Skip to main content

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজে বিশ্বাসী.........ইমরান আহমদ

  • নিজস্ব প্রতিবেদক:: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ একটি কান্তিলগ্নে অতিক্রম করছি। করোনা পরিস্থিতি নিয়ে তিনি বলেন

    আপনি যদি মাস্ক ছাড়া চলাফেরা করেন তবে মনে রাখবেন আপনি কাউকে মারতে যাচ্ছেন অথবা নিজে আত্মহত্যা করছেন। তাই নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচান। আমি প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই এলাকায় এসেছি শুধু আপনাদের অবস্থা জানার জন্য। আমি জনগনের কল্যাণে যে সকল কাজ করি তা আপনারা হয়ত খালি চোখে নাও দেখতে পারেন। আমাকে এলাকার সমস্যাগুলো বুঝিয়ে দিতে হবে। কারন আমি কথায় নয় কাজে বিশ্বাসী, আর আমাদের প্রধানমন্ত্রীর মুখ দিয়ে যে কথাগুলো বের হয় তা যথাযতভাবে পালন করি। জৈন্তাপুর সীমান্তে চোরাচালান নিয়ে তিনি কঠোর সমালোচনা করেন, তিনি আরো বলেন আমার দেশের পণ্য কেনো ভারতে পাচার হবে। আমরা আমাদের দেশের চাহিদা অনুযায়ী মটরশুটি সহ বিভিন্ন খাদ্যদ্রব্য বিদেশ থেকে আমদানী করে ভূর্তকি দিয়ে বাজারজাত করি শুধু দেশের মানুষের জন্য। মটরশুটি সহ বাংলাদেশী পণ্য পাচাররোধে প্রশাসন’র পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হতে হবে। চোরাচালান রোধে পুলিশ সহ সীমান্তে নিয়োজিত বিজিবিকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেন। 
    তিনি ২৮ অক্টোবর জৈন্তাপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প’র উদ্ভোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফারুক আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.লিয়াকত আলী, কানাইঘাট সার্কেলে সিনিয়র এ এসপি আব্দুল করিম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মহসীন আলী, উপজেলা আওয়মীলীগের সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, নিপেন্দ্র কুমার দে, জৈন্তাপুর ইউনিয়নের চেয়ারম্যান এখলাছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ। উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক কুতুব উদ্দিন ও আওয়মীলীগ নেতা জাকারিয়া মাহমুদের যৌথ পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সম্পাদক শওকত আলী, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, নিজপাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বাবুল, চিকনাগুল ইউনিয়ন আওয়ামলীগের সভাপতি আবুল হোসেন চৌধুরী প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রফিকুল ইসলাম রায়হান। পরে প্রধান অতিথি এলজিইডি ও ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আওতায় বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

Comments

Popular posts from this blog

বিনামূল্যে সার ও বীজ বিতরণ জৈন্তাপুরে

শাহজাহান কবির খানঃঃ বুধবার সকালে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, সভায় সভাপতিত্বে ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি জৈন্তাপুর উপজেলা আব্দুল মান্নান। আরো উপস্থিত ছিলেন কৃষক/কৃষাণী এবং কৃষি অফিসারগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাহাড় টিলা কাটা, নদী ভরাট ও অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে আমাদের জীববৈচিত্র্য

জৈন্তাপুরে বাপা ও সারী নদী বাচাও আন্দোলনের নাগরিক বন্ধনে বক্তারাঃ শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকেঃঃ মানুষের সর্বগ্রাসী লোভ আর সর্বনাশা কর্মকান্ডের কারণে পরিবেশ মারাত্বক বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েছে। পরিবেশের মাটি, পানি, বাতাস সবকিছুই আজ দূষিত হয়ে উঠেছে। পাহাড়-টিলা কাটা আর অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। শুধু আইন দিয়ে এ অবস্থা থেকে পরিত্রাণ অসম্ভব । এজন্য সর্বশ্রেণির মানুষের সচেতনতা ও জাগরণ ছাড়া পরিবেশের বিপর্যয় সম্ভব নয়।  বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক ’নাগরিক বন্ধনে বক্তারা একথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেট জেলা শাখা ও সারি নদী বাঁচাও আন্দোলন’র যৌথ উদ্যোগে ৪ জুন শুক্রবার বিকেলে জৈন্তাপুরের ঐতিহাসিক বটতলায় এ নাগরিক বন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ মুরব্বি আব্দুস শুকুর এর সভাপতিত্বে ও সারী নদী বাচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদির সঞ্চালনায় অনুষ্ঠিত এ নাগরিক বন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম কিম। জৈন্তাপুর ইরাদবী'তে   বক্তারা আরো বলেন উন্নয়নের নামে পরিবেশ...

জৈন্তাপুরে পিআইবির ৩ দিন ব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ বৃহত্তর জৈন্তিয়া অঞ্চল (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ,  উপজেলার তৃণমুল পর্যায়ের  বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি)'র  উদ্যোগে এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সমন্বয়ে ৩ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।  গত ১৮ আগস্ট বৃহস্পতিবার  জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত সাইট্রাস গবেষণা কেন্দ্র অডিটরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।  পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, সাইট্রাস গবেষণা কেন্দ্র-এর বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার । অনুষ্ঠান উপস্থাপনা করেন  পিআইবি'র প্রশিক্ষক শাহ ...