Skip to main content

সিলেটের উত্তর-পূর্ব অঞ্চলে বন্যা পূর্ব ও পরবর্তী প্রতিরোধে জাতীয় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত


শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেসঃঃ
সিলেটের উত্তর-পূর্ব অঞ্চলে বন্যা পূর্ব ও পরবর্তী সময়ে প্রতিরোধ কাজে জাতীয় গণমাধ্যমের ভূমিকায় তৃণমুল পর্যায়ে সাংবাদিকদের চ্যালেঞ্জ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ জানুয়ারী সোমবার সন্ধ্যায় জৈন্তাপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। 

সভায় বক্তারা বলেন,সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট,কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় বিগত ২০২২ সালের ভয়াবহ বন্যার কারন অনুসন্ধানে গবেষনা কাজ বাস্তবায়ন করা সময়ে দাবী ছিল। সরকারের তথ্য মন্ত্রণালয় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট বন্যা পূর্ব ও পরবর্তী উত্তরণের বিষয়ে গবেষনা কাজ বাস্তবায়ন করে স্থায়ী ভাবে সমাধাণ করার প্রস্তাব তুলে ধরা হয়। বিশেষ করে  নদী-নালা-খাল-বিল খনন, পরিকল্পিত ভাবে কাজ করা প্রয়োজন। এবিশয়ে গণমাধ্যমে আগাম বন্যার খবর প্রকাশিত হলে জনগণ আত্মরক্ষা এবং বন্যার হাত থেকে জান মালের নিরাপত্তা করা অনেকটা সম্ভব হবে। উপজেলার বন্যা আশ্রয়ন কেন্দ্র স্থাপন এবং স্থানীয় ভাবে বন্যা বিষয়ক সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন। 

তথ্য মন্ত্রণালয়ে অধীনে পরিচালিত জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউট'র উদ্যােগে এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় আয়োজিত মতবিনিময় সভায়

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট'র গবেষনা কর্মকর্তা মো: ফাইম সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন  জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট'র গ্রন্থাগারিক কাজী ওমর খৈরাম, প্রতিষ্ঠানের সহযোগি গবেষক লেখক ও সাংবাদিক এহসানুল হক জসীম, সহযোগি গবেষক আলী আহমদ, এডভোকেট আসাদুল আলম চৌধুরী। 

আলোচনায় অংশ গ্রহন করেন বিশিষ্ট সমাজসেবী আব্দুস শুক্কুর, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ, প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি সেলিম আহমদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো: হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: রেজওয়ান করিম সাব্বির, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবেরর অর্থ সম্পাদক শাহজাহান কবির খান, সদস্য নাজমুল ইসলাম,এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি  ইউসুফুর রহমান, দৈনিক আলোকিত সিলেটের প্রতিনিধি মো: সাজ উদ্দিন সাজু।


Comments

Popular posts from this blog

বিনামূল্যে সার ও বীজ বিতরণ জৈন্তাপুরে

শাহজাহান কবির খানঃঃ বুধবার সকালে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, সভায় সভাপতিত্বে ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি জৈন্তাপুর উপজেলা আব্দুল মান্নান। আরো উপস্থিত ছিলেন কৃষক/কৃষাণী এবং কৃষি অফিসারগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাহাড় টিলা কাটা, নদী ভরাট ও অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে আমাদের জীববৈচিত্র্য

জৈন্তাপুরে বাপা ও সারী নদী বাচাও আন্দোলনের নাগরিক বন্ধনে বক্তারাঃ শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকেঃঃ মানুষের সর্বগ্রাসী লোভ আর সর্বনাশা কর্মকান্ডের কারণে পরিবেশ মারাত্বক বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েছে। পরিবেশের মাটি, পানি, বাতাস সবকিছুই আজ দূষিত হয়ে উঠেছে। পাহাড়-টিলা কাটা আর অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। শুধু আইন দিয়ে এ অবস্থা থেকে পরিত্রাণ অসম্ভব । এজন্য সর্বশ্রেণির মানুষের সচেতনতা ও জাগরণ ছাড়া পরিবেশের বিপর্যয় সম্ভব নয়।  বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক ’নাগরিক বন্ধনে বক্তারা একথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেট জেলা শাখা ও সারি নদী বাঁচাও আন্দোলন’র যৌথ উদ্যোগে ৪ জুন শুক্রবার বিকেলে জৈন্তাপুরের ঐতিহাসিক বটতলায় এ নাগরিক বন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ মুরব্বি আব্দুস শুকুর এর সভাপতিত্বে ও সারী নদী বাচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদির সঞ্চালনায় অনুষ্ঠিত এ নাগরিক বন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম কিম। জৈন্তাপুর ইরাদবী'তে   বক্তারা আরো বলেন উন্নয়নের নামে পরিবেশ...

জৈন্তাপুরে পিআইবির ৩ দিন ব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ বৃহত্তর জৈন্তিয়া অঞ্চল (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ,  উপজেলার তৃণমুল পর্যায়ের  বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি)'র  উদ্যোগে এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সমন্বয়ে ৩ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।  গত ১৮ আগস্ট বৃহস্পতিবার  জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত সাইট্রাস গবেষণা কেন্দ্র অডিটরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।  পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, সাইট্রাস গবেষণা কেন্দ্র-এর বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার । অনুষ্ঠান উপস্থাপনা করেন  পিআইবি'র প্রশিক্ষক শাহ ...