Skip to main content

জৈন্তাপুরে স্কুলছাত্রী ধর্ষণ জনতার হাতে দপ্তরী (পিয়ন) আটক


শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস:: জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের পশ্চিম সরুখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কর্তৃক ৫ম শ্রেনীর এক ছাত্রী কে ধর্ষণের চেষ্টার ঘটনায় স্থানীয় জনতা স্কুলের দপ্তরীকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। গত ২ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এই ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, কয়েকদিন থেকে  সরুখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী পশ্চিম সরুখেল গ্রামের মনই চন্দ্রের ছেলে রিপন চন্দ্র (৪০) ৫ম শ্রেনীর এই ছাত্রীকে উত্তাক্ত করে আসছিল। বৃহস্পতিবার সকালে এই ছাত্রীকে ডেকে নিয়ে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে শারিরীক নির্যাতন করে। ঘটনার বিষয়ে ভিকটিম ছাত্রী তার পরিবারের সদস্যদের অবগত করে। পরিবারের সদস্যরা প্রধান শিক্ষক সহ দপ্তরীর পরিবারকে  জানালে কোন সুরাহা হয়নি। এলাকাবাসী ঘটনা জানার পর ক্ষেব্ধু হয়ে বিদ্যালয়ে ছুটে আসেন এবং দপ্তরী রিপন চন্দ্র (৪০) আটক করে রাখেন ।ঘটনার খবর পেয়ে চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নিখিল চন্দ্র দাস ও মোস্তাফিজুর রহমান বিদ্যালয়ে ছুটে যান। পুলিশ স্থানীয় জনতার সাথে ঘটনার বিষয়ে বিস্তারিত অবগত হয়ে দপ্তরীকে আটক করে থানায় নিয়ে আসেনন। এই ঘটনায় ভিকটিমের পিতা থানায় একটি  অভিযোগ দায়ের করেন। এই ঘটনার পর পশ্চিম সরুখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই পরিস্থিতির কারনে স্কুল থেকে তিনি চলে যান। ঘটনার বিষয় জানার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নাই। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহ মিফতাউজ্জামান বলেন, আমরা ঘটনার বিষয়ে জানতে পেরেছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। জৈন্তাপুর মডেল থানা  অফিসার (ইনচার্জ) ওমর ফারুক জানান, ঘটনান সংবাদ পেয়ে পুলিশ  ঘটনাস্থলে উপস্থিত হয়ে দপ্তরীকে আটক করে থানায় নিয়ে আসে।

Comments

Popular posts from this blog

জৈন্তাপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কর্তৃক গ্রাহকদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে।  গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...

জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত উপজেলার সুফলভোগীদের মধ্যে ছাগল বিতরণ উদ্বোধন

জৈন্তাপুর উপজেলা  শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেস: জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত চলিত অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদারিদ্র,অসহায় গরীব ও প্রান্তিক জনগোষ্টীর (নারী-পুরুষ)'র মধ্যে ছাগল বিতরণ করা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ১৭ জুন শনিবার সকালে ছাগল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ছাগল বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হাওর অঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে।  জৈন্তাপুরে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সুফলভোগীদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শত পরিবারের মধ্যে ২টি করে ২শত ছাগল বিতরণ করা হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা: আব্দুল্লাহ  আল-মাসুদ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো: আবু জাহের, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। এছাড়া উপজেলা প্রাণিসম্প...