Skip to main content

জৈন্তাপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (অব:) শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা অনুষ্ঠান

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFtq3VtclJvt1Nv0ljOZ05M3Ffqeh2vJmSVVigu6MoN_MQLnVCuwOjaf_H_SuCrHruVCX9QKZNTS2evFUVgM5czsWAToegKjjGmmUH8HMMYuxt4nqwx1a8hBt1okgWNTog37fphpuKyyoyf7s-Pr5v-DnsoTwG7DrxR9rluN5yxxR3EJ-_mytVe9O406ba/s1280/inbound8355985635569875496.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgFtq3VtclJvt1Nv0ljOZ05M3Ffqeh2vJmSVVigu6MoN_MQLnVCuwOjaf_H_SuCrHruVCX9QKZNTS2evFUVgM5czsWAToegKjjGmmUH8HMMYuxt4nqwx1a8hBt1okgWNTog37fphpuKyyoyf7s-Pr5v-DnsoTwG7DrxR9rluN5yxxR3EJ-_mytVe9O406ba/s1280/inbound8355985635569875496.jpg

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সম্প্রতি বছরে অবসর গ্রহন করা মোট ৩১ জন প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক-শিক্ষিকাগণের সম্মানে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি এবং বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি জৈন্তাপুর শাখার যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করে। 

(১১ মে-২০২৪ খ্রি:) শনিবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া। 

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মো: মনিরুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া বলেন, শিক্ষকগণ হলেন মানুষ গড়ার কারিগর। তাদের কে সম্মান ও শ্রদ্ধা করা আমাদের উচিত। 

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা জাতির মুলভিত্তি তৈরী করে দেন। একটি আলোকিত সমাজ ও মেধাবী জাতি গঠনে তাদের অনেক অবদান রয়েছে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো: ফজলুল হক, জৈন্তাপুর ইমরান আহমদ সরকারি মহিলা কলেজের সহকারি অধ্যাপক শাহেদ আহমদ, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন, জৈন্তাপুর  প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, ইউএস আইডি'র এসো শিখি প্রকল্পের উপজেলা কো-অডিনের্টর বিধান রায়, জৈন্তাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, সেন্ট্রাল জৈন্তা হাইস্কুলের শিক্ষক ইনসান আলী। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জৈন্তাপুর শাখার সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ। পবিত্র কোরাআন তেলাওয়ত করেন শিক্ষক নোমান আহমদ।

শিক্ষক ফখরুল ইসলাম ও আলমগীর হোসাইন, মো: জাকারিয়া ও রিন্টু চক্রবর্তীর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন  সংবর্ধিত শিক্ষক আব্দুল মালিক, মিহির চন্দ্র দেব, মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক রফিক আহমদ, মোহাম্মদ তাজুল হাসান, স্বপ্ন আক্তার, গোলাম মোস্তফা,

বিজন চন্দ্র দাস। অনুষ্ঠানে নতুন ৫ জন শিক্ষক-কে ফুল দিয়ে বরণ করা হয়েছে।  সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত "প্রয়াস" নামে একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মেচন করা হয়েছে।

Comments

Popular posts from this blog

বিনামূল্যে সার ও বীজ বিতরণ জৈন্তাপুরে

শাহজাহান কবির খানঃঃ বুধবার সকালে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, সভায় সভাপতিত্বে ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি জৈন্তাপুর উপজেলা আব্দুল মান্নান। আরো উপস্থিত ছিলেন কৃষক/কৃষাণী এবং কৃষি অফিসারগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাহাড় টিলা কাটা, নদী ভরাট ও অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে আমাদের জীববৈচিত্র্য

জৈন্তাপুরে বাপা ও সারী নদী বাচাও আন্দোলনের নাগরিক বন্ধনে বক্তারাঃ শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকেঃঃ মানুষের সর্বগ্রাসী লোভ আর সর্বনাশা কর্মকান্ডের কারণে পরিবেশ মারাত্বক বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েছে। পরিবেশের মাটি, পানি, বাতাস সবকিছুই আজ দূষিত হয়ে উঠেছে। পাহাড়-টিলা কাটা আর অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। শুধু আইন দিয়ে এ অবস্থা থেকে পরিত্রাণ অসম্ভব । এজন্য সর্বশ্রেণির মানুষের সচেতনতা ও জাগরণ ছাড়া পরিবেশের বিপর্যয় সম্ভব নয়।  বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক ’নাগরিক বন্ধনে বক্তারা একথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেট জেলা শাখা ও সারি নদী বাঁচাও আন্দোলন’র যৌথ উদ্যোগে ৪ জুন শুক্রবার বিকেলে জৈন্তাপুরের ঐতিহাসিক বটতলায় এ নাগরিক বন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ মুরব্বি আব্দুস শুকুর এর সভাপতিত্বে ও সারী নদী বাচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদির সঞ্চালনায় অনুষ্ঠিত এ নাগরিক বন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম কিম। জৈন্তাপুর ইরাদবী'তে   বক্তারা আরো বলেন উন্নয়নের নামে পরিবেশ...

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...