Skip to main content

জৈন্তাপুরে বন্যা পরিস্থিতির অবনতি


শাহজাহান কবির খানঃঃ
জৈন্তাপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারন করেছে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বিভিন্ন নদ-নদী দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় নদ-নদীর পানি দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে, বৃষ্টি তামলে নদীর পানি একটু কমলেও বৃষ্টি শুরু হওয়ার সাথে সাথে পানি আবারও বৃদ্বি পায়। পানির নিচে তলিয়ে আছে শত শত একর ফসলি জমি। উপজেলা সদরের সাথে বিভিন্ন গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, জরুরী প্রয়োজন মেটাতে নৌকা দিয়ে হাঁট বাজারে যাতায়াত করছে নি¤œাঅঞ্চলের মানুষ। নদী ভাঙনে হুমকীর মুখে গ্রামের কাচাঁ রাস্তা ও নদী তীরবর্তী এলাকার বসতবাড়ী। সারী নদীর পানি স্বাভাবিকের চেয়ে .০৫ সেঃ মিঃ উপর দিয়ে প্রভাহিত হচ্ছে। 

গত বুধবার রাত থেকে টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট এবং জৈন্তাপুর ইউনিয়নের গ্রামের হাজার হাজার মানুষ এখন পানিবন্দি রয়েছে। বেশির ভাগ কাচাঁ রাস্তা পানির নিচে তরিয়ে যাওয়ায় বিভিন্ন গ্রাম সহ উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপাকে পড়েছে নি¤œাআয়ের মানুষ। ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সারী নদীর পানি বিপদসীমা.০৫ সেঃ মিঃ উপর দিয়ে অতিত্রুম করছে। তবে শনিবার সকাল থেকে নদীর পানি কিছুটা কমতে দেখা গেলেও রোববার ভোর থেকে পূনরায় দ্রুতগতিতে নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে এখন নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে পাহাড় ও নদীর তীরবর্তি লোকজনকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে যেতে বলা হয়েছে। ভারী বর্ষণ অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরো অবনতির আশংকা করছেন আবহাওয়াবিদরা। এদিকে রোববার নদ-নদীর পানি কিছুটা কমলেও হাওরের পানি বৃদ্বি অব্যাহত রয়েছে। এবারের বন্যায় উপজেরার মধ্যে সবচেয়ে বেশী ক্ষতিগ্রাস্থ হয়েছে নিজপাট ও জৈন্তাপুর ইউনিয়নের কৃষি পরিবারের মানুষ জন। খামারিরা গবাদি পশুর খাদ্য নিয়ে চরম সংকটে পড়েছেন। পানিবন্দি মানুষের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাড়ে ১৬ মেঃ টন চাল বরাদ্ধ দেওয়া হলেও  আবহাওয় অনুকুলে না থাকায় বন্যায় ক্ষতিগ্রস্থদের কাছে পৌছানো সম্ভব হচ্ছেনা।। রবিবার ভোর থেকে বন্যা প্লাভিত এলাকায় পরিদর্শণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদী, , উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, অফিসার ইনর্চাজ গোলাম দস্তগীর আহমদ, নিজপাট ইউ/পি চেয়ারম্যান ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউ/পি চেয়ারম্যান ফখরুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতীক দলের নেতৃবৃন্দ।


উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেছেন আবহাওয়ার তথ্য মতে এখনো প্রচুর বৃষ্টি হওয়ার আশংকা রয়েছে, নদ-নদীর পানি কিছুটা কমলেও বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার আশঙ্খা করা যাচ্ছে, পরবর্তি ঘোষণা না দেওয়া পর্যন্ত নদীর তীরবর্তি মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে বলা হয়েছে। তার পরও উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন সহ সংশ্লিষ্টরা  সার্বক্ষনিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে যাচ্ছেন। পানিবন্দি অসহায় মানুষের জন্য যতেষ্ট  ত্রাণ সামগ্রী বরাদ্ধ রয়েছে।

Comments

Popular posts from this blog

জৈন্তাপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কর্তৃক গ্রাহকদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে।  গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...

জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত উপজেলার সুফলভোগীদের মধ্যে ছাগল বিতরণ উদ্বোধন

জৈন্তাপুর উপজেলা  শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেস: জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত চলিত অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদারিদ্র,অসহায় গরীব ও প্রান্তিক জনগোষ্টীর (নারী-পুরুষ)'র মধ্যে ছাগল বিতরণ করা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ১৭ জুন শনিবার সকালে ছাগল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ছাগল বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হাওর অঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে।  জৈন্তাপুরে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সুফলভোগীদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শত পরিবারের মধ্যে ২টি করে ২শত ছাগল বিতরণ করা হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা: আব্দুল্লাহ  আল-মাসুদ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো: আবু জাহের, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। এছাড়া উপজেলা প্রাণিসম্প...