Skip to main content

জৈন্তাপুরে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilF5S7v4fUj5mYsMT9TgWQOAhjQJ2We_zuRejfwEoIvN3n8XLrurVNlm5ZQ-sxAKulGH-d_ql8fJYBBDLSVF75A5h0F14UqhdO-vymAPnwLP5JgbanmJuJP29v8-eptDP9x5txFQONLB0tbasfdbPws_bzOPGeQKc1-f1_1Kr5wWfqaBv-KkTKb87MkBZN/s1080/inbound557155062797986725.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilF5S7v4fUj5mYsMT9TgWQOAhjQJ2We_zuRejfwEoIvN3n8XLrurVNlm5ZQ-sxAKulGH-d_ql8fJYBBDLSVF75A5h0F14UqhdO-vymAPnwLP5JgbanmJuJP29v8-eptDP9x5txFQONLB0tbasfdbPws_bzOPGeQKc1-f1_1Kr5wWfqaBv-KkTKb87MkBZN/s1080/inbound557155062797986725.jpg

শাহজাহান কবির খান:জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জৈন্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতিয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

রবিবার (১৭ই মার্চ) বেলা ১১টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জৈন্তাপুর উপজেলা প্রশাসন  জৈন্তাপুর উপজেলা পরিষদ, জৈন্তাপুর মডেল থানা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন, বীরমুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, জৈন্তাপুর প্রেসক্লাব, পল্লী বিদ্যুত সমিতি-২, জৈন্তাপুর বিদ্যুৎ সরবরাহ, জৈন্তেশ্বরী বাড়ী সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠন  শ্রদ্ধা  নিবেদন করেন। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাজেদুল ইসলাম। উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। 

বক্তারা বলেন, আজকের দিন'টি শিশুদের জন্য, স্বাধীন বাংলাদেশ গঠনের রূপকার টুঙ্গিপাড়ার জন্ম নেওয়া শেখ  মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বের মধ্য দিয়ে তার ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। সেদিনের সেই ছোট্ট শিশু মুজিব আজ বাংলাদেশের প্রতিটি কোমলমতি শিশুর জন্য অনুকরনীয়। বঙ্গবন্ধুর আদর্শ লাল করে সামনের দিকে এগিয়ে চলতে ও দেশপ্রেম বুকে লালন করে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলার আহবান জানান হয়। 

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়মতি রানী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফাতেমা তুজ জোহরা সানিয়া, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) তাজুল ইসলাম (পিপিএম), উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল মাসুদ, উপজেলা প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, সিনিয়র মৎস কর্মকর্তা অলিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমেদ, উপজেলা আবাসিক প্রকৌশলী বিদ্যুৎ (সরবরাহ) সজল চাকলাদার, একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) আজিজুল হক খোকন, যুব উন্নয়ন কর্মকর্তা রতন চন্দ্র দাস, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের অধ্যক্ষ আবু সুফিয়ান বিলাল, আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা যুবলীগের সদস্য সাইফুল ইসলাম বাবু।   

অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Comments

Popular posts from this blog

বিনামূল্যে সার ও বীজ বিতরণ জৈন্তাপুরে

শাহজাহান কবির খানঃঃ বুধবার সকালে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, সভায় সভাপতিত্বে ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি জৈন্তাপুর উপজেলা আব্দুল মান্নান। আরো উপস্থিত ছিলেন কৃষক/কৃষাণী এবং কৃষি অফিসারগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাহাড় টিলা কাটা, নদী ভরাট ও অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে আমাদের জীববৈচিত্র্য

জৈন্তাপুরে বাপা ও সারী নদী বাচাও আন্দোলনের নাগরিক বন্ধনে বক্তারাঃ শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকেঃঃ মানুষের সর্বগ্রাসী লোভ আর সর্বনাশা কর্মকান্ডের কারণে পরিবেশ মারাত্বক বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েছে। পরিবেশের মাটি, পানি, বাতাস সবকিছুই আজ দূষিত হয়ে উঠেছে। পাহাড়-টিলা কাটা আর অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। শুধু আইন দিয়ে এ অবস্থা থেকে পরিত্রাণ অসম্ভব । এজন্য সর্বশ্রেণির মানুষের সচেতনতা ও জাগরণ ছাড়া পরিবেশের বিপর্যয় সম্ভব নয়।  বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক ’নাগরিক বন্ধনে বক্তারা একথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেট জেলা শাখা ও সারি নদী বাঁচাও আন্দোলন’র যৌথ উদ্যোগে ৪ জুন শুক্রবার বিকেলে জৈন্তাপুরের ঐতিহাসিক বটতলায় এ নাগরিক বন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ মুরব্বি আব্দুস শুকুর এর সভাপতিত্বে ও সারী নদী বাচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদির সঞ্চালনায় অনুষ্ঠিত এ নাগরিক বন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম কিম। জৈন্তাপুর ইরাদবী'তে   বক্তারা আরো বলেন উন্নয়নের নামে পরিবেশ...

জৈন্তাপুরে পিআইবির ৩ দিন ব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ বৃহত্তর জৈন্তিয়া অঞ্চল (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ,  উপজেলার তৃণমুল পর্যায়ের  বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি)'র  উদ্যোগে এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সমন্বয়ে ৩ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।  গত ১৮ আগস্ট বৃহস্পতিবার  জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত সাইট্রাস গবেষণা কেন্দ্র অডিটরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।  পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, সাইট্রাস গবেষণা কেন্দ্র-এর বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার । অনুষ্ঠান উপস্থাপনা করেন  পিআইবি'র প্রশিক্ষক শাহ ...