Skip to main content

মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে-----ডিসি মজিবর রহমান


শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস::সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান বলেছেন, মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমাদের তরুন প্রজন্ম-কে এগিয়ে আসতে হবে।  

দীর্ঘ নয় মাস পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে এবং আমাদের অনেক রক্তের বিনিময় বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে।  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীনতা লাভ করায় আজ আমরা একটি গর্বিত জাতি হিসাবে অনেক সুযোগ-সুবিধা অর্জন করেছি।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে দেশ কে আরো এগিয়ে নিতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে স্মাট বাংলাদেশ প্রতিষ্ঠা ও মেধাবী জাতি গঠনে ছাত্র-ছাত্রীদের  প্রকৃত শিক্ষার জ্ঞান অর্জন করে দেশের একজন সু-নাগরিক হতে হবে।  

গত ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর ২টায় জৈন্তাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট ও ইতিহাস শীর্ষক বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এতে সভাপতিত্ব করেন উপজলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক মোড়ল, ইমরান আহমদ সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মো: এনামুল হক সরর্দার, সহযোগি অধ্যাপক শাহেদ আহমদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,সিদ্দিকুর রহমান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো: আজিজুল হক খোকন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হায়দর আলী, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। 


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বেগম।

সভা পরিচালনা করেন শিক্ষক রজত চন্দ্র ভুষণ। এদিকে সকালে জেলা প্রশাসক মো: মজিবর রহমান দরবস্ত ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার এবং ভূমি অফিস ও  উপজেলা সদরের খাসিয়া পল্লীর ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্টীর জন্য নব-নিমির্ত বসতঘর পরিদর্শন ও উপজেলা কমপ্লেক্সে নবনিমির্ত আনসার ব্যারাক উদ্বোধন করেন।

এছাড়া তিনি উপজেলার আর কয়েকটি সরকারী দপ্তর পরিদর্শন করেছেন।


Comments

Popular posts from this blog

জৈন্তাপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কর্তৃক গ্রাহকদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে।  গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...

জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত উপজেলার সুফলভোগীদের মধ্যে ছাগল বিতরণ উদ্বোধন

জৈন্তাপুর উপজেলা  শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেস: জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত চলিত অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদারিদ্র,অসহায় গরীব ও প্রান্তিক জনগোষ্টীর (নারী-পুরুষ)'র মধ্যে ছাগল বিতরণ করা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ১৭ জুন শনিবার সকালে ছাগল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ছাগল বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হাওর অঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে।  জৈন্তাপুরে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সুফলভোগীদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শত পরিবারের মধ্যে ২টি করে ২শত ছাগল বিতরণ করা হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা: আব্দুল্লাহ  আল-মাসুদ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো: আবু জাহের, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। এছাড়া উপজেলা প্রাণিসম্প...