Skip to main content

জৈন্তাপুর সদরে হাট-বাজারে প্রশাসনের বাজার মনিটরিং




শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেসঃঃ পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে হাট-বাজারে শাক-সবজি সহ নিত্য প্রয়োজনীয় পন্যের বাজার  মূল্য ঝাচাই-বাছাই-কাজ বাস্তবায়ন করতে উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলামের নেতৃত্বে বাজার মনিটরিং কাজ পরিচালনা করা হয়।

গত ২এপ্রিল রোববার বিকেল ৪ টায় জৈন্তাপুর সদরের হাট-বাজার মনিটরিং কাজ পরিচালনা

করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার পুলিশ উপ-পরিদর্শক নিখিল চন্দ্র, ইউপি সদস্য হুমায়ন কবির খান,টিসিবি'র ডিলার মুক্তার হোসেন। 

এছাড়া বাজার মনিটরিং কাজে জৈন্তাপুর বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সাথে ছিলেন।

Comments