Skip to main content

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং বিবিধ


শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেসঃঃ
জৈন্তাপুর উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভা ও মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ মার্চ সোমবার উপজেলা পরিষদ হলরুমে  পৃথক এসব সভা অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা কমিটি ও মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (তদন্ত) আব্দুর রব, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহার, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জমান চৌধুরী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা,একাডেমিক সুপার ভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন, জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরী কলেজের অধ্যক্ষ রুহিনী রঞ্জন দে, লালাখাল বিজিবি ক্যাম্প কমান্ডার মোক্তার চৌধুরী,  শ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার মকবুল হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সস্পাদক মাস্টার আব্দুল জলিল, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, জৈন্তাপুর প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মো: রেজওয়ান করিম সাব্বির। এছাড়া সভায় সীমান্তরক্ষী বাহিনী বিজিবি'র অন্যান্য সদস্য সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলার আইনশৃঙ্খলা অতীতের চেয়ে উন্নত ও স্বাভাবিক থাকায়  পুলিশ প্রশাসন-কে ধন্যবাদ জানানো হয়। যানজট নিরসনে অবৈধ টমটম গাড়ি নিয়ন্ত্রণ করা। উপজেলা সদরের বাসষ্টেশন থেকে হাসপাতাল পর্যন্ত রাস্তা প্রস্থতকরণ সংস্কার কাজ দ্রুত্ব বাস্তবায়ন করার আহবান জানানো হয় । সরকারী জায়গার উপর বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা, চোরাচালন রোধ,মাদক দ্রব্য নিয়ন্ত্রণে পুলিশ সহ উপজেলা প্রশাসনের মনিটরিং কার্যক্রম আরো জোরদার করা। পবিত্র রমজান মাসে হাট-বাজার কার্যক্রম মনিটরিং করার উপর গুরুত্ব দেয়া হয়েছে হয়। এদিকে সভায় ২৬ শে মার্চ মহান স্বাধীন ও জাতীয়  দিবস ও ২৫ মার্চ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।

Comments

Popular posts from this blog

জৈন্তাপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কর্তৃক গ্রাহকদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে।  গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...

জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত উপজেলার সুফলভোগীদের মধ্যে ছাগল বিতরণ উদ্বোধন

জৈন্তাপুর উপজেলা  শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেস: জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত চলিত অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদারিদ্র,অসহায় গরীব ও প্রান্তিক জনগোষ্টীর (নারী-পুরুষ)'র মধ্যে ছাগল বিতরণ করা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ১৭ জুন শনিবার সকালে ছাগল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ছাগল বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হাওর অঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে।  জৈন্তাপুরে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সুফলভোগীদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শত পরিবারের মধ্যে ২টি করে ২শত ছাগল বিতরণ করা হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা: আব্দুল্লাহ  আল-মাসুদ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো: আবু জাহের, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। এছাড়া উপজেলা প্রাণিসম্প...

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...