Skip to main content

সরকারী কর্মকর্তা-কর্মচারীদেরকে অনিয়ম-দূর্নীতির উর্ধে থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে....প্রবাসী কল্যাণ মন্ত্রী


শাহজাহান কবির খান জৈন্তাপুরঃঃ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সরকারী কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকভাবে কাজ করতে হবে। নিয়মতান্ত্রিক ভাবে কাজ না করলে কাংখিত লক্ষ্যে পৌছা যাবে না। প্রশাসনে জনবল সংকট সহ বিভিন্ন রকম সমস্যা রয়েছে, এক্ষেত্রে প্রতিটি দপ্তর থেকে উর্ধতন কর্তৃপক্ষকে জানাতে হবে এবং একই সাথে আমাকেও অবগত করতে পারেন। যতক্ষন না খারাপ প্রমান হয়েছে ততক্ষন আমরা সবাই ভাল মানুষ। মনে রাখতে হবে সরকারী চাকুরীজি হলেও আপনারা জনগনের সেবক। কাজে ফাকি, অবহেলা, অনিয়ম ও দূর্নীতির উর্ধে থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। আইনশৃংখলার উপর মন্ত্রী বলেন এক সময় থানায় শুধু এসআই মর্যাদার একজন কর্মকর্তা ছিল। কিন্তু বর্তমানে এএসপি সহ একজন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। পুলিশ অপরাধ দমনে জনগনের সহায়তা নিতে হবে। কারন অনেক সময় দেখা যায় পুলিশ যেখানে ব্যর্থ হয়েছে সেখানে জনগন এগিয়ে এসেছে। বিদ্যুৎ বিভাগের সমালোচনা করে বলেন কাগজে কলমে জৈন্তাপুর উপজেলা শতভাগ বিদ্যুতায় হয়েছে, কিন্তু এখনো অনেক পরিবার বিদ্যুৎ সুবিধা পায়নি। বিশেষ করে তিনি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের 

উদ্দেশ্যে বলেন বিদ্যুৎ পায়নি এমন পরিবার যদি আমার কাছে লিখিত অভিযোগ করে তবে 

আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী ১০ সেপ্টেম্বর শুত্রæবার সকাল সাড়ে ১০টায় 

জৈন্তাপুর উপজেলার উন্নয়নমূলক কর্মকান্ড সহ সার্বিক বিষয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক। এসময় উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব আহমদ কবীর, কানাইঘাট সার্কেলের এএসপি আব্দুল করিম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এনামুল হক, উপজেলা সমাজসেবা অফিসার একে আজাদ ভূইয়া, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির ম্যানেজার সঞ্জিব কুমার দাস, সিনিয়র মৎস্য অফিসার শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা কৃষি অফিসার ফারুক হোসাইন, মাধ্যমিক শিক্ষা অফিসার সোলেমান হোসেন, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ, মহিলা বিষয়ক অফিসার মোছাঃ তাসলিমা, জৈন্তাপুর আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী সজল চাকলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সালাউদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী রাসেল আহমদ ভূইয়া, কর্মচারীদের মধ্যে আলতাফ হোসেন, ছাত্রলীগের সাবেক নেতা শরীফ আহমদ, আমীন আহমেদ, কামরুজ্জামান, আয়শা সিদ্দিকা প্রমুখ। এর 

আগে তিনি সারীঘাট উচ্চ বিদ্যালয়ের গার্লস ফেসিলিটিজি রুম, তৈয়ব আলী কারিগরি কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্ভোধন করেন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গনে দরিদ্র ও দুস্থ্যদের মাঝে ঢেইটিন-নগদ অর্থ বিতরণ করেন।

Comments

Popular posts from this blog

জৈন্তাপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কর্তৃক গ্রাহকদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে।  গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...

জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত উপজেলার সুফলভোগীদের মধ্যে ছাগল বিতরণ উদ্বোধন

জৈন্তাপুর উপজেলা  শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেস: জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত চলিত অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদারিদ্র,অসহায় গরীব ও প্রান্তিক জনগোষ্টীর (নারী-পুরুষ)'র মধ্যে ছাগল বিতরণ করা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ১৭ জুন শনিবার সকালে ছাগল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ছাগল বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হাওর অঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে।  জৈন্তাপুরে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সুফলভোগীদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শত পরিবারের মধ্যে ২টি করে ২শত ছাগল বিতরণ করা হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা: আব্দুল্লাহ  আল-মাসুদ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো: আবু জাহের, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। এছাড়া উপজেলা প্রাণিসম্প...

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...