Skip to main content

জৈন্তাপুরে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল বিষয়ক দিনব্যাপী কর্মশালা


শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস:: জৈন্তাপুর উপজেলায় অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক দিনব্যাপী উপজেলা পর্যায়ে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি সোমবার সকলে উপজেলা পরিষদ হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। সকাল ১০টায় কর্মশালার উদ্বােধন করেন প্রধান অতিথি উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর আবাসিক মেডিকেল অফিসার ডা: মমি দাস, সহকারী অধ্যাপক খসরু মাহমুদ, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। সভায় বক্তারা বলেন,  পৃথিবীর অনেক দেশে  অটিজম রোগ ছোট বড় বিভিন্ন বয়সী মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। অটিজম রোগ প্রতিরোধে বাংলাদেশ সরকার উপজেলা পর্যায়ের জনসচেতনতা সৃষ্টি করতে নানা প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে। মানুষের মধ্যে ব্যাপক ভাবে প্রচার করতে তৃণমুল পর্যায়ে প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। অটিজম বা প্রতিবন্ধী রোগে আক্রান্ত  শিশু-কে পরিবারে সম্মান ও মর্যাদা দেওয়ার আহবান জানানো হয়। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন।  দিনব্যাপী কর্মশালায় জৈন্তাপুর আবাসিক মেডিকেল অফিসার ডা: মমি দাস, সহকারী অধ্যাপক খসরু মাহমুদ প্রশিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন।  প্রশিক্ষণ কর্মশালায় নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, তৈয়ব আলী কারিগরী কলেজের অধ্যক্ষ রুহিনী রঞ্জন দে, সাইট্রাস গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা জুটন চন্দ্র সরকার জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, চিকনাগুল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, সারীঘাট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বদিউল আলম ভুইয়া, রাংপানি ক্যাপ্টেন রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজন চন্দ্র বিশ্বাস, হরিপুর বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আলী সরকার, দরবস্ত খাজাম মোকাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জালাল উদ্দিন, হরিপুর বাঘেরখাল রমজান রুপজান একাডেমির প্রধান শিক্ষক মো: সিরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ,চতুল আমিনা হেলালী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ হেলাল আহমদ ছাড়াও উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক, মুক্তিযোদ্ধা, ইউনিয়ন পরিষদের সদস্য, সাংবাদিক, এনজিও কর্মী সহ সমাজের গন্যমান্য ব্যক্তিগণ অংশ গ্রহন করেন।  ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ আয়োজিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর , শিক্ষা মন্ত্রণালয় এই কর্মশালা অনুষ্ঠান বাস্তবায়ন করছে

Comments

Popular posts from this blog

জৈন্তাপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কর্তৃক গ্রাহকদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে।  গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...

জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত উপজেলার সুফলভোগীদের মধ্যে ছাগল বিতরণ উদ্বোধন

জৈন্তাপুর উপজেলা  শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেস: জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত চলিত অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদারিদ্র,অসহায় গরীব ও প্রান্তিক জনগোষ্টীর (নারী-পুরুষ)'র মধ্যে ছাগল বিতরণ করা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ১৭ জুন শনিবার সকালে ছাগল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ছাগল বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হাওর অঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে।  জৈন্তাপুরে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সুফলভোগীদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শত পরিবারের মধ্যে ২টি করে ২শত ছাগল বিতরণ করা হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা: আব্দুল্লাহ  আল-মাসুদ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো: আবু জাহের, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। এছাড়া উপজেলা প্রাণিসম্প...

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...