Skip to main content

ওসমানী বিমানবন্দরে প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল গাফফার চৌধুরী খসরু’র স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা প্রদান


শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস
:: যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা, সমাজসেবী ও শিক্ষানুরাগী আব্দুল গাফফার চৌধুরী খসরু বলেছেন,মানুষের সেবাই আমার জীবনের মুল লক্ষ্য । কোন প্রতিদান ছাড়াই আমরণ মানবেতর সেবা করে যেতে চাই। মানব কল্যানের মধ্যে যে প্রশান্তি , তা অন্য কোথাও পাওয়া যায় না। জীবিকার তাগিদে প্রবাসে থাকলেও চিন্তা-চেতনা, ভাবনা ও কর্মে  তথা অস্তিত্বজুড়ে জুড়ে আছে দেশ ও দেশের মানুষ । মানুষ আমাকে ভালোবাসার মাধ্যমে যে প্রতিদান দিয়েছেন, তা কোনদিন কোনভাবে শোধ করা সম্ভব নয়।


সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে এক বিশাল সংবর্ধনার জবাবে তিনি একথা বলেন। যুক্তরাষ্ট্র থেকে স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে দল-মত নির্বিশেষে তাকে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত ২৭ মে শনিবার বিকেল ৪ টায় বিমানবন্দর চত্ত্বরেএ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয় ।

এসময় বক্তারা বলেন , খসরু যেভাবে নিংস্বার্থভাবে দেশ ও মানুষের খেদমত করে যাচ্ছেন, তা খুব্ই বিরল। তাঁর মতো মানবহিতৈষী ব্যক্তিদের দেশে এখন খুব প্রয়োজন। 

এসময়ে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ, জৈন্তিয়া ছিন্নমুল সংস্থা (জেছিস)'র নিবার্হী পরিচালক এটি এম বদরুল  ইসলাম, জাসাদ সিলেট মহানগর শাখার সাধারণ সস্পাদক গিয়াস আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, রমজান রুপজান বাগেরখাল একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কানাইঘাট কলেজের প্রভাষক বিনা রানী সরকার, 

কবি ও লেখক রসময় ভট্টাচার্য , সারি নদী বাঁচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল-হাদী, জৈন্তাপুর উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক মো: কুতুব উদ্দিন, শাহিনুর রহমান, সদস্য রাসেল আহমদ,শিতল চন্দ্র, প্রবাসী নুর মোহাম্মদ হুনা আলী, শ্রমিক নেতা ফয়ছল আহমেদ, ছাত্রনেতা জাহিদুল ইসলাম, তুহিন আহমেদ, মনসুর আহমেদ, রুবেল আহমেদ, মামুনুর রশীদ, আবু হুরায়রা ও দেলোয়ার হোসেন।


Comments

Popular posts from this blog

জৈন্তাপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কর্তৃক গ্রাহকদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে।  গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...

জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত উপজেলার সুফলভোগীদের মধ্যে ছাগল বিতরণ উদ্বোধন

জৈন্তাপুর উপজেলা  শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেস: জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত চলিত অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদারিদ্র,অসহায় গরীব ও প্রান্তিক জনগোষ্টীর (নারী-পুরুষ)'র মধ্যে ছাগল বিতরণ করা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ১৭ জুন শনিবার সকালে ছাগল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ছাগল বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হাওর অঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে।  জৈন্তাপুরে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সুফলভোগীদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শত পরিবারের মধ্যে ২টি করে ২শত ছাগল বিতরণ করা হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা: আব্দুল্লাহ  আল-মাসুদ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো: আবু জাহের, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। এছাড়া উপজেলা প্রাণিসম্প...

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...