Skip to main content

তামাবিল আমদানীকারক ব্যবসায়ী সিন্ডিকেট গ্রুপ ঐক্য পরিষদ আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত


#তামাবিল #আমদানীকারক #সিন্ডিকেট #গ্রুপ #ঐক্য #পরিষদ  #ইফতার #মাহফিল

সিলেটের তামাবিল স্থলবন্দর আমদানীকারক ব্যবসায়ী ঐক্য পরিষদ আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানে তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

গত ১৭ এপ্রিল সোমবার বিকেলে তামাবিল স্থলবন্দর জামে মসজিদ প্রাঙ্গনে এই ইফতার দোয়া  মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে স্বাগত বক্তব্য রাখেন এবং উপস্থিত সকল ব্যবসায়ী-কে ধন্যবাদ জানান তামাবিল আমদানীকারক ব্যবসায়ী

ঐক্য পরিষদের প্রধান সমন্বয়কারী বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল করিম রাসেল। 

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন তামাবিল চুনা পাথর, পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের অর্থ সম্পাদক আব্দুল আহাদ, জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী বহুমূখি সমবায় ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন আনু, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, ব্যবসায়ী মো: জাকির হোসেন মানিক, স্থানীয় ইউপি সদস্য ওমর ফারুক, ব্যবসায়ী রুবেল আহমদ, তামাবিল শ্রমিক টেড ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম বাচ্ছু, ব্যবসায়ী রফিকুল ইসলাম,তামাবিল আমদানীকারক ব্যবসায়ী ঐক্য পরিষদের সদস্য ব্যবসায়ী আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম আজাদ, আবুল কাশেম, মোবারক হোসেন, সোহেল আহমদ, তোফাজ্জুল হোসেন, আব্দুস সামাদ, মো: কামাল গাজী, 

মো: নূর মিয়া, কামরুল গাজী, গোলাম সরওয়ার, মুফিজ উদ্দিন, নাছির আহমদ, হানিফ আহমদ ও  পলাশ মাহমুদ। 

এছাড়া তামাবিল চুনা পাথর,পাথর ও কয়লা  আমদানীকারক ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী সদস্যগণ ইফতার মাহফিলে অংশগ্রহন করেন।

ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মোনাজাত পরিচালনা করেন তামাবিল জামে মসজিদের মোয়াজ্জিম হাফিজ মাওলানা মো: এনামুল হক।

Comments

Popular posts from this blog

বিনামূল্যে সার ও বীজ বিতরণ জৈন্তাপুরে

শাহজাহান কবির খানঃঃ বুধবার সকালে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, সভায় সভাপতিত্বে ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি জৈন্তাপুর উপজেলা আব্দুল মান্নান। আরো উপস্থিত ছিলেন কৃষক/কৃষাণী এবং কৃষি অফিসারগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাহাড় টিলা কাটা, নদী ভরাট ও অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে আমাদের জীববৈচিত্র্য

জৈন্তাপুরে বাপা ও সারী নদী বাচাও আন্দোলনের নাগরিক বন্ধনে বক্তারাঃ শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকেঃঃ মানুষের সর্বগ্রাসী লোভ আর সর্বনাশা কর্মকান্ডের কারণে পরিবেশ মারাত্বক বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েছে। পরিবেশের মাটি, পানি, বাতাস সবকিছুই আজ দূষিত হয়ে উঠেছে। পাহাড়-টিলা কাটা আর অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। শুধু আইন দিয়ে এ অবস্থা থেকে পরিত্রাণ অসম্ভব । এজন্য সর্বশ্রেণির মানুষের সচেতনতা ও জাগরণ ছাড়া পরিবেশের বিপর্যয় সম্ভব নয়।  বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক ’নাগরিক বন্ধনে বক্তারা একথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেট জেলা শাখা ও সারি নদী বাঁচাও আন্দোলন’র যৌথ উদ্যোগে ৪ জুন শুক্রবার বিকেলে জৈন্তাপুরের ঐতিহাসিক বটতলায় এ নাগরিক বন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ মুরব্বি আব্দুস শুকুর এর সভাপতিত্বে ও সারী নদী বাচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদির সঞ্চালনায় অনুষ্ঠিত এ নাগরিক বন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম কিম। জৈন্তাপুর ইরাদবী'তে   বক্তারা আরো বলেন উন্নয়নের নামে পরিবেশ...

জৈন্তাপুরে পিআইবির ৩ দিন ব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ বৃহত্তর জৈন্তিয়া অঞ্চল (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ,  উপজেলার তৃণমুল পর্যায়ের  বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি)'র  উদ্যোগে এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সমন্বয়ে ৩ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।  গত ১৮ আগস্ট বৃহস্পতিবার  জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত সাইট্রাস গবেষণা কেন্দ্র অডিটরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।  পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, সাইট্রাস গবেষণা কেন্দ্র-এর বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার । অনুষ্ঠান উপস্থাপনা করেন  পিআইবি'র প্রশিক্ষক শাহ ...