Skip to main content

শেখ হাসিনা'র সরকার দেশের কৃৃষি সেক্টরের উন্নয়ন ও কৃষি উৎপাদন কাজে অগ্রাধিকার দিয়েছেন ---সচিব ওয়াহিদা আক্তার


জৈন্তা এক্সপ্রেস । সংবাদ শাহজাহান কবির খানঃ

কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার বলেছেন, শেখ হাসিনা'র সরকার দেশের কৃৃষি সেক্টরের উন্নয়ন ও কৃষি উৎপাদন কাজে অগ্রাধিকার দিয়েছেন। আমাদের দেশের মাটি সোনার মাটি,এখানে কৃষি পণ্য উৎপাদনের উপযুক্ত পরিবেশ রয়েছে। কৃষি বৈজ্ঞানিকগণ গবেষণা কাজে এগিয়ে আসায় দেশে নতুন নতুন কৃৃষি পণ্য জাত উদ্ভাবন ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। কৃৃষি'তে দেশের অনেক উন্নয়ন সাধিত হয়েছে। কৃৃষি সেক্টরের গবেষণার ফসল বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, কৃষকরা হচ্ছেন বাংলাদেশের প্রাণ শক্তি। কৃৃষি ব্যবস্থায় অনেক পরিবর্তন হয়েছে। 


শেখ হাসিনার সরকার যে সুযোগ-সুবিধা দিয়েছেন তা কাজে লাগাতে হবে। কৃষি গবেষণা কেন্দ্র থেকে যেসব চারা বিতরণ করা হয়েছে তা যত্ন করা প্রয়োজন। সিলেট অঞ্চলে অন্তত ৪ লাখ হেক্টর পতিত জমি রয়েছে। এসব অনাবাদী জমি-কে চাষাবাদের আওতায় নিয়ে আসতে হবে।

নিজের ভাগ্য ও দেশের পরিবর্তনে তিনি কৃষকদের এগিয়ে আসার আহবান জানান। সমৃদ্ধশালী দেশ গঠনে আমাদের সবাই-কে এগিয়ে আসা প্রয়োজন। 


গত ২রা ডিসেম্বর শনিবার সকাল ১১টায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সাইট্রাস গবেষণা কেন্দ্র জৈন্তাপুর আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রে আয়োজিত মাতৃ বাগান তৈরির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিকট বিএআরআই উদ্ভাবিত বারি বাতাবি লেবু-৫'র চারা হস্থান্তর-বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস,যুগ্ম সচিব পরিচালক (সেবা ও সরবরাহ) ফেরদৌসী ইসলাম, যুগ্ম সচিব (গবেষণা ও সম্প্রসারণ ) 

রেহেনা ইয়াসমিন ,পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী, কফি, কাজুবাদাম গবেষণা ও উন্নয়ন প্রকল্প (বারি অংগ)'র প্রকল্প পরিচালক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: আলতাফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট'র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর সাইট্রাস গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শাহ মো: লুৎফুর রহমান। সভাপতির বক্তব্যে কৃৃষি গবেষণা ইনস্টিটিউট'র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, স্বাধীনতার ৫২ বছরে কৃৃষি সেক্টর অনেক এগিয়ে গেছে। প্রান্তিক চাষীদের কল্যাণ ও জনগণ-কে সেবা দিতে আমরা মাঠে গবেষণা ও উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছি। আপনরা সঠিক সেবা গ্রহন করলে সমৃদ্ধ হবে দেশের কৃষি সেক্টর, বাংলাদেশ হবে একটি উৎপাদন ও সমৃদ্ধশালী দেশ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সিলেট বিভাগের সরজমিন প্রধান  গবেষণা বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদুল ইসলাম নজরুল। 


এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলার উপ-পরিচালক স্থানীয় সরকার বিভাগ সুবর্ণা সরকার, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, জৈন্তাপুর কৃৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এইচ এম বোরহান উদ্দিন ভূইয়া, বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার, ফয়সল আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির খান । 

অনুষ্ঠানে বিএআরআই উদ্ভাবিত বারি বাতালি লেবু-৫ এবং লেবু জাতীয় ফল বারি কফি-এর চারা হস্থান্তর ও কৃষদের মধ্যে বিতরণ করা হয়। দুপুর ২টায় প্রধান অতিথি সাইট্রাস গবেষনা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শন ও লেবু জাতীয় চারা রোপন করেন।

Comments

Popular posts from this blog

জৈন্তাপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কর্তৃক গ্রাহকদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে।  গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...

জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত উপজেলার সুফলভোগীদের মধ্যে ছাগল বিতরণ উদ্বোধন

জৈন্তাপুর উপজেলা  শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেস: জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত চলিত অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদারিদ্র,অসহায় গরীব ও প্রান্তিক জনগোষ্টীর (নারী-পুরুষ)'র মধ্যে ছাগল বিতরণ করা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ১৭ জুন শনিবার সকালে ছাগল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ছাগল বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হাওর অঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে।  জৈন্তাপুরে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সুফলভোগীদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শত পরিবারের মধ্যে ২টি করে ২শত ছাগল বিতরণ করা হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা: আব্দুল্লাহ  আল-মাসুদ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো: আবু জাহের, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। এছাড়া উপজেলা প্রাণিসম্প...

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...