Skip to main content

জৈন্তাপুরে বন্যা দুর্গত দরবস্ত অঞ্চলে র‍্যাব মহাপরিচালক (ডিজি) হারুন অর রশিদের ত্রাণ সামগ্রী বিতরণ


শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেসঃঃ
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)'র মহাপরিচালক (ডিজি) হারুন অর রশিদ বলেছেন, বন্যা দুর্গত অসহায় মানুষের সহযোগিতার সরকার সব সময় জনগণের পাশে রয়েছে। সরকারের পাশাপাশি দেশের বন্যা কবলিত এলাকার অসহায় লোকজনের কল্যাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বাহিনী এগিয়ে এসেছে। 

দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সমাজ ও জাতি রাষ্ট্রের উন্নয়ন ও অগ্রগতি'তে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)'র সকল সদস্যরা অঙ্গিকারাবদ্ধ। 

তিনি বলেন, যেকোন দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রন্থ এলাকার মানুষের কল্যাণে এবং তাদের সহযোগিতায় রাষ্ট্রের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠান কে এগিয়ে আসা উচিত। 

৮ জুলাই-২০২৪ খ্রি: সোমবার দুপুর সাড়ে ১২টায়  জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ভাটি-অঞ্চল  হিসাবে পরিচিত সেনগ্রাম-কাঞ্জর গর্দ্দনা, তেলিজুরী এলাকার বন্যা কবলিত অসহায় মানুষের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ কালে তিনি এসব কথা বলেন। 

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ৯-সিলেটের সার্বিক সহযোগিতায় অত্র গর্দ্দনা অঞ্চলের ১৩ টি গ্রামের অন্তত ৫ শত (পুরুষ- মহিলা) সহ গরীব অসহায়  বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ এবং র‍্যাব-৯ সিলেটের একটি চিকিৎসক টিম স্থানীয় জনগণের মাঝে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সামগ্রী বিতরণ করেন। 

এসময় উপস্থিত ছিলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন

(র‍্যাব)'র অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন, (র‍্যাব) ৯ সিলেটের অধিনায়ক উইং কমান্ডার মোঃ মোমিনুল হক,সহকারী পুলিশ সুপার কানাইঘাট (সার্কেল) অলক কান্তি শর্মা, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম) সহ র‍্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

Comments

Popular posts from this blog

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...

জৈন্তাপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কর্তৃক গ্রাহকদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে।  গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...

জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত

শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গত ১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।  উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।  বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।   সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুনুর রশিদ। উপজেলা যুব উন্নয়ন অফিসের সহকারী মোস্তফা হাসান আসকারী ও মো: আজহারুল ইসলামের যৌথ  পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুব সংগঠনের পক্ষে জসিম উদ্দিন ও মমতাজ আহমদ। সভায় ৪ জন প্রশিক্ষত যু্ব মহিলার মাঝে ৫০ হাজার টাকা করে ২ লাখ টাকা ঋণ বিতরণ করা হয় এবং বিভিন্ন যুব সংগঠনের ১০জন কে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।