Skip to main content

জৈন্তাপুরে দীর্ঘ ৩৫ বছর পর মসজিদের জায়গার প্রশাসনের সহযোগিতায় উদ্ধার


শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেস
:: জৈন্তাপুরে দীর্ঘ ৩৫ বছর পর উপজেলা ভূমি প্রশাসনের সহযোগিতায় ও স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগনের মধ্যস্থতায় ভিত্রিখেল ববরবন্দ গ্রামের জামে মসজিদের ভূমির সীমানা নিয়ে বিরোধ স্থায়ী ভাবে নিষ্পত্তি করা হয়েছে। গত ২১ মে রোববার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা  পর্যন্ত সরজমিনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, ইউপি সদস্য শওকত আলী ও হারুন-উর রশিদ সরকারের উপস্থিতিতে  দীর্ঘদিনের এই বিরোধ নিষ্পত্তি করা হয়। উপজেলার ফেরীঘাট ভিত্রিখেল ববরবন্দ গ্রামের শত বছরের পুরানো জামে মসজিদের দক্ষিণ অংশের জায়গার সীমানা নিয়ে প্রতিবেশী প্রবাসী আজিজুর রহমানের পরিবারে সাথে দীর্ঘদিন থেকে ভূমির সীমানার বিরোধ চলে আসছিল। এ নিয়ে গ্রামবাসি,মসজিদ পরিচালনা কমিটি এবং  প্রবাসীর পরিবারের মধ্যে আদালতে মামলা দায়ের করা হয়। স্থানীয় ভাবে তাদের এই বিরোধ নিষ্পত্তি করতে কয়েক বছর থেকে সামাজিক ভাবে চেষ্টা করা হয়েছিল।


এখানে মসজিদের মালিকানাধীন জায়গার সাথে সরকারী খাস খতিয়ানের কিছু ভূমি থাকায় সম্প্রতি মসজিদ পরিচালনা কমিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী'র নিকট একটি আবেদন করেন।

তিনি জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম কে বিষয়টি নিষ্পত্তি করতে অনুরােধ জানান। চেয়ারম্যান ফখরুল ইসলাম অনেক চেষ্টা করেছেন বিষয়টি নিষ্পত্তি করতে, তবে বিভিন্ন কারনে এই বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হয় নাই। সম্প্রতি উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে জায়গার সীমানা চিহৃিত করেন। এতে প্রবাসী পরিবার আপত্তি জানান এবং সীমানা পিলার তুলে ফেলে দেওয়া হয়েছে বলে মসজিদ কমিটি অভিযোগ করে। এই ঘটনায় গ্রামবাসি ও প্রবাসীর পরিবারের মধ্যে কিছুটা উত্তোজনা দেখা দেয়। ফলে মসজিদ পরিচালনা কমিটি আবারও উপজেলা ভূমি প্রশাসনের নিকট সহায়তা চান।  যার ফলে গত ২১মে রোববার বিকেল ৩টায় সরজমিনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, ইউপি সদস্য শওকত আলী, হারুন-উর রশিদ সরকার, গ্রামের প্রবীণ মুরব্বি তাহির আলী (কলাই), ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুর রকিব, সহকারী জামাল আহমদ সহ মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো: আজিজুল হক, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, অর্থ সম্পাদক তবারক আলী এবং প্রতিপক্ষ প্রবাসী আজিজুর রহমানের ছেলে মোয়াজ্জেম সহ তাদের উভয় পক্ষের সাথে জমির বিরোধ নিষ্পত্তির স্বার্থে বিস্তারিত আলোচনা করেন।  উভয় পক্ষের সাথে আলাপ আলোচনা করে সরজমিনে জায়গার পরিমাপ করে সীমানা চিহৃিত করা হয়। এতে উভয় পক্ষ সন্তোষ্ট হন। সীমানা চিহৃিত করার পর প্রশাসন সহ সবার উপস্থিতিতে বাউন্ডারী'র প্রাচীর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, ইউপি সদস্য শওকত আলী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ। 


এই বিষয় জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেন, মসজিদের ভূমির সীমানা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ ছিল।  আমরা সামাজিক ভাবে অনেক চেষ্টা করেছি বিষয়টি নিষ্পত্তি করতে। তিনি ভূমি প্রশাসন, সাংবাদিক সহ সবার সহযোগিতায় দীর্ঘদিনের বিরোধ স্থায়ী ভাবে নিষ্পত্তি হওয়ার প্রশসান-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী জানান, মসজিদ একটি পবিত্র স্থান স্থানীয় প্রবাসী'র পরিবারের সাথে মসজিদের জায়গার সীমানা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। মসজিদ কমিটির আবেদন'র প্রেক্ষিতে এবং এখানে সরকারী খাস খতিয়ানের কিছু ভূমি থাকায় আমি সরজমিনে পরিদর্শন করে উভয় পক্ষের সাথে আলোচনা করি। সার্ভেয়ার দিয়ে সীমানা চিহৃিত করে ইউপি চেয়ারম্যান, ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম সহ অন্যান্য জনপ্রতিনিধি, সাংবাদিক,এলাকার গন্যমান্য ব্যক্তিগণের সহযোগিতায় স্থায়ী ভাবে এই বিরোধ নিষ্পত্তি করা হয়েছে।

Comments

Popular posts from this blog

জৈন্তাপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কর্তৃক গ্রাহকদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে।  গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...

জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত উপজেলার সুফলভোগীদের মধ্যে ছাগল বিতরণ উদ্বোধন

জৈন্তাপুর উপজেলা  শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেস: জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত চলিত অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদারিদ্র,অসহায় গরীব ও প্রান্তিক জনগোষ্টীর (নারী-পুরুষ)'র মধ্যে ছাগল বিতরণ করা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ১৭ জুন শনিবার সকালে ছাগল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ছাগল বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হাওর অঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে।  জৈন্তাপুরে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সুফলভোগীদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শত পরিবারের মধ্যে ২টি করে ২শত ছাগল বিতরণ করা হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা: আব্দুল্লাহ  আল-মাসুদ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো: আবু জাহের, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। এছাড়া উপজেলা প্রাণিসম্প...

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...