Skip to main content

আওয়ামী লীগ সরকার দেশে সমাজের সুবিধা বঞ্চিত জনগণের কল্যাণে অনেক প্রকল্প বাস্তবায়ন করেছেন


আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা,যোগােযাগ, অবকাঠামোগত উন্নয়ন ও সমাজের সুবিধা বঞ্চিত জনগণের কল্যাণে অনেক প্রকল্প বাস্তবায়ন করেছেন


 -----প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি 


জৈন্তা এক্সপ্রেস । সংবাদ 

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন,আওয়ামী লীগ সরকার দেশের শিক্ষা, যোগােযাগ, অবকাঠামোগত উন্নয়ন ও সমাজের সুবিধা বঞ্চিত অসহায় জনগণের কল্যাণে অনেক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছেন। শেখ হাসিনা সরকারের সঠিক নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন ও অগ্রগতি'তে এগিয়ে যাচ্ছে। দেশের তৃণমুল পর্যায়ে সরকার অনেক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। মুক্তিযোদ্ধাগণের জন্য শেখ হাসিনা বীর নিবাস নির্মাণ করে দিয়েছেন। আশ্রয়ন প্রকল্প নির্মাণ করে সমাজের সুবিধা বঞ্চিত হাজার হাজার মানুষ-কে বসতভিটা উপহার দিয়েছেন। সরকারের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি শেখ হাসিনা তথা আওয়ামী লীগ-কে পুনরায় নিবার্চিত করার আহবান জানান। তিনি বলেন, এই সীমান্ত জনপদের মানুষের কল্যাণে কাজ করতে আমি প্রাণপন চেষ্টা করছি। জীবনের শেষ সময় পর্যন্ত জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার মাটি ও মানুষের জীবন মান উন্নয়নে আমি কাজ করে যাব। 

৬ নভেম্বর সোমবার সকালে জৈন্তাপুর সদরের ঐতিহাসিক ইরাদেবী মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত সরকারের সুবিধা-উপকার ভোগী জনগণের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার যাদবময় বিশ্বাস, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা যুব উন্নয়ন অফিসার রতন চন্দ্র দাস, উপজেলা একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন। উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম ও ভূমি অফিসের সহকারী ধ্রুবজ্যাতি দাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার এ কে আজাদ ভুইয়া। অনুষ্ঠানে সুবিধা-ভোগীদের মধ্যে অনেকই শেখ হাসিনা সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা ও কৃষি অধিদপ্তর আয়োজিত বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানে অনুদান ও কৃষকদের মধ্যে কৃৃষি উপকরণ বিতরণ করা হয়।  উপজেলার ৬টি ইউনিয়নে সরকারের সুবিধা-ভোগী অন্তত ৩ হাজার নারী-পুরুষ সভায় উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ সমাজের গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

Comments

Popular posts from this blog

জৈন্তাপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কর্তৃক গ্রাহকদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে।  গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...

জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত উপজেলার সুফলভোগীদের মধ্যে ছাগল বিতরণ উদ্বোধন

জৈন্তাপুর উপজেলা  শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেস: জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত চলিত অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদারিদ্র,অসহায় গরীব ও প্রান্তিক জনগোষ্টীর (নারী-পুরুষ)'র মধ্যে ছাগল বিতরণ করা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ১৭ জুন শনিবার সকালে ছাগল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ছাগল বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হাওর অঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে।  জৈন্তাপুরে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সুফলভোগীদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শত পরিবারের মধ্যে ২টি করে ২শত ছাগল বিতরণ করা হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা: আব্দুল্লাহ  আল-মাসুদ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো: আবু জাহের, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। এছাড়া উপজেলা প্রাণিসম্প...

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...