Skip to main content

Posts

চারিকাটায় কথিত স্যান্ডমার্ক এগ্রাে ফার্মের এমডি কর্তৃক ভূমি জবর দখল চেষ্টায় ব্যর্থ হয়ে নিরীহ জনগণের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস :: জৈন্তাপুর উপজেলায় চারিকাটায় কথিত স্যান্ডমার্ক এগ্রাে ফার্মের এমডি  ইয়াসমিন আক্তার কর্তৃক ভূমি জবর দখল চেষ্টায় ব্যর্থ হয়ে নিরীহ জনগণের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলে প্রতিবাদ সভায় বক্তারা অভিযােগ করেন। দি মেঘালয় টি ষ্টেইট'র লীজ প্রক্রিয়া বাতিল ও মেঘালয় চা-বাগানের দালাল কথিত স্যান্ডমার্ক এগ্রাে ফার্মের এমডি কর্তৃক চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম-কে নিয়ে কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদ এবং মেঘালয় চা-বাগান বিরোধী আন্দোলন বসতভিটা সংরক্ষণ কমিটির সাবেক সাধারণ সম্পাদক সমাজসেবী আলতাফ হোসেন বিলাল সহ স্থানীয় এলাকার নিরীহ জনগণের উপর মিথ্যা মামলা দায়ের করায় এলাকাবাসির উদ্যাগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  গত ২২ জুন বৃহস্পতিবার বিকেল ৩ টায় চতুল চারিকাটা ত্রিমূখী বাজার সংলগ্ন মাঠে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। চারিকাটা ইউনিয়ন বাসি আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, চারিকাটায় কথিত স্যান্ডমার্ক এগ্রাে ফার্মের এমডি ইয়াসমিন আক্তার কর্তৃক সরকারী ভূমি জবর দখল চেষ্টায় ব্যর্থ হয়ে নিরীহ জনগণের উপর মিথ্যা মামলা...

স্যান্ডমার্ক এগ্রোফার্ম লিমিটেড ফার্মের ভূমি জোরপূর্বক দখল চেষ্টা

সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নে নিজস্ব মালিকানাধীন জমিতে স্যান্ডমার্ক এগ্রোফার্ম লিমিটেড তাদের কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এ অবস্থায় ভূমিখেকো চক্রের সদস্যরা সরকারি জায়গা দাবি করে ফার্মের ভূমি জোরপূর্বক দখল করে গাছপালা কেটে এবং ঘর নির্মাণ করার পায়তারা করছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভূমি দখলের ঘটনায় স্যান্ডমার্ক এগ্রোফার্ম লিমিটেডের মালিক ইয়াসমিন আক্তার বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় গত বুধবার রাতে মামলা দায়ের করেছেন।

জৈন্তাপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কর্তৃক গ্রাহকদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে।  গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...

জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত উপজেলার সুফলভোগীদের মধ্যে ছাগল বিতরণ উদ্বোধন

জৈন্তাপুর উপজেলা  শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেস: জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত চলিত অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদারিদ্র,অসহায় গরীব ও প্রান্তিক জনগোষ্টীর (নারী-পুরুষ)'র মধ্যে ছাগল বিতরণ করা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ১৭ জুন শনিবার সকালে ছাগল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ছাগল বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হাওর অঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে।  জৈন্তাপুরে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সুফলভোগীদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শত পরিবারের মধ্যে ২টি করে ২শত ছাগল বিতরণ করা হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা: আব্দুল্লাহ  আল-মাসুদ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো: আবু জাহের, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। এছাড়া উপজেলা প্রাণিসম্প...

জৈন্তার সর্বস্তরের শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই ------রোটারিয়ান খসরু

শাহজাহান কবির খান,জৈন্তাএক্সপ্রেসঃঃ সিলেটজেলাট্রাক,পিকআপ,কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট- ২১৫৯ এর অন্তর্ভুক্ত জৈন্তাপুর উপজেলা উপ কমিটি আয়েজিত যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা এবং জৈন্তাপুর প্রবাসী গ্রুপের উপনেতা এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী   রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরুর সম্মানপ এক সংবর্ধনা ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। ৮ ই জুন বৃহস্পতিবার  সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় উপজেলার চাঙ্গিলে উপ কমিটির প্রধাণ কার্যালয়ে কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অলিউর রহমান ইদনের সভাপতিত্বে ও শ্রমিক নেতা সোহেল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু। এসময় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান খসরু বলেন,আমি জৈন্তা মায়ের সন্তান,এই মাটিতে জন্ম নিয়ে সদূর প্রবাসে দীর্ঘ সময় বসবাস করলেও জৈন্তাপুরের সর্বস্তরের মানুষ,প্রতিষ্ঠান, পেশাজীবি সংগঠনের খোঁজ আমি নিয়মিত রাখি। ট্রাক, পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন জৈন্তাপুরের সকল শ্রমিক ভাইদের আমি শ্রদ্ধা জানাই।আমি বিশ্বাস করি বর্তমান শিল্পায়...

ওসমানী বিমানবন্দরে প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল গাফফার চৌধুরী খসরু’র স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা প্রদান

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস :: যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা, সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল গাফফার চৌধুরী খসরু বলেছেন,মানুষের সেবাই আমার জীবনের মুল লক্ষ্য । কোন প্রতিদান ছাড়াই আমরণ মানবেতর সেবা করে যেতে চাই। মানব কল্যানের মধ্যে যে প্রশান্তি , তা অন্য কোথাও পাওয়া যায় না। জীবিকার তাগিদে প্রবাসে থাকলেও চিন্তা-চেতনা, ভাবনা ও কর্মে  তথা অস্তিত্বজুড়ে জুড়ে আছে দেশ ও দেশের মানুষ । মানুষ আমাকে ভালোবাসার মাধ্যমে যে প্রতিদান দিয়েছেন, তা কোনদিন কোনভাবে শোধ করা সম্ভব নয়। সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে এক বিশাল সংবর্ধনার জবাবে তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্র থেকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দল-মত নির্বিশেষে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত ২৭ মে শনিবার বিকেল ৪ টায় বিমানবন্দর চত্ত্বরেএ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় । এসময় বক্তারা বলেন , খসরু যেভাবে নিংস্বার্থভাবে দেশ ও মানুষের খেদমত করে যাচ্ছেন, তা খুব্ই বিরল। তাঁর মতো মানবহিতৈষী ব্যক্তিদের দেশে এখন খুব প্রয়োজন।  এসময়ে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, জৈন্তি...

জৈন্তাপুর বাগেরখালে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি বিষয়েমাঠ দিবস পালিত

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের বাগেরখাল স্কুলে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত চলিত অর্থ বছরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন করা হয়েছে। গত ২৭ মে শনিবার সকাল ১১টায় বাগেরখাল রমজান রুপজান একাডেমি স্কুল এন্ড কলেজ মাঠে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর (শস্য) সিলেট অঞ্চলের অতিরিক্ত উপ পরিচালক ফারুক হোসাইন। সভায় উন্নত মানের জাড়া লেবু চাষাবাদ সহ কৃষি কাজে এগিয়ে আসতে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেয়া হয়। বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, ইউপি সদস্য রফিক আহমদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদকশাহজাহান কবির খান, সাবেক অর্থ সম্পাদক মীর মো: শোয়েব আহমদ। ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: ইশতিয়াক আহমেদ'র পরিচালনায় মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য  রাখেন ও উপস্থিত ছিলেন এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর র...