Skip to main content

Posts

জাফলংয়ে পানিতে ডুবে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

শাহজাহান কবির খানঃ জৈন্তাপুর  সিলেটের পর্যটন কেন্দ্র জাফলংয়ে বেড়াতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার দুইদিন পর ইমরান আহমেদ (১৮) নামের এক নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকার ডাউকি নদী থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। গত বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে জাফলংয়ের ডাউকি নদীর জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয় ইমরান। ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের ওসি রতন শেখ জানান, শনিবার বিকেলের দিকে জাফলংয়ের ডাউকি নদীর জিরো পয়েন্টে এলাকায় তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ইমরান আহমেদ টাঙ্গাইলের ঘাটাইল থানার ফুলমালির চালা এলাকার ফরিদ মিয়ার ছেলে এবং স্থানীয় ফজরগঞ্জ মাদ্রাসার দাখিল এবারের পরীক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, নিখোঁজ পর্যটক ইমরান আহমদের লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর ...

মুজিববর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না পরিদর্শনে জেলা প্রশাসক

শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকে :: মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আশ্রয়ন প্রকল্পের আওতায় নির্মিত জৈন্তাপুর উপজেলার ভূমি ও গৃহহীনদের জন্য নির্মিত মুজিব নগরের ঘর পরিদর্শন করেছেন সিলেটের জেলা প্রশাসক এম.কাজী এমদাদুল ইসলাম১ ২ জুলাই সোমবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার নিজপাট ইউনিয়নের গুয়াবাড়ী দৃষ্টিনন্দন পরিবেশে নির্মিত ২৩২টি ঘর পরিদর্শন করেন। এসময় উপকারভোগী ভূমি ও গৃহহীন পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। উপকারভোগী হালিমা বেগম, বেগম বিবি এবং জুনেদ আহমেদ জেলা প্রশাসককে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার প্রতিটি টিনশেডের পাকা ঘর মজবুত ও সুন্দর ভাবে নির্মাণ করা হয়েছে। আমরা এসব ঘর ও জমি পেয়ে অত্যন্ত আনন্দিত। পরিবারের সদস্যদের নিয়ে এখানে শান্তিতে বসবাস করছি। জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক, সহকারি কমিশনার (ভূমি) ফারুক আহমদ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাহউদ্দিন, মেম্বার হুমায়ুন কবির খান, আব্দুল হালিমের উপস্থিতিতে উপকারভোগীদের অভিযোগ আছে কি না জানতে চান।  পরিদর্শনকালে জেলা প্রশাসক এম...

দোয়ার দরখাস্ত বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান

জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল এর ছেলে ফুটবল খেলেত গিয়ে পা ভেঙ্গে  গেছে। পায়ে  অপারেশন করা হয়েছে। বর্তমানে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছে। ছেলের সুস্থ্যতার জন্য তিনি সকলের  নিকট দোয়া কামনা করেছেন।

কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হওয়ার জন্য তিনি যুব সমাজের প্রতি আহবান জানান-----ইমরান আহমদ এমপি

শাহাজাহান কবির খানঃঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন আমরা যদি প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে চাই তা হলে ধৈর্যহারা হলে চলবে না। কারণ করোনাকালীন সময়টা অপেক্ষা করতে হবে। জৈন্তাপুরে টিটিসির ট্রেনিং কার্যত্রুম শুরু হতে আরো এক থেকে দেড় বছর লাগতে পারে এবং সিলেটে ট্রেনিং সেন্টারে বিদেশ যাত্রীদের ট্রেনিং দেওয়া হচ্ছে। কেউ যদি মনে করেন ঘরে বসে ট্রেনিং নিবেন তা হলে আপনার বিদেশ যাওয়া হবে না। জৈন্তাপুরে আগামী অর্থ বছরে প্রবাসীদের জন্য ট্রেনিং সেন্টার’র কাজ শুরু হবে। । আন্দোল করুন জৈন্তাপুরে ইকোনমিক জোন চালু করার জন্য, গ্যাস ফিল্ডে চাকুরীর জন্য গেইটে গিয়ে আন্দোলন করা লাগবে না। অর্থনৈতিক জোনের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আমার একাধিকবার কথাও হয়েছে। নিজের কর্মসংস্থান নিজে করার চেষ্টা করুন এবং কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হওয়ার জন্য তিনি যুব সমাজের প্রতি আহবান জানান। তিনি বিভিন্ন দাবী প্রেক্ষিতে বলেন উপর শ্রণীর মানুষের কিছু ক্ষতি হলেও গরীবের জন্য কিছু করেন। কোয়ারীতে কাজ করে বিভিন্ন স্থানের মানুষ, এদেরকে নিয়ে আমাদের ভাবার প্রয়োজন নেই। সময়ের সাথে সাথে সব কিছু বদলাতে হবে, পেশ...

জৈন্তাপুর ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২য় পর্যায়ের ঘর হস্তান্তর

শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকেঃঃ   মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ে জৈন্তাপুর উপজেলায় ১শ ১২ পরিবারকে গৃহ হস্তান্তর করা হয়। রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এই গৃহ প্রদান কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধন এর পর জৈন্তাপুর উপজেলায় ২য় পর্যায়ের ১শ ১২ পরিবারকে জমির দলিল প্রদান করা হয়। জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গৃহ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত আজমেরী হক, সহকারী কমিশনার (ভুমি) ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল হক সরকার, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.সালাউদ্দিন, জৈন্তাপুর প্রেস ক্লাবের সভাপতি  শাহেদ আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ,প্রচার সম্পাদক সিরাজুল...

জৈন্তাপুরে প্রান্তিক কৃষকদের বাড়ী বাড়ী গিয়ে ধান সংগ্রহে উপজেলা প্রশাসন

শাহজাহান কবীর খান, জৈন্তাপুর (সিলেট) থেকে :: সরকারী জৈন্তাপুরে প্রান্তিক কৃষকদের বাড়ী বাড়ী গিয়ে ধান সংগ্রহে উপজেলা প্রশাসনভাবে ধান সংগ্রহে এবার ব্যতিত্রুমী উদ্যোগ হাতে নিয়েছে সরকার। এত দিন কৃষক তার উৎপাদিত ফসল ধান নিয়ে বিত্রিুর জন্য সরকারী খাদ্য গুদামে আসলেও এবার সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা বাড়ী বাড়ী যাচ্ছেন ধান সংগ্রহের জন্য। জৈন্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কৃষি বিভাগ ও খাদ্য নিয়ন্ত্রকের মাধ্যমে প্রতিটি গ্রামে প্রান্তিক কৃষকদের বাড়ী বাড়ী গিয়ে ধান সংগ্রহ শুরু হয়েছে।  চলতি মৌসুমে ৬১৪ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষমাত্র নিয়ে গতকাল ৬ জনু রোববার ১২৬ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়। উপজেলার দরবস্ত ইউনিয়নের গর্দনা গ্রামে সকাল ১০টায় বেশ কয়েকজন কৃষকের বাড়ী থেকে ধান ত্রুয় করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক, উপজেলা কৃষি অফিসার ফারুক হোসাইন, কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ সোহেল, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল জব্বার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুর রহমান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) সুব্রত তালুকদ...

জৈন্তাপুরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের দিনব্যাপি প্রদর্শণী

শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকে:: জৈন্তাপুরে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর’র উদ্যোগে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় দিনব্যাপি এক প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়। ৫ জুন শনিবার উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় মাঠে এই প্রদর্শণীর আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আজমেরী হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিনুল হক সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সোহেল, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, সহ-সভাপতি আব্দুল হালিম, প্রচার সম্পাদক শাহাজান কবীর খান।  অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন লাইভস্টক অফিসার সাইফ আহমদ, আওয়ামীলীগ নেতা কামাল আহমদ, সমাজ সেবক সামছু উদ্দিন, কৃষক মাক্কু মিয়া প্রমুখ। এর আগে অতিথিবৃন্দ ফিতা কেটে প্রাণিসম্পদ প্রদর্শণীর আনুষ্ঠানিক...