Skip to main content

জৈন্তাপুরে উৎসব মূখর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত এম লিয়াকত আলী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন



শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেসঃ জৈন্তাপুর পরিষদ নির্বাচনে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী (আনারস) প্রতীক নিয়ে তিনি চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৩৭ হাজার ৯শ ৬ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল গফফার চৌধুরী খসরু (কাপ-পিরিচ) প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ১০ ভোট। অপর প্রার্থী ব্যবসায়ী এম ইসমাইল আলী আশিক (দোয়াত কলম) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮৭ ভোট। এছাড়া চেয়ারম্যান পদে ব্যালট পেপারে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ এর নাম থাকলেও তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। তবুও তিনি (ঘোড়া প্রতীক) নিয়ে পেয়েছেন ১৮৪ ভোট। অপর প্রার্থী আলহাজ্ব হোসেইন আহমদ (মোটর সাইকেল) প্রতীক থাকলেও তিনিও নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়িয়েছিলেন। তিনি পেয়েছেন ১০৫ ভোট। এম লিয়াকত আলী প্রতিদ্বন্দ্বি প্রার্থীর চেয়ে  ১৩ হাজার ৮শত ৯৬ ভোট বেশি পেয়ে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে সাহাদ উদ্দিন সাদ্দাম (টিউবওয়েল) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ২৩ হাজার ৮শ ৮৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা কবির আহমদ (চশমা) প্রতীক নিয়ে পান ১৫ হাজার ১শ ৪২ ভোট। অপর প্রার্থীদের প্রাপ্ত ভোট হচ্ছে বর্তমান ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন (মাইক) ৫ হাজার ৩শ ১৮ ভোট,, নজরুল ইসলাম (উড়োজাহাজ) ২ হাজার ৪শ ১৭ ভোট, আব্দুল খালিক (টিয়া পাখি)

১ হাজার ১শ ৭৪ ভোট, আব্দুল হক (বৈদ্যুতিক বাল্ব) ২ হাজার ১ ভোট, মাসুক উদ্দিন (তালা) ২ হাজার ৪শ ৬৯ ভোট ও শংকর দাশ (বই) প্রতীক নিয়ে পান ৯ হাজার ৯শ ৬ ভোট। ভাইস চেয়ারম্যান সংরক্ষিত পদে মোছা: সুনারা বেগম (কলস) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ২৭ হাজার ৮শ ৩২ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মরহুম ফয়েজ আহমদ বাবর'র সহধর্মিণী মোছা: পারভীন আক্তার (ফুটবল) প্রতীক নিয়ে পান ১৫ হাজার ৭শ ৪২ ভোট। বর্তমান ভাইস-চেয়ারম্যান পলিনা রহমান (সেলাই মেশিন) নিয়ে ৪ হাজার ৭শ ৮০ ভোট ও সাবেক ভাইস- চেয়ারম্যান জয়মতি রানী (প্রজাপতি) প্রতীক নিয়ে পান ১৩ হাজার ১শ ১৯ ভোট। 

জৈন্তাপুর উপজেলায় ভোটকেন্দ্র ছিল ৪৬ ছিল। মোট ভোটার ছিলেন ১ লাখ ৩৪ হাজার ৬১১ জন। গতকাল ভোটগ্রহণ চলাকালে বিচ্ছিন্নভাবে দু একটি কেন্দ্রে বিশৃঙ্খলা ঘটে। অনিয়মের অভিযোগে ১০ জন ভোটারকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড প্রদান করা হয়। এর বাইরে কোথাও বড় ধরনের কোন কিছু ঘটেনি। উপজেলায় শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

এদিকে জৈন্তাপুর উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসব মূখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় উপজেলার সর্বস্থরের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। অভিনন্দন জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এম লিয়াকত আলী, ভাইস-চেয়ারম্যান সাহাদ উদ্দিন সাদ্দাম, মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা: সুনারা বেগম নির্বাচিত হওয়ায় তাদের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন,সিলেট মহানগর জাসদের সাধারণ সম্পাদক ও জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি গিয়াস আহমদ, জৈন্তিয়া ছিন্নমুল সংস্থা (জেছিস)'র নির্বাহী পরিচালক এটি এম বদরুল ইসলাম, সিলেট জেলা পরিষদ সদস্য মো: শাহজাহান, নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান, চিকনাগুল খ্রিস্টান সম্প্রদায়ের প্রেসবিটারিয়ান চার্চের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার শর্মা। অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, নতুন উপজেলা পরিষদের গতিশীল নেতৃত্বে জৈন্তাপুর উপজেলার উন্নয়ন ও অগ্রগতি আরও এগিয়ে যাব।

Comments

Popular posts from this blog

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...

জৈন্তাপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কর্তৃক গ্রাহকদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে।  গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...

জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত

শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গত ১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।  উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।  বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।   সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুনুর রশিদ। উপজেলা যুব উন্নয়ন অফিসের সহকারী মোস্তফা হাসান আসকারী ও মো: আজহারুল ইসলামের যৌথ  পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুব সংগঠনের পক্ষে জসিম উদ্দিন ও মমতাজ আহমদ। সভায় ৪ জন প্রশিক্ষত যু্ব মহিলার মাঝে ৫০ হাজার টাকা করে ২ লাখ টাকা ঋণ বিতরণ করা হয় এবং বিভিন্ন যুব সংগঠনের ১০জন কে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।