Skip to main content

জৈন্তাপুরে কাটাগাং এলাকায় ভয়াবহ সড়ক দুঘর্টনায় ২জন নিহত, আহত ৩ বিস্তারিত


শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেসঃঃ সিলেট তামাবিল জাফলং মহাসড়কের জৈন্তাপুর উপজেলাধীন তামাবিল সড়কের কাটাগাং এলাকায় ভয়াবহ সড়ক দুঘর্টনায় ঘটনাস্থলে ২জন নিহত হয়েছেন। দুঘর্টনা কবলিত ট্রাক ও ডিআই পিকআপ গাড়ির চালক সহ ৩ জন গুরুত্বর আহত হন। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

গত ১৭ মে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট তামাবিল জাফলং মহাসড়কের জৈন্তাপুর কাটাগাং নামক স্থনে ভয়াবহ এই সড়ক দুঘর্টনা ঘটে। 

দুঘর্টনায় নিহতরা হলেন নিজপাট ইউনিয়নের লুৎমাইল হেলিরাই গ্রামের হাবিব উল্লার পুত্র নুরুল ইসলাম (৪৫) ,একই গ্রামের ইউসুফ আলীর পুত্র শাহেদ আহমদ (৩৫)। 

গুরুত্বর আহত সারীঘাট ডৌডিক গ্রামের আব্দুল করিমের পুত্র ট্রাক চালক মামুন আহমদ (৩৫),দরবস্ত তেলিজুড়ী গ্রামের আরব আলীর পুত্র রায়হান আহমদ (২০), লুৎমাইল গ্রামের ওয়ারিস আলীর পুত্র রুহল আমিন (৩৪)। 

 দুঘর্টনা কবলিত ট্রাকের নীচে চাপাপড়ে থাকা আটকাপড়া লোকদের উদ্ধার করতে জৈন্তাপুর  ফায়ার সার্ভিস'র টিম এবং স্থানীয় জনতা প্রাণপণ চেষ্টা করে তাদের-কে দ্রুত উদ্ধার করে হ 


পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুপুর আনুমানিক সাড়ে ১২ টার দিকে জাফলং থেকে বালু ভর্তি একটি ট্রাক সিলেট মুখি এবং জাফলং মুখি অপর একটি ট্রাক অপর টেকিং করতে গিয়ে বালু ভর্তি ট্রাক গাড়ি-কে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পশ্চিম পাশে চলে যায় তখনই জৈন্তাপুর বাজারে নিয়ে আসা গরু বুঝাই ডিআই পিকআপ'র মধ্যে মূখোমূখি সংঘর্ষে পতিত হয়ে দু'টি গাড়ি খাদে পড়ে যায়। এতে পিকআপ গাড়িতে থাকা গরুর মালিক ২জন নিহত হন। ঘটনাস্থলে ১জন এবং হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় (দরবস্ত এলাকায়) অপর জন মারা যান। 

নিহতরা গরু ব্যবসায়ী বলে স্থানীয়রা জানান এবং  দুঘর্টনায় তাদের ২দু'টি গরু আহত হয়েছে। 

ভয়াবহ এই দুঘর্টনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য শওকত আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনজুর এলাহী সম্রাট ।


দুঘর্টনার পরই জৈন্তাপুর ট্রাক চালক উপ-কমিটির সভাপতি (ভারপ্রাপ্ত) ইদন মিয়া, সাধারণ সম্পাদক জামাল আহমদ,সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান মুন্না সহ ট্রাক চালক উপ-কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিস টিমের সাথে উদ্ধার কাজে সহায়তা করেন। অপরদিকে ঘটনার খবর পেয়ে বিকেল ৩টায় সিলেট ওসমানী হাসপাতালে ছুটে যান চিকিৎসাধীন আহত রোগীদের দেখতে জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন। 

জৈন্তাপুর মডেল থানা ও হাইওয়ে পুলিশ নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ওসমানী হাসপাতালে ময়না তদন্তে লাশ প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানান।।

এব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক জানিয়েছেন, ঘটনার পর পরই আমাদের পুলিশ ফোর্স ঘটনাস্থলে প্রেরণ করা হয়, আমি সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছি।  তিনি ২ জন নিহত হওয়ার কথা জানান।

Comments

Popular posts from this blog

জৈন্তাপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কর্তৃক গ্রাহকদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে।  গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...

জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত উপজেলার সুফলভোগীদের মধ্যে ছাগল বিতরণ উদ্বোধন

জৈন্তাপুর উপজেলা  শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেস: জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত চলিত অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদারিদ্র,অসহায় গরীব ও প্রান্তিক জনগোষ্টীর (নারী-পুরুষ)'র মধ্যে ছাগল বিতরণ করা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ১৭ জুন শনিবার সকালে ছাগল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ছাগল বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হাওর অঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে।  জৈন্তাপুরে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সুফলভোগীদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শত পরিবারের মধ্যে ২টি করে ২শত ছাগল বিতরণ করা হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা: আব্দুল্লাহ  আল-মাসুদ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো: আবু জাহের, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। এছাড়া উপজেলা প্রাণিসম্প...

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...