Skip to main content

জৈন্তাপুর চিকনাগুলে দুই'টি পক্ষের সংঘর্ষে অন্তত ৭জন আহত

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjD-nc39x34SK-BdjVJFNXNJpIcv1cPeHCMs25jIL1lq__kUOKKGQVBgMGoivTIGdCJwwk_DN1m8HC3j90C2krBfmjv3kY9T92EghXptWay7k1ndAF3KjJCXvEJcjeCjRW_mG2JxjutpIu4fMqrGepcs20YzRTPeR8X-8yYxjfPR_x0diWVSVlNbNde-RN8/s769/inbound8681738443840779239.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjD-nc39x34SK-BdjVJFNXNJpIcv1cPeHCMs25jIL1lq__kUOKKGQVBgMGoivTIGdCJwwk_DN1m8HC3j90C2krBfmjv3kY9T92EghXptWay7k1ndAF3KjJCXvEJcjeCjRW_mG2JxjutpIu4fMqrGepcs20YzRTPeR8X-8yYxjfPR_x0diWVSVlNbNde-RN8/s769/inbound8681738443840779239.jpg

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস সংবাদ:
জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কহাইগড় গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদে দুই পক্ষের কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।  

স্থানীয় সুত্রেজানাগেছে, শুক্রবার (২৪ মে) বাদ জুম্মা কহাইগড় কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ পরবর্তী সময়ে মহল্লায় নতুন এক বাসিন্দা কে সমাজভুক্ত করা বিষয় নিয়ে পক্ষে বিপক্ষে  দুই পক্ষের কথা কাটাকাটির জের ধরে এক পর্যায়ে সংঘাতে রুপ নিয়। এতে উভয় পক্ষের ৭ জন আহত হন। আহতরা হলেন চিকনাগুল ইউনিয়নের কহাইগড় ১ম খন্ড গ্রামের আব্দুল খালিকের পুত্র শাহিন আহমেদ ফেরদৌস (৪০),ফারুক আহমেদ (৩০), একই গ্রামের হাজী-রহমত আলীর ছেলে জাবেদ আহমেদ (৩৫), ইকবাল আহমেদ (৪০)  

 একই গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ফরিদ আহমেদ ( সাবেক মেম্বার) (৫৫), শফিক আহমেদ (৪০), শরিফ আহমেদের ছেলে সোয়েব আহমেদ (৩২)। 

আহতদের  স্থানীয় জনতা উদ্ধার করে সিলেট নগরীর বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পরবর্তীতে দু'পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় চলে আসেন। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জৈন্তাপুর মডেল থানা পুলিশের একিট টিম। পরে স্থানীয় জনতার সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার (তদন্ত)  মোহাম্মদ আল-আমিন বলেন, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পুলিশ ফোর্স প্রেরণ করেছি। স্থানীয়দের সহায়তায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে । এই ঘটনায় দু'পক্ষেরই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। 


Comments

Popular posts from this blog

বিনামূল্যে সার ও বীজ বিতরণ জৈন্তাপুরে

শাহজাহান কবির খানঃঃ বুধবার সকালে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, সভায় সভাপতিত্বে ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি জৈন্তাপুর উপজেলা আব্দুল মান্নান। আরো উপস্থিত ছিলেন কৃষক/কৃষাণী এবং কৃষি অফিসারগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাহাড় টিলা কাটা, নদী ভরাট ও অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে আমাদের জীববৈচিত্র্য

জৈন্তাপুরে বাপা ও সারী নদী বাচাও আন্দোলনের নাগরিক বন্ধনে বক্তারাঃ শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকেঃঃ মানুষের সর্বগ্রাসী লোভ আর সর্বনাশা কর্মকান্ডের কারণে পরিবেশ মারাত্বক বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েছে। পরিবেশের মাটি, পানি, বাতাস সবকিছুই আজ দূষিত হয়ে উঠেছে। পাহাড়-টিলা কাটা আর অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। শুধু আইন দিয়ে এ অবস্থা থেকে পরিত্রাণ অসম্ভব । এজন্য সর্বশ্রেণির মানুষের সচেতনতা ও জাগরণ ছাড়া পরিবেশের বিপর্যয় সম্ভব নয়।  বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক ’নাগরিক বন্ধনে বক্তারা একথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেট জেলা শাখা ও সারি নদী বাঁচাও আন্দোলন’র যৌথ উদ্যোগে ৪ জুন শুক্রবার বিকেলে জৈন্তাপুরের ঐতিহাসিক বটতলায় এ নাগরিক বন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ মুরব্বি আব্দুস শুকুর এর সভাপতিত্বে ও সারী নদী বাচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদির সঞ্চালনায় অনুষ্ঠিত এ নাগরিক বন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম কিম। জৈন্তাপুর ইরাদবী'তে   বক্তারা আরো বলেন উন্নয়নের নামে পরিবেশ...

জৈন্তাপুরে পিআইবির ৩ দিন ব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ বৃহত্তর জৈন্তিয়া অঞ্চল (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ,  উপজেলার তৃণমুল পর্যায়ের  বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি)'র  উদ্যোগে এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সমন্বয়ে ৩ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।  গত ১৮ আগস্ট বৃহস্পতিবার  জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত সাইট্রাস গবেষণা কেন্দ্র অডিটরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।  পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, সাইট্রাস গবেষণা কেন্দ্র-এর বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার । অনুষ্ঠান উপস্থাপনা করেন  পিআইবি'র প্রশিক্ষক শাহ ...