Skip to main content

জৈন্তার সর্বস্তরের শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই ------রোটারিয়ান খসরু


শাহজাহান কবির খান,জৈন্তাএক্সপ্রেসঃঃ

সিলেটজেলাট্রাক,পিকআপ,কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট- ২১৫৯ এর অন্তর্ভুক্ত জৈন্তাপুর উপজেলা উপ কমিটি আয়েজিত যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা এবং জৈন্তাপুর প্রবাসী গ্রুপের উপনেতা এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী   রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরুর সম্মানপ এক সংবর্ধনা ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। ৮ ই জুন বৃহস্পতিবার  সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় উপজেলার চাঙ্গিলে উপ কমিটির প্রধাণ কার্যালয়ে কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অলিউর রহমান ইদনের সভাপতিত্বে ও শ্রমিক নেতা সোহেল আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু। এসময় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান খসরু বলেন,আমি জৈন্তা মায়ের সন্তান,এই মাটিতে জন্ম নিয়ে সদূর প্রবাসে দীর্ঘ সময় বসবাস করলেও জৈন্তাপুরের সর্বস্তরের মানুষ,প্রতিষ্ঠান, পেশাজীবি সংগঠনের খোঁজ আমি নিয়মিত রাখি। ট্রাক, পিকআপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন জৈন্তাপুরের সকল শ্রমিক ভাইদের আমি শ্রদ্ধা জানাই।আমি বিশ্বাস করি বর্তমান শিল্পায়ন ও নগরায়ণের যুগে পরিবহন সেক্টর অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।আর এই সেক্টরকে জীবন বাজি রেখে এগিয়ে নিয়ে যাচ্ছে ট্রাক চালক শ্রমিকরা।কি দিন কি রাত দেশের অর্থনৈতিক চাকার অগ্রগতিতে তারা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত কাজ করে।আজকের এই জৈন্তাপুর অর্থনৈতিক অগ্রগতিতে ট্রাক শ্রমিকদের ভূমিকা অপরিসীম। আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচনে জৈন্তাপুরবাসীর মূল্যবান রায় নিশ্চিত হলে সর্বশ্রেনীর শ্রমিকদের জীবনমান উন্নয়নে আমি কাজ করে যাবো।এসময় তিনি অকাল প্রয়াত সংগঠনটির সাবেক সভাপতি মরহুম আশিকুর রহমান সহ নিহত সকল শ্রমিকনেতাদের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাকে সম্মানিত করার জন্য জৈন্তাপুরের সকল ট্রাকচালক শ্রমিক সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতির বক্তব্যে অলিউর রহমান ইদন বলেন, খসরু ভাই একজন উদার মনের মানুষ,সূদূর প্রবাসে থেকেও সর্বদা আমাদের শ্রমিকভাইদের খোঁজখবর রাখেন।আমরা জৈন্তাপুরের ট্রাক শ্রমিকরা সামনের দিনগুলোতে খসরু ভাইর পাশে থাকবো বলে এই অঙ্গিকার তিনি ব্যক্ত করেন।এসময় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান  জামাল আহমেদ,সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান মুন্না, বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আলি আকবর,সাধারণ সম্পাদক মোস্তফা কামাল,  জৈন্তাপুর উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক কুতুবউদ্দিন, শাহীনূর রহমান,জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক শাহজাহান কবির খান, উপ কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শ্রমিক নেতা মঈন উদ্দিন,আলমগীর হোসেন, আ মান্নান, আরব আলি,বদরুল ইসলাম,স্বপন মিয়া,মাহমুদ হোসেন,মুজিবুর রহমান,সিরাজ মিয়া,সেলিম আহমেদ সহ উপজেলার বিভিন্ন ইউনিট থেকে আগত ট্রাক,পিকআপ শ্রমিক সদস্যাবৃন্দ। এরপর সকল শ্রমিকদের পক্ষ থেকে রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরুর হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

Comments

Popular posts from this blog

বিনামূল্যে সার ও বীজ বিতরণ জৈন্তাপুরে

শাহজাহান কবির খানঃঃ বুধবার সকালে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, সভায় সভাপতিত্বে ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি জৈন্তাপুর উপজেলা আব্দুল মান্নান। আরো উপস্থিত ছিলেন কৃষক/কৃষাণী এবং কৃষি অফিসারগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাহাড় টিলা কাটা, নদী ভরাট ও অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে আমাদের জীববৈচিত্র্য

জৈন্তাপুরে বাপা ও সারী নদী বাচাও আন্দোলনের নাগরিক বন্ধনে বক্তারাঃ শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকেঃঃ মানুষের সর্বগ্রাসী লোভ আর সর্বনাশা কর্মকান্ডের কারণে পরিবেশ মারাত্বক বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েছে। পরিবেশের মাটি, পানি, বাতাস সবকিছুই আজ দূষিত হয়ে উঠেছে। পাহাড়-টিলা কাটা আর অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। শুধু আইন দিয়ে এ অবস্থা থেকে পরিত্রাণ অসম্ভব । এজন্য সর্বশ্রেণির মানুষের সচেতনতা ও জাগরণ ছাড়া পরিবেশের বিপর্যয় সম্ভব নয়।  বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক ’নাগরিক বন্ধনে বক্তারা একথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেট জেলা শাখা ও সারি নদী বাঁচাও আন্দোলন’র যৌথ উদ্যোগে ৪ জুন শুক্রবার বিকেলে জৈন্তাপুরের ঐতিহাসিক বটতলায় এ নাগরিক বন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ মুরব্বি আব্দুস শুকুর এর সভাপতিত্বে ও সারী নদী বাচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদির সঞ্চালনায় অনুষ্ঠিত এ নাগরিক বন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম কিম। জৈন্তাপুর ইরাদবী'তে   বক্তারা আরো বলেন উন্নয়নের নামে পরিবেশ...

জৈন্তাপুরে পিআইবির ৩ দিন ব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ বৃহত্তর জৈন্তিয়া অঞ্চল (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ,  উপজেলার তৃণমুল পর্যায়ের  বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি)'র  উদ্যোগে এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সমন্বয়ে ৩ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।  গত ১৮ আগস্ট বৃহস্পতিবার  জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত সাইট্রাস গবেষণা কেন্দ্র অডিটরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।  পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, সাইট্রাস গবেষণা কেন্দ্র-এর বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার । অনুষ্ঠান উপস্থাপনা করেন  পিআইবি'র প্রশিক্ষক শাহ ...