Skip to main content

২'নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ফেরিঘাট বাজারে ভূমিসেবা সপ্তাহ অনুষ্ঠিত


জৈন্তা এক্সপ্রেসঃঃ জৈন্তাপুর উপজেলায় ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে ভূমি সংক্রান্ত সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫শে মে বৃহস্পতিবার দূপুর ৩ ঘটিকার সময় উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ফেরিঘাট বাজারে স্হানীয় বিভিন্ন ওয়ার্ডের ভূমির মালিক ও সাধারণ জনসাধারণের উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়। “নিজের টাকায় কিনবো জমি, কেনার আগে বিষয়গুলো জানি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উক্তো সভায় ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহোকারি কমিশনার ভুমি রিপা মনি দেবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম।  সভায় উপস্থিত জনসাধারণের মাঝে ভূমি সংক্রান্ত সচেতনতা সৃষ্টি বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা ও সরকার নির্দেশিত ভূমিসেবার বিভিন্ন দিক তুলে ধরা হয়। গত ২২শে মে থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী চলমান এই কার্যক্রমে উপজেলার সকল ইউনিয়নের ন্যায় আজ ২ নং জৈন্তাপুর ইউনিয়নের বাসিন্দাদের উপস্থিতিতে এই সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হলো।

সভায় আগত জনসাধারণ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন এবং আগ্রহী বিভিন্ন ভূমি বিষয়ক সেবা সম্পর্কে জানতে চান এবং অতিথিগন উত্তর প্রদান সহ তাদের বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।তার মধ্যে উল্লেখযোগ্য হলো মামলা চলমান ভূমি ক্রয়ে নিরুৎসাহিত, কাগজাদি সঠিক যাচাই বাছাই, অন লাইনে ঘরে বসে খাজনা প্রদান, অনলাইনে স্বল্প সময়ে নামজারী, পারিবারিক বন্টননামা সহ ভূমি সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং উপজেলা ভূমি অফিস থেকে সেবা গ্রহনের সকল নিয়মাবলি বিষয়ে আলোচনা করা হয়।এসময় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর ইউনিয়ন ভূমি তহসিল অফিসের কর্মকর্তা আবদুল খালিক,৮ নং ওয়ার্ডের ইউ পি সদস্য শওকত আলি, ৯ নং ওয়ার্ডের ইউ পি সদস্য হারুনর রশীদ সরকার, পরগনার বিশিষ্ট মুরুব্বি কলাই মিয়া সহ স্হানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। পরে ইউনিয়নবাসীর পক্ষ থেকে সভাপতি চেয়ারম্যান ফখরুল ইসলাম সভার প্রধান অতিথি ইউ,এন,ও এবং এসিল্যান্ড কে এমন একটি মহতি আয়োজনে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Comments

Popular posts from this blog

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...

জৈন্তাপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কর্তৃক গ্রাহকদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে।  গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...

জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত

শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গত ১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।  উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।  বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।   সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুনুর রশিদ। উপজেলা যুব উন্নয়ন অফিসের সহকারী মোস্তফা হাসান আসকারী ও মো: আজহারুল ইসলামের যৌথ  পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুব সংগঠনের পক্ষে জসিম উদ্দিন ও মমতাজ আহমদ। সভায় ৪ জন প্রশিক্ষত যু্ব মহিলার মাঝে ৫০ হাজার টাকা করে ২ লাখ টাকা ঋণ বিতরণ করা হয় এবং বিভিন্ন যুব সংগঠনের ১০জন কে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।