Skip to main content

সীমান্তে অবৈধ ব্যবসা-বাণিজ্য ও চোরাচালান বন্ধে বিজিবি সহ স্থানীয় বাসিন্ধাগণের সচেতনতা


শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস::
জৈন্তাপুর সীমান্ত এলাকায় ভারতীয় অবৈধ ব্যবসা-বাণিজ্য বন্ধ ও চোরাচালান প্রতিরোধ কাজে বিজিবি সহ স্থানীয় বাসিন্দাগণ-কে আরও এগিয়ে আসতে হবে। জন সচেতনতার মাধ্যমে অবৈধ চোরাচালান ব্যবসা বন্ধ করতে হবে। সীমান্ত সু-রক্ষা বাহিনী বিজিবি সহ প্রশাসনের সম্মিলিত প্রেচষ্টার মাধ্যমে জৈন্তাপুর সীমান্ত এলাকা দিয়ে বিভিন্ন সময়ে চলা অবৈধ চোরাচালান ব্যবসা বন্ধের উদ্যাগে গ্রহন করা প্রয়োজন।

গত ১৩ মার্চ সোমবার বিকেল ৪টায় জৈন্তাপুর সীমান্তের কেন্দ্রী হাওর গ্রামে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত সু-রক্ষা ও চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত এক সূধী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম। 

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভুমি) রিপা মনি দেবী, শ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার মকবুল হোসেন,মিনাটিলা বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার আব্দুস সালাম, জৈন্তাপুর মডেল থানার


উপ-পুলিশ পরিদর্শক  নিখিল চন্দ্র দাস। 

যুবলীগ নেতা সাইফুল ইসলাম বাবুর উপস্থাপনায়

সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বী বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল হালিম, আওয়ামীলীগ নেতা সুনিল দেবনাথ,ধন নম:,মো: শাহ আলম মিয়া,খোর্শেদ আলম, যুবলীগ নেতা মির্জান আহমদ রুবেল। 

এছাড়া সভায় বিজিবি,পুলিশ আনসার সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।


Comments

Popular posts from this blog

বিনামূল্যে সার ও বীজ বিতরণ জৈন্তাপুরে

শাহজাহান কবির খানঃঃ বুধবার সকালে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, সভায় সভাপতিত্বে ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি জৈন্তাপুর উপজেলা আব্দুল মান্নান। আরো উপস্থিত ছিলেন কৃষক/কৃষাণী এবং কৃষি অফিসারগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাহাড় টিলা কাটা, নদী ভরাট ও অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে আমাদের জীববৈচিত্র্য

জৈন্তাপুরে বাপা ও সারী নদী বাচাও আন্দোলনের নাগরিক বন্ধনে বক্তারাঃ শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকেঃঃ মানুষের সর্বগ্রাসী লোভ আর সর্বনাশা কর্মকান্ডের কারণে পরিবেশ মারাত্বক বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েছে। পরিবেশের মাটি, পানি, বাতাস সবকিছুই আজ দূষিত হয়ে উঠেছে। পাহাড়-টিলা কাটা আর অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। শুধু আইন দিয়ে এ অবস্থা থেকে পরিত্রাণ অসম্ভব । এজন্য সর্বশ্রেণির মানুষের সচেতনতা ও জাগরণ ছাড়া পরিবেশের বিপর্যয় সম্ভব নয়।  বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক ’নাগরিক বন্ধনে বক্তারা একথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেট জেলা শাখা ও সারি নদী বাঁচাও আন্দোলন’র যৌথ উদ্যোগে ৪ জুন শুক্রবার বিকেলে জৈন্তাপুরের ঐতিহাসিক বটতলায় এ নাগরিক বন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ মুরব্বি আব্দুস শুকুর এর সভাপতিত্বে ও সারী নদী বাচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদির সঞ্চালনায় অনুষ্ঠিত এ নাগরিক বন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম কিম। জৈন্তাপুর ইরাদবী'তে   বক্তারা আরো বলেন উন্নয়নের নামে পরিবেশ...

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...