Skip to main content

জেলা ছাত্রদল নেতা লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত ও তাকে মুক্তির দাবি'তে জৈন্তাপুর সদরে মানববন্ধন কর্মসূচি পালন

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQRVXsnVKyE49M1AfH6uEgs-7qmrOzbha0BvbHq9m2mjDGYbdM_bm6u4FSXl1bXxp8_l7abhucsQBDJVanhpqVBi-swES5XQvpxw_vVwINAtRJ4ALdAb4U0oGaMBufxoCfBdmSN59mM0o8uMRGeKgSVhI_G3_-vJWtkgocButnLLdFIC1FYwhicmzb-CLp/s1599/inbound1979869946360519102.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQRVXsnVKyE49M1AfH6uEgs-7qmrOzbha0BvbHq9m2mjDGYbdM_bm6u4FSXl1bXxp8_l7abhucsQBDJVanhpqVBi-swES5XQvpxw_vVwINAtRJ4ALdAb4U0oGaMBufxoCfBdmSN59mM0o8uMRGeKgSVhI_G3_-vJWtkgocButnLLdFIC1FYwhicmzb-CLp/s1599/inbound1979869946360519102.jpg

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেসঃ
: সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য গোয়াইনঘাট উপজেলার জাফলং মামার বাজার এলাকার বাসিন্দা আব্দুল মালিক লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত ও তাকে মুক্তির দাবি'তে জৈন্তাপুর উপজেলা সদরে স্থানীয় বিএনপি সহ সহযোগি সংগঠনের উদ্যােগে এক মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। (১৪ অক্টোবর -২০২৪ খ্রি:) সোমবার দুপুর ২টায় জৈন্তাপুর সদরের বাস-স্টেশন এলাকায় এই মমানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস শুুক্রর।

জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা কামাল আহমদ ও মো: আলা উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই মানববন্ধন কর্মসুচি'তে বক্তরা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের প্রতিহিংসার শিকার ও রাজনৈতিক ভাবে সাজানো মামলায় লিটনের বিরুদ্ধে আদালত মৃত্যুদণ্ডের রায় দিয়েছে। অভিলম্বে আদালতের দেয়া রায় স্থগিত করে তাকে মুক্তির দাবি জানান। রাজনৈতিক প্রতি হিংসার শিকার লিটনের মৃত্যুদন্ডের রায় স্থগিত করে তাকে মুক্তির ব্যবস্থা গ্রহনে অন্তর্বর্তীকালীন সরকার ও আইন বিচার বিভাগের দৃষ্টি কামনা করা হয়েছে।

এতে বক্তব্য রাখেন জৈন্তাপুর ইউনিয়নের বিএনপির সভাপতি আব্দুল আহাদ, তানভীর আহমদ শাহীন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী জৈন্তাপুর ইউনিয়নের 

সভাপতি নূরুল ইসলাম,  ইসমাাইল মিয়া রিপন, শ্রমিক ইউনিয়নের সেক্রেটারী কামাল আহমদ, ছাত্রনেতা তারেক আহমদ, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান হেলওয়ার বিএনপি নেতা এম এ রাজ্জাক,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সোহেল আহমদ, মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ,পূর্ব জাফলং ইউনিয়নের ছাত্র দলের সাধারণ সম্পাদক সাব্বির আহমদ সুজন। 

মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করেন।

উল্লেখ্য: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের লাখেরপাড় গ্রামের আব্দুস শহিদ মিয়ার পুত্র আব্দুল মালিক লিটন সহ তার সাথে আরও ২ জন আসামী-কে বিগত ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর ১ কেজি মাদক (হিরোইন) সহ পুলিশ গ্রেফতার করে। এই মামলায় বিজ্ঞ আদালত বিগত। ২০২৩ সালের৫ ই অক্টোবর একমাত্র আসামী আব্দুল মালিক লিটনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষনা করেন এবং ২ জন আসামী-কে খালাস প্রদান করা হয়।

Comments

Popular posts from this blog

বিনামূল্যে সার ও বীজ বিতরণ জৈন্তাপুরে

শাহজাহান কবির খানঃঃ বুধবার সকালে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, সভায় সভাপতিত্বে ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি জৈন্তাপুর উপজেলা আব্দুল মান্নান। আরো উপস্থিত ছিলেন কৃষক/কৃষাণী এবং কৃষি অফিসারগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাহাড় টিলা কাটা, নদী ভরাট ও অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে আমাদের জীববৈচিত্র্য

জৈন্তাপুরে বাপা ও সারী নদী বাচাও আন্দোলনের নাগরিক বন্ধনে বক্তারাঃ শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকেঃঃ মানুষের সর্বগ্রাসী লোভ আর সর্বনাশা কর্মকান্ডের কারণে পরিবেশ মারাত্বক বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েছে। পরিবেশের মাটি, পানি, বাতাস সবকিছুই আজ দূষিত হয়ে উঠেছে। পাহাড়-টিলা কাটা আর অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। শুধু আইন দিয়ে এ অবস্থা থেকে পরিত্রাণ অসম্ভব । এজন্য সর্বশ্রেণির মানুষের সচেতনতা ও জাগরণ ছাড়া পরিবেশের বিপর্যয় সম্ভব নয়।  বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক ’নাগরিক বন্ধনে বক্তারা একথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেট জেলা শাখা ও সারি নদী বাঁচাও আন্দোলন’র যৌথ উদ্যোগে ৪ জুন শুক্রবার বিকেলে জৈন্তাপুরের ঐতিহাসিক বটতলায় এ নাগরিক বন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ মুরব্বি আব্দুস শুকুর এর সভাপতিত্বে ও সারী নদী বাচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদির সঞ্চালনায় অনুষ্ঠিত এ নাগরিক বন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম কিম। জৈন্তাপুর ইরাদবী'তে   বক্তারা আরো বলেন উন্নয়নের নামে পরিবেশ...

জৈন্তাপুরে পিআইবির ৩ দিন ব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ বৃহত্তর জৈন্তিয়া অঞ্চল (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ,  উপজেলার তৃণমুল পর্যায়ের  বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি)'র  উদ্যোগে এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সমন্বয়ে ৩ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।  গত ১৮ আগস্ট বৃহস্পতিবার  জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত সাইট্রাস গবেষণা কেন্দ্র অডিটরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।  পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, সাইট্রাস গবেষণা কেন্দ্র-এর বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার । অনুষ্ঠান উপস্থাপনা করেন  পিআইবি'র প্রশিক্ষক শাহ ...