Skip to main content

Posts

দেশের মানুষের মৌলিক চাহিদা পূরনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে ..... ইমরান আহমদ

শাহজাহান কবীর খান, জৈন্তাপুরঃঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামলীগ সরকার উন্নয়ন ও জনকল্যাণে বিশ্বাসী। দেশের মানুষের মৌলিক চাহিদা পূরনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দরিদ্র সীমার নিচে বসবাসকারী জমি নেই ঘর নেই এমন সব পরিবারকে প্রায় লক্ষাধিক ঘর তৈরী করে দিচ্ছে। মুক্তিযোদ্ধারা আমাদের জাতীয় জীবনের এক অনন্য প্রতীক। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ যতদিন বেচে থাকবে ততদিন বীর মুক্তিযোদ্ধাগণকে সম্মান দিয়ে যাবে। তিনি ২৪ জানুয়ারী রোববার সকালে জৈন্তাপুর উপজেলা সদরে ৩ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপনকালে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, সহকারী কমিশিনার (ভূমি) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মহসীন আলী, জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান এখলাছুর রহমান, নিজপাট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইয়া...

সিলেটের সৌন্দর্য শারীরিকভাবে অসুস্থ সাবেক এমপি দিলদার হোসেন সেলিমকে দেখতে গেলেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

 

জৈন্তাপুরে গোল মরিচের উৎপাদন ও কলাকৌশল শীর্ষক মাঠ দিবস পালন

শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ সিলেটের জৈন্তাপুর উপজেলার সাইট্রাস গবেষণা কেন্দ্রে কৃষক-কৃষানিদের অংশগ্রহণে বারি গোল মরিচ-১ এর আধুনিক উৎপাদন ও কলাকৌশল শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।  আজ রবিবার (১৩ ডিসেম্বর) দুপুর থেকে সাইট্রাস গবেষণা কেন্দ্রের উন্মুক্ত মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সাইট্রাস গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহ মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে ও বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকারের সঞ্চালনায় মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজারের আকবরপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ জুলফিকার আলী ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসাইন। আরও উপস্থিত ছিলেন সাইট্রাস গবেষণা কেন্দ্রের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এইচ এম বুরহান উদ্দিন ভূইয়া ও ফয়সাল আহমদ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ৩০ বছর পূর্বে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম সিলেটের জৈন্তাপুরে প্রথমে উদ্ভাবিত হয় জৈন্তা গোল মরিচ। বর্তমানে এটি বারি গোল মরিচ-১ নামে উন্নত জাত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। গোল মরিচ মসলা হিসেবে ব্যবহার হলে...

জৈন্তিয়া জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা অর্থ-আত্মসাতের অভিযোগে ফুসে উঠেছে জনতা

জৈন্তা এক্সপ্রেসঃঃ জৈন্তাপুর মহিলা মাদ্রাসার বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সোচ্ছার এলাকাবাসী। সাবেক পরিচালকের সেচ্ছাচারিতায় মাদ্রাসা এখন প্রায় ধংসের পথে। মাদ্রাসায় সার্বিক শৃংখলা ফিরিয়ে আনতে দুইটি ইউনিয়নের সর্বস্তরের মানুষের একাত্বতা প্রকাশ। সিলেটের জৈন্তাপুর উপজেলা সদরে ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় জৈন্তিয়া জামিয়া ইসলামিয়া মহিলা মাদ্রাসা। প্রতিষ্ঠাকালিন সময়ে এলাকার শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গের সম্পৃক্ততা থাকলেও হঠাৎ করে নিজের স্বার্থসিদ্ধি হাসিলের লক্ষ্যে তথাকতি পরিচালক এডভোকেট আব্দুল আহাদ মাদ্রাসার নামে ব্যবসার ফন্দি শুরু করেন। শিক্ষানুরাগী প্রতিষ্ঠাকালিক ব্যাক্তিদের সরিয়ে নিজের আত্মীয় স্বজনদের কমিটির সদস্য করে শুরু হয় মাদ্রাসার নামে বাণিজ্য। স্থানীয় বিশিষ্ট্য ব্যাক্তিদের দেওয়া জমি আর একজন প্রবাসীর টাকায় গড়ে উঠা ভবনে মাদ্রাসার পাঠদান চলে আব্দুল আহাদের একক কর্তৃত্বে। কমিটিতে স্থান নেই দাতা কিংবা প্রতিষ্ঠাকালিন কোন সদস্যের। শুধু তাই নয় বিভিন্ন সময় অনিয়ম-দূর্নীতির প্রতিবাদ করায় এরই মধ্যে বেশ কয়েক জন সুপারকেও রদবদল করেছে তিনি।  মানবিক কারনে একটা শিক্ষা প্রতিষ্ঠান ধংসের হাত থেকে রক্ষা...

১নং নিজপাট ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুস শুকুর মা অসুস্থ

 নিজস্ব প্রতিবেদকঃঃ ১নং নিজপাট ইউনিয়নের সাবেক ৪ বারের মেম্বার এবং  নিজপাট ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক এবং চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস শুকুর এর মাতা শাহীদুন নেছা (৯২) অসুস্থ। বর্তমানে তিনি কামরাঙ্গী উত্তর নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবার জানান শারীরিক অবস্থা ভালো না, এদিকে শাহীদুন নেছা আরোগ্য লাভের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করছেন তার ছেলে আব্দুস শুকুর মেম্বার। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজে বিশ্বাসী.........ইমরান আহমদ

নিজস্ব প্রতিবেদক :: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ একটি কান্তিলগ্নে অতিক্রম করছি। করোনা পরিস্থিতি নিয়ে তিনি বলেন আপনি যদি মাস্ক ছাড়া চলাফেরা করেন তবে মনে রাখবেন আপনি কাউকে মারতে যাচ্ছেন অথবা নিজে আত্মহত্যা করছেন। তাই নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচান। আমি প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই এলাকায় এসেছি শুধু আপনাদের অবস্থা জানার জন্য। আমি জনগনের কল্যাণে যে সকল কাজ করি তা আপনারা হয়ত খালি চোখে নাও দেখতে পারেন। আমাকে এলাকার সমস্যাগুলো বুঝিয়ে দিতে হবে। কারন আমি কথায় নয় কাজে বিশ্বাসী, আর আমাদের প্রধানমন্ত্রীর মুখ দিয়ে যে কথাগুলো বের হয় তা যথাযতভাবে পালন করি। জৈন্তাপুর সীমান্তে চোরাচালান নিয়ে তিনি কঠোর সমালোচনা করেন, তিনি আরো বলেন আমার দেশের পণ্য কেনো ভারতে পাচার হবে। আমরা আমাদের দেশের চাহিদা অনুযায়ী মটরশুটি সহ বিভিন্ন খাদ্যদ্রব্য বিদেশ থেকে আমদানী করে ভূর্তকি দিয়ে বাজারজাত করি শুধু দেশের মানুষের জন্য। মটরশুটি সহ বাংলাদেশী পণ্য পাচাররোধে প্রশাসন’র পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন ...

বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের নির্বাচন সম্পন্ন সভাপতি আব্দুর রহমান, সম্পাদক মোস্তফা কামাল

জৈন্তা এক্সপ্রেসঃঃ জৈন্তাপুর গোয়াইনঘাট কানাইঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার শ্রমিকদের নিয়ে গঠিত বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন রেজি নং চট্টঃ ১৯০৯ এ ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন। মোট ভোটার সংখ্যা প্রায় ৩৫০০ জনের  মধ্যে ভোট প্রয়োগ করেন ২৮০৪ জন ভোটার, এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুর রহমান(চেয়ার) প্রাপ্ত ভোট-১৬৬৯টি তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ আলী আকবর(ছাতা) মার্কা নিয়ে ৪৮৪ ভোট।  গতকাল ২৪ শে অক্টোবর শনিবার জৈন্তাপুর উপজেলার নিজাপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভোটারের চাপে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটারের ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে ভোর ৬টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কামাল আহমদ। প্রিজাইটিং অফিসারের অফিসের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান হোসেন। এতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন মোঃ কামাল হোসেন (মগ) প্রাপ্ত ভোট-৯৮৫,  সহ-সভাপতি নির্বাচিত হন মোঃ জামাল উদ্দীন (বালতি) প্রাপ্ত ভো...