Skip to main content

জৈন্তাপুরে সাংবাদিকদের সাথে জয়নাল আবেদীন'র মতবিনিময় ও ইফতার


শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেসঃঃ
জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আগামী জাতীয় সংসদ নিবার্চনে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ)আসনে সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদীন বলেছেন,একটি মেধাবী জাতি গঠন , সমৃদ্ধ ও আলোকিত রাষ্ট্র বিনির্মানে রাজনৈতিক নেতৃবৃন্দের পাশাপাশি জাতির বিবেক সাংবাদিক সমাজের অনেক ভূমিকা রয়েছে। বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে সাংবাদিকরা এগিয়ে এসেছিলেন। আমাদের সবার প্রিয়জন্ম ভূমি জৈন্তাপুর উপজেলার সার্বিক উন্নয়নে জৈন্তাপুর প্রেসক্লাব সহ এখানে কর্মরত সকল সাংবাদিক বৃন্দের অনেক অবদান রয়েছে। তিনি বলেন, জৈন্তাপুর উপজেলা সহ বৃহত্তর জৈন্তিয়া অঞ্চলের উন্নয়ন সাংবাদিক সমাজ-কে আরও এগিয়ে আসতে হবে। তিনি বিগত অতীত সময়ে বৃহত্তর জৈন্তিয়ার উন্নয়নে যে সকল মরহুম জনপ্রতিনিধি সহ যারা কাজ করে গেছেন তাদের সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। 

জয়নাল আবেদীন আগামী জাতীয় সংসদ নিবার্চনে সিলেট-৪ আসেন সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে তিনি সাংবাদিক সমাজ সহ সবর্স্থরের জনগেনর  সহযোগিতা কামনা করেন। 

গত ১৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেল জৈন্তাপুর প্রেসক্লাব ও জৈন্তাপুরে কর্মরত প্রিন্ট-ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস শুক্রুর, সাধারণ সস্পাদক আব্দুল হাফিজ,জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, নিজপাট ইউপি সদস্য হুমায়ুন কবির খান, সমাজসেবী গোলাম কিবরিয়া,নাজিম উদ্দিন, নুরুল ইসলাম ও মাওলানা সামসুজ্জামান। মতবিনিময় অনুষ্ঠান সঞ্চলনা করেন জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ। এছাড়া অনুষ্ঠানে জৈন্তাপুর প্রেসক্লাব ও অনলাইন প্রেসক্লাব সহ কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের সম্মানে ইফতার আয়োজন এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


Comments

Popular posts from this blog

জৈন্তাপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কর্তৃক গ্রাহকদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে।  গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...

জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত উপজেলার সুফলভোগীদের মধ্যে ছাগল বিতরণ উদ্বোধন

জৈন্তাপুর উপজেলা  শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেস: জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত চলিত অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদারিদ্র,অসহায় গরীব ও প্রান্তিক জনগোষ্টীর (নারী-পুরুষ)'র মধ্যে ছাগল বিতরণ করা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ১৭ জুন শনিবার সকালে ছাগল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ছাগল বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হাওর অঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে।  জৈন্তাপুরে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সুফলভোগীদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শত পরিবারের মধ্যে ২টি করে ২শত ছাগল বিতরণ করা হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা: আব্দুল্লাহ  আল-মাসুদ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো: আবু জাহের, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। এছাড়া উপজেলা প্রাণিসম্প...

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...