এ আগামী ২৮ নভেম্বর অনুিষ্ঠতব্য জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদে নৌকা মার্কার প্রার্থী বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো: রফিক অাহমদ মনোনয়নপত্রে স্বাক্ষর করছেন। এ সময় প্রস্তাবকারী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ অালা উদ্দিন, সমর্থনকারী আওয়ামীলীগ নেতা মো: তোতা মিয়া,সাবেক ছাত্রনেতা আমিন আহমদ ও রুবেল শরিফ উপস্থিত ছিলেন ।

ধর্ম নিয়ে বাড়াবাড়িকে সমর্থন করে না ইসলাম ------এ.এস.পি মো. আব্দুল করিম

শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকেঃঃ জৈন্তাপুরে মডেল থানা পুলিশের সম্প্রীতি সমাবেশে বক্তব্যে বলেন ধর্ম যার যার, বাংলাদেশ সবার" শ্লোগানে সাম্প্রদায়িক অসহিষ্ণুতা রোধকল্পে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷২৪ অক্টোবর রোববার দুপুর সাড়ে ১২টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের আয়োজনে নিজপাট ইউনিয়ন পরিষদের হল রুমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়াহিয়া'র সভাপতিত্বে এবং এস.আই কাজী শাহেদ'র পরিচালনায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উত্তর সিলেটের কানাইঘাট সার্কেল সিনিয়র এ.এস.পি মো. আব্দুল করিম ৷স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর মডেলথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ, পুজা উদযাপন পরিষদের সভাপতি নিপেন্দ্র দাশ ৷এছাড়া আরোও উপস্থিত ছিলেন পাপলু দে, শংকর দাশ, মনসুর আহমদ, শফিকুল হক, হুমায়ুন আহমদ, সাংবাদিক নূরুল ইসলাম, শাহজাহান কবির খান, রেজওয়ান করিম সাব্বির প্রমুখ ৷সভায় বক্তারা বলেন, একটি বিশেষ মহল তাদের নিজেদের উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে উপজেলায় বিভিন্ন ধর্মালম্বীদের অনুষ্ঠানকে টার্গেট করে সাম্প্রদায়িক অসহিষ্ণুতা ছড়িয়ে দিতে কাজ করছে ৷ জৈন্তাপুর উপজেলায় অধ...

ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী বাছাই করে দেওয়া হবে -------মন্ত্রী ইমরান আহমদ

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেসঃঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন আমি সব সময় কথায় এবং কাজে বিশ্বাসী। জনগণের আস্থা ও ভালবাসা নিয়েই আমি জননেত্রী শেখ হাসিনার প্রিয়পাত্র হয়ে আছি। প্রধানমন্ত্রীর জন্যই প্রতিটি কাজ দ্রুততার সাথে বাস্তবায়িত হচ্ছে এবং যার সুযোগ্য নেতৃত্বে করোনার এই মহামারিতে ইতোমধ্যে প্রায় ৫ হাজার কোটি টাকার ভ্যাকসিন বিভিন্ন দেশ থেকে আনা হয়েছে। নির্বাচনের সময় প্রার্থী মনোনয়নে অনেক ভূল হয়ে যায়, তবে দলের নীতিনির্ধারনী বোর্ড যাকে মনোনীত করবে তার কাজ করতে হবে। মনে রাখতে হবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী জাতীয় সংসদ নির্বাচনের উপর প্রভাব ফেলতে পারে। এই নির্বাচনই বলে দেবে আগামীতে কারা ক্ষমতায় আসবে। বঙ্গবন্ধুর পরিবার ও জাতীয় ৪ নেতা দেশ ও দলের জন্য রক্ত দিয়েছেন, এজন্য বঙ্গবন্ধুর পরিবারের প্রতি সম্মান রেখে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। বাংলাদেশে অতীতে ন্যায় এখনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান রয়েছে। জৈন্তাপুর উপজেলায়ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতির বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা সহ প্রতিটি মন্ডপের পুজারীদের ...

জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্র মসলা জাতীয় ফসলের উন্নত উৎপাদন কলাকৌশল শীর্ষক প্রশিক্ষণ।

শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ কর্মশালায় বক্তারাঃ প্রাচীনকাল থেকেই গ্রাম-বাংলার মানুষ বিভিন্ন মসলা দিয়ে বাহারি খাবার তৈরি করে খাওয়ার অভ্যাস। এসব মসলা অধিকাংশ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। পুষ্টি বিজ্ঞনীদের তথ্যমতে, একজন মানুষের প্রত্যহ খাবারের সাথে ৫৪.২৫ গ্রাম বিভিন্ন প্রকার মসলা প্রয়োজন হয়। এসব মসলা বাড়ির আঙ্গিনায় চাষ করেই পারিবারিক চাহিদা মিটানো যায়। কিন্তু এ মসলার অধিকাংশই বিদেশ থেকে আমদানি করে চাহিদা মিটাতে হয় বর্তমানে পেয়াজ উৎপাদনে বাংলাদশ তৃতীয় স্হানে জৈন্তাপুরে মসলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন এসএ,এসএসএ ও এসএএও’র শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেছেন গোটা বিশ্বে প্রায় ১শ ৫০ জাতের মসলা উৎপাদিত হয়ে থাকে। বাংলাদেশে এখন পর্যন্ত ৪০ প্রকারের মসলা উৎপাদিত হচ্ছে, তবে আমদের দেশে অধিকতর মসলার ব্যবহার হওয়া বেশির ভাগ মসলাই বিদেশ থেকে আমদানী করতে হয়। আবার আমাদের দেশীয় মসলা বিদেশেও রপ্তানী হচ্ছে। যেমন রপ্তানী পণ্যের মধ্যে জৈন্তাপুরের তেজপাতা অন্যতম। আমরা পেয়াজের জন্য অনেকটা ভারত নির্ভর ছিলাম। বর্তমানে পেয়াজ উৎপাদনে বাংলাদেশ এখন তৃতীয় স্থানে রয়েছে, যা কিছু দিন পূর্বেও এই স্থান ছিল যুক্তর...

জৈন্তাপুরের শিক্ষাঙ্গন শিক্ষার্থীদের পদভারে মুখরিত

শাহজাহান কবির খান জৈন্তাপুরঃঃ মহামারী করোনা ভাইরাসের কারনে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান অবশেষে খুলে দেওয়া হলো। নিজ নিজ বিদ্যালয়ে উপস্থিত হয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা। ২০২০ সালের ১৮ মার্চ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। তৎসময়ে করোনা ভাইরাসের সংত্রুমন ও মৃত্যুর হার ছিল উর্ধগতি। এর পর থেকে কয়েক দফায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা আসলেও পরিস্থিতি পর্যবেক্ষণে তা সম্ভব হয়নি। সর্ব শেষ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১বছর ৬মাস ১দিন পর ১২ সেপ্টেম্বর শিক্ষার্থীরা ফিরে এলো তাদের প্রিয় ক্যাম্পাসে। রোববার সকাল থেকে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ছিল সন্তোষজনক এবং সরকারী নির্দেশনা অনুযায়ী শিক্ষকরা ক্লাস’র রুটিসহ স্বাস্থ্যবিধি অনুসরণের উপর শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। প্রতিটি স্কুলে রয়েছে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান পানি দিয়ে হাত ধুয়ার ব্যবস্থা। জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ সকল শিক্ষার্থীদের ভিটামিন-সি টেবলেট খাওয়ানো হয়। শিক্ষার্থীদের সাথে আলাপকালে তারা জানায়, আমরা বিগত দিনগুলোতে স্কুলে আ...

সরকারী কর্মকর্তা-কর্মচারীদেরকে অনিয়ম-দূর্নীতির উর্ধে থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে....প্রবাসী কল্যাণ মন্ত্রী

শাহজাহান কবির খান জৈন্তাপুরঃঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। নিয়মতান্ত্রিক ভাবে কাজ না করলে কাংখিত লক্ষ্যে পৌছা যাবে না। প্রশাসনে জনবল সংকট সহ বিভিন্ন রকম সমস্যা রয়েছে, এক্ষেত্রে প্রতিটি দপ্তর থেকে উর্ধতন কর্তৃপক্ষকে জানাতে হবে এবং একই সাথে আমাকেও অবগত করতে পারেন। যতক্ষন না খারাপ প্রমান হয়েছে ততক্ষন আমরা সবাই ভাল মানুষ। মনে রাখতে হবে সরকারী চাকুরীজি হলেও আপনারা জনগনের সেবক। কাজে ফাকি, অবহেলা, অনিয়ম ও দূর্নীতির উর্ধে থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। আইনশৃংখলার উপর মন্ত্রী বলেন এক সময় থানায় শুধু এসআই মর্যাদার একজন কর্মকর্তা ছিল। কিন্তু বর্তমানে এএসপি সহ একজন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। পুলিশ অপরাধ দমনে জনগনের সহায়তা নিতে হবে। কারন অনেক সময় দেখা যায় পুলিশ যেখানে ব্যর্থ হয়েছে সেখানে জনগন এগিয়ে এসেছে। বিদ্যুৎ বিভাগের সমালোচনা করে বলেন কাগজে কলমে জৈন্তাপুর উপজেলা শতভাগ বিদ্যুতায় হয়েছে, কিন্তু এখনো অনেক পরিবার বিদ্যুৎ সুবিধা পায়নি। ...

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল এক আরোহী নিহত, বাবার এক মাএ ছেলে শাহরিয়া

জৈন্তাপুরে মোটরসাইকেল ও একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক তরুণ মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলে ১ জনের মৃত্যু হয়। নিহত হলেন, জৈন্তাপুর দরবস্ত ইউনিয়নের রনিফৌদ এলাকার  আব্দুল্লাহ ড্রাইভারের পুত্র শাহরিয়া (২৫) #স্থানীয়রা জানান, শাহরিয়া সারীঘাট বাজার হতে বাড়ি ফেরার পথে তামাবিল সড়কের পাথর ঘাট মসজিদ নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা জাফলংগামী (সিলেট-জ)১১-০৪০২ বাসের সঙ্গে মটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শাহরিয়ার মারা যান। ছেলেটি নিজেও একজন ড্রাইভার ছিলেন।