Skip to main content

বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের নির্বাচন সম্পন্ন সভাপতি আব্দুর রহমান, সম্পাদক মোস্তফা কামাল




জৈন্তা এক্সপ্রেসঃঃ জৈন্তাপুর গোয়াইনঘাট কানাইঘাট ও কোম্পানিগঞ্জ উপজেলার শ্রমিকদের নিয়ে গঠিত বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন রেজি নং চট্টঃ ১৯০৯ এ ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন। মোট ভোটার সংখ্যা প্রায় ৩৫০০ জনের  মধ্যে ভোট প্রয়োগ করেন ২৮০৪ জন ভোটার, এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আব্দুর রহমান(চেয়ার) প্রাপ্ত ভোট-১৬৬৯টি তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ আলী আকবর(ছাতা) মার্কা নিয়ে ৪৮৪ ভোট। 


গতকাল ২৪ শে অক্টোবর শনিবার জৈন্তাপুর উপজেলার নিজাপট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সকাল ৮ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভোটারের চাপে সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটারের ভোট গ্রহণ করা হয়। ভোট গণনা শেষে ভোর ৬টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কামাল আহমদ। প্রিজাইটিং অফিসারের অফিসের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান হোসেন। এতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন মোঃ কামাল হোসেন (মগ) প্রাপ্ত ভোট-৯৮৫,  সহ-সভাপতি নির্বাচিত হন মোঃ জামাল উদ্দীন (বালতি) প্রাপ্ত ভোট-৬১৯, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ মোস্তফা কামাল (আনারস) প্রাপ্ত ভোট-৮৭৩, সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ মামানুর রশিদ  (মোটারসাইকেল) প্রাপ্ত ভোট-৯৬৮ ও মোঃ সিরাজ উদ্দীন (উড়োজাহাজ) প্রাপ্ত ভোট-৬৩৫, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মোঃ লিয়কত আলী (টেবিল) প্রাপ্ত ভোট-১৪৩০, অর্থ সম্পাদক নির্বাচিত হন মোঃ মস্তফা মিয়া( হারিকেন) প্রাপ্ত ভোট-৯৫৭, প্রচার সম্পাদক নির্বাচিত হন মোঃ সোহেল আহমদ ( মোমবাতি) প্রাপ্ত ভোট-৬০৯, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন মোঃ হেলাল মিয়া (ফুটবল) প্রাপ্ত ভোটÑ৮২৪, কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন অধূদ মিয়া (গাভী) প্রাপ্ত ভোট-৮৯৮, মোঃ নেকই  (ঘোড়া) প্রাপ্ত ভোট- ৫৮৬, মোঃ আব্দুল হান্নান (বাঘ) প্রাপ্ত ভোট-৪৮৬ এবং মোঃ ফরিদ মিয়া  (দোয়েল) প্রাপ্ত ভোট-৪৬৪।  সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করতে পেরে সবাইকে ধন্যবাদ জানান বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন এর প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ ও সদস্য সচিব আব্দুস সালাম।  অপরদিকে সব-নির্বাচিত কমিঠিকে অভিনন্দন জানান সাবেক বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন এর উপদেষ্টা ও সাবেক জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দীন আহমেদ ও মোঃ জয়নাল আবেদীন।

Comments

Popular posts from this blog

জৈন্তাপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কর্তৃক গ্রাহকদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে।  গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...

জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত উপজেলার সুফলভোগীদের মধ্যে ছাগল বিতরণ উদ্বোধন

জৈন্তাপুর উপজেলা  শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেস: জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত চলিত অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদারিদ্র,অসহায় গরীব ও প্রান্তিক জনগোষ্টীর (নারী-পুরুষ)'র মধ্যে ছাগল বিতরণ করা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ১৭ জুন শনিবার সকালে ছাগল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ছাগল বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হাওর অঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে।  জৈন্তাপুরে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সুফলভোগীদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শত পরিবারের মধ্যে ২টি করে ২শত ছাগল বিতরণ করা হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা: আব্দুল্লাহ  আল-মাসুদ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো: আবু জাহের, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। এছাড়া উপজেলা প্রাণিসম্প...

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...