Skip to main content

জৈন্তাপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন নূরুল ইসলাম সভাপতি, শাহজাহান কবির খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন

শাহজাহান কবির খান: জৈন্তা এক্সপ্রেস সংবাদঃঃ
সিলেটের উত্তর-পূর্ব জনপদ উপজেলা জৈন্তাপুরের স্বাধীন সাংবাদিকতার একমাত্র স্মারক প্রতিষ্ঠান জৈন্তাপুর প্রেসক্লাব। প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩-য়ে  সভাপতি পদে নূরুল ইসলাম (দৈনিক সিলেটের ডাক) ও সাধারণ সম্পাদক পদে অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজ পত্রিকার  জৈন্তাপুর প্রতিনিধি ও অনলাইন জৈন্তা-এক্সপ্রেস'র রিপোর্টার শাহজাহান কবির খান নির্বাচিত হয়েছেন। 

গত ১৯ নভেম্বর রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় জৈন্তাপুর প্রেসক্লাব কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতি'তে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। 

প্রথম অধিবেশনে সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ তিনি বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহজাহান কবির খান তিনি বার্ষিক আয়-ব্যয় সংক্রান্ত রিপোর্ট প্রকাশ করেন। 


এতে বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, সাবেক সভাপতি ফয়েজ আহমদ, ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সেলিম আহমদ, সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, গোলাম সরওয়ার বেলাল, সাবেক সহ সাধারণ সম্পাদক মো: দুলাল হোসেন রাজু, সাবেক অর্থ সম্পাদক মীর মো: শোয়েব আহমদ, নিপেশ কুমার দে, সদস্য নাজমুল ইসলাম ও সদস্য মো: শোয়েব উদ্দিন। 

দ্বিতীয় অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার জৈন্তাপুর প্রেসক্লাবের আজীবন সদস্য আলতাফুর রহমান সভাপতিত্ব করেন। 

নিবার্চন কমিশনার ও প্রেসক্লাবের আজীবন সদস্য  ইলিয়াছ উদ্দিন লিপু ও হানিফ মোহাম্মদ-এর-যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ। 

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম। নির্বাচনে প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতি'তে ভোটা গ্রহনের মাধ্যমে দৈনিক সিলেটের ডাক পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি নূরুল ইসলাম সভাপতি পদে পুনরায় নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক খবর পত্রিকার প্রতিনিধি ফয়েজ আহমদ, সাধারণ সম্পাদক পদে অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজ পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি ও অনলাইন জৈন্তা-এক্সপ্রেস'র রিপোর্টার

শাহজাহান কবির খান নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক জালালাবাদ পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি গোলাম সরওয়ার বেলাল। 


নতুন কমিটি প্রথম সাধারণ সভায় প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের  চেয়ারম্যান কামাল আহমদ তিনি নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক-কে অভিনন্দন জানিয়ে বলেন, জৈন্তাপুর প্রেসক্লাব হবে একটি মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার প্রাণকেন্দ্র। সাহিত্য ও সাংবাদিকতার বিকাশে বিশেষ ভূমিকা পালন করে যাবে। 

তিনি জৈন্তাপুর উপজেলার উন্নয়ন সহ যে কোন ঘটনার সঠিক তথ্য দিয়ে সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারা অব্যাহত রাখার আহবান জানান।  তিনি বলেন, সকলে মিলে জৈন্তাপুরে সাংবাদিকতার বিকাশ, এলাকার সামাজিকতা ও রাজনৈতিক উন্নয়ন ও পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমি বিশ্বাস  করি। জৈন্তাপুরে কর্মরত প্রিন্ট, অনলাইন সহ সকল সাংবাদিকের জন্য নতুন কমিটি কাজ করে যাবেন

Comments

Popular posts from this blog

জৈন্তাপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কর্তৃক গ্রাহকদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে।  গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...

জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত উপজেলার সুফলভোগীদের মধ্যে ছাগল বিতরণ উদ্বোধন

জৈন্তাপুর উপজেলা  শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেস: জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত চলিত অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদারিদ্র,অসহায় গরীব ও প্রান্তিক জনগোষ্টীর (নারী-পুরুষ)'র মধ্যে ছাগল বিতরণ করা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ১৭ জুন শনিবার সকালে ছাগল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ছাগল বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হাওর অঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে।  জৈন্তাপুরে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সুফলভোগীদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শত পরিবারের মধ্যে ২টি করে ২শত ছাগল বিতরণ করা হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা: আব্দুল্লাহ  আল-মাসুদ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো: আবু জাহের, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। এছাড়া উপজেলা প্রাণিসম্প...

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...