Skip to main content

চারিকাটায় কথিত স্যান্ডমার্ক এগ্রাে ফার্মের এমডি কর্তৃক ভূমি জবর দখল চেষ্টায় ব্যর্থ হয়ে নিরীহ জনগণের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন


শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস
::

জৈন্তাপুর উপজেলায় চারিকাটায় কথিত স্যান্ডমার্ক এগ্রাে ফার্মের এমডি  ইয়াসমিন আক্তার কর্তৃক ভূমি জবর দখল চেষ্টায় ব্যর্থ হয়ে নিরীহ জনগণের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলে প্রতিবাদ সভায় বক্তারা অভিযােগ করেন। দি মেঘালয় টি ষ্টেইট'র লীজ প্রক্রিয়া বাতিল ও মেঘালয় চা-বাগানের দালাল কথিত স্যান্ডমার্ক এগ্রাে ফার্মের এমডি কর্তৃক চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম-কে নিয়ে কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্যের প্রতিবাদ এবং মেঘালয় চা-বাগান বিরোধী আন্দোলন বসতভিটা সংরক্ষণ কমিটির সাবেক সাধারণ সম্পাদক সমাজসেবী আলতাফ হোসেন বিলাল সহ স্থানীয় এলাকার নিরীহ জনগণের উপর মিথ্যা মামলা দায়ের করায় এলাকাবাসির উদ্যাগে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

গত ২২ জুন বৃহস্পতিবার বিকেল ৩ টায় চতুল চারিকাটা ত্রিমূখী বাজার সংলগ্ন মাঠে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। চারিকাটা ইউনিয়ন বাসি আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, চারিকাটায় কথিত স্যান্ডমার্ক এগ্রাে ফার্মের এমডি ইয়াসমিন আক্তার কর্তৃক সরকারী ভূমি জবর দখল চেষ্টায় ব্যর্থ হয়ে নিরীহ জনগণের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন। সভায় নিরীহ জনগনের উপর মিথ্যা মামলার প্রত্যাহার করে ঘটনার নিন্দা জানান।


সম্প্রতি গত ১১জুন স্থানীয় জনসাধারনের ভোগদখলীয় জায়গা বহিরাগত ভাড়াটিয়া লোক দিয়ে তিনি দখলের চেষ্টা করেন। জায়গা দখল কাজে ব্যর্থ হয়ে তিনি স্থানীয় নিরীহ বাসিন্দাগণ-কে হয়রানি করতে ভয়ভীতি দিয়ে তার অপকর্ম আড়াল করতে তিনি প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে চারিকাটার গন্যমান্য ব্যক্তিগণের উপর মিথ্যা মামলা দায়ের করেন। প্রতিবাদ সভায় ইয়াসমিন আক্তার কর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানানো হয়। 

বক্তারা বলেন, বিগত কয়েক বছর পূর্বে চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল পূর্ব মৌজা এলাকায় স্থানীয় কয়েকজন ব্যবসায়ী কিছু মালিকানাধীন ও অনেক সরকারী জায়গা দখল করে এখানে স্যান্ডমার্ক এগ্রাে ফার্ম লি: নামে একটি ফিসারী সহ ফলজ বাগান প্রতিষ্ঠা করেন। স্থানীয়দের উপর বিভিন্ন সময়ে এই কথিত এমডি মিথ্যা মামলা দিয়ে তাদের-কে এলাকা ছাড়া করে এই ফার্মের নাম ব্যবহার করে ও প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে কথিত তিনি বহিরাগত ভাড়াটিয়া লোক দিয়ে স্থানীয় বাসিন্দাগনের ভোগদখলীয় ফলজ বাগান ও বসতভিটা কৌশলে জবর দখলের চেষ্টায় চালান। চারিকাটার জনগন তাদের বসতভিটা রক্ষায় বিগত ১০ বছর থেকে দি মেঘালয় টি ষ্টেইট এন্ড খাদেজা বহুমূখি ফার্ম লি:-এর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছেন। সম্প্রতি হাইকোর্ট বসতভিটা রক্ষায় স্থানীয় বাসিন্দাগনের পক্ষ একটি রায় ঘোষনায় করাই এই কথিত এমডি ইয়াসমিন মেঘালয় কর্তৃপক্ষের সাথে গোপন চুক্তি করে কৌশলে ভূমির দখল অপচেষ্টায় লিপ্ত হয়ে পড়েছেন। প্রশাসনের নিকট ইয়াসমিন আক্তার কর্তৃক জোরপূর্বক ভূমি জবর দখল সহ নানা অপকর্মের সঠিক বিচার দাবী করা হয়। 


সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মনির আহমদ। সমাজসেবী সাইফুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদ সদস্য মো: শাহজাহান, চারিকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, চারিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম, সমাজসেবী আলতাফ হোসেন বিলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, সমাজসেবী কামাল আহমদ, যুবলীগ নেতা শরিফ আহমদ, সমাজসেবী নাজমুল ইসলাম ও জাকারিয়া আলম । পরে স্থানীয় জনতা কানাইঘাট-দরবস্ত সড়কের চতুল বাজারে রাস্তা অবরোধ করে এক বিক্ষোভ মিছিল বের করেন ।

Comments

Popular posts from this blog

বিনামূল্যে সার ও বীজ বিতরণ জৈন্তাপুরে

শাহজাহান কবির খানঃঃ বুধবার সকালে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, সভায় সভাপতিত্বে ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি জৈন্তাপুর উপজেলা আব্দুল মান্নান। আরো উপস্থিত ছিলেন কৃষক/কৃষাণী এবং কৃষি অফিসারগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাহাড় টিলা কাটা, নদী ভরাট ও অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে আমাদের জীববৈচিত্র্য

জৈন্তাপুরে বাপা ও সারী নদী বাচাও আন্দোলনের নাগরিক বন্ধনে বক্তারাঃ শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকেঃঃ মানুষের সর্বগ্রাসী লোভ আর সর্বনাশা কর্মকান্ডের কারণে পরিবেশ মারাত্বক বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েছে। পরিবেশের মাটি, পানি, বাতাস সবকিছুই আজ দূষিত হয়ে উঠেছে। পাহাড়-টিলা কাটা আর অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। শুধু আইন দিয়ে এ অবস্থা থেকে পরিত্রাণ অসম্ভব । এজন্য সর্বশ্রেণির মানুষের সচেতনতা ও জাগরণ ছাড়া পরিবেশের বিপর্যয় সম্ভব নয়।  বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক ’নাগরিক বন্ধনে বক্তারা একথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেট জেলা শাখা ও সারি নদী বাঁচাও আন্দোলন’র যৌথ উদ্যোগে ৪ জুন শুক্রবার বিকেলে জৈন্তাপুরের ঐতিহাসিক বটতলায় এ নাগরিক বন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ মুরব্বি আব্দুস শুকুর এর সভাপতিত্বে ও সারী নদী বাচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদির সঞ্চালনায় অনুষ্ঠিত এ নাগরিক বন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম কিম। জৈন্তাপুর ইরাদবী'তে   বক্তারা আরো বলেন উন্নয়নের নামে পরিবেশ...

জৈন্তাপুরে পিআইবির ৩ দিন ব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ বৃহত্তর জৈন্তিয়া অঞ্চল (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ,  উপজেলার তৃণমুল পর্যায়ের  বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি)'র  উদ্যোগে এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সমন্বয়ে ৩ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।  গত ১৮ আগস্ট বৃহস্পতিবার  জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত সাইট্রাস গবেষণা কেন্দ্র অডিটরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।  পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, সাইট্রাস গবেষণা কেন্দ্র-এর বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার । অনুষ্ঠান উপস্থাপনা করেন  পিআইবি'র প্রশিক্ষক শাহ ...