Skip to main content

সিলেট-৪ আসনের সীমান্তবর্তী দূর্গম অঞ্চলের অসহায় শীতার্ত মানুষের মধ্যে জয়নাল আবেদীন'র শীতবস্ত্র ও নগদ সহায়তা বিতরণ অব্যাহত রয়েছে



শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস:: সিলেট-৪ আসনের নির্বাচনী এলাকা জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দূর্গম পাহাড়ি  এলাকা, হাওর ও সমতল  অঞ্চলের হতদারিদ্র অসহায় শীতার্ত মানুষের কল্যাণে গীরব জনগোষ্টীর মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং বিগত বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে বসতবাড়ি নির্মাণ ও মেরামত কাজে আর্থিক সহয়তা প্রদান অব্যাহত রাখছেন আগামী দাদশ জাতীয় সংসদ নিবার্চনে সিলেট-৪ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক সফল দুই বাবের উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।

সম্প্রতি সময়ে গত কয়েকদিন থেকে জয়নাল আবেদীন জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ সহ তিন উপজেলার দূর্গম এলাকায় শীতবস্ত্র ও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে নগদ সহায়তা বিতরণ কাজ করছেন।  কখনও সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি এসব শীতবস্ত্র সহ নানা সহায়তা বিতরণ করে যাচ্ছেন।   

তিনি জৈন্তাপুর উপজেলার নিজপাট, জৈন্তাপুর, চারিকাটা, দরবস্ত, ফতেপুর ও চিকনাগুল ইউনিয়নের দূর্গম এলাকায় শীতবস্ত্র বিতরণ এবং বিগত ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের বসতঘর নিমার্ণ ও মেরামত কার্যক্রমে নগদ আর্থিক সহযোগিতা প্রদানের কাজ চালিয়ে যাচ্ছেন। 

বিগত বছরের বন্যার শুরু থেকে, বন্যা পরবর্তী সময়ে 

জয়নাল আবেদীন সিলেট-৪ আসনের বিভিন্ন এলাকায় সামাজিক উন্নয়ন কাজ পরিচালনা করে আসছেন। 

তিনি কখনও দলীয় আবার কখনও ব্যক্তিগত ও পারিবারিক তহবিল থেকে মানুষ কে সহায়তা করছেন। 

গোয়াইনঘাট উপজেলার   আলীরগাও, রস্তুমপুর, তোয়াকুল, পশ্চিম জাফলং, পূর্ব জাফলং, লেগুড়া, ডৌ-বাড়ি, নন্দীরগাও, ফতেপুর ইউনিয়ন এবং কোম্পানীগঞ্জ  উপজেলার ইসলামপুর ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নের প্রত্যান্ত গ্রামের অসহায় নারী-পুরুষ সহ সকল লোক জনের মাঝে জয়নাল আবেদীন শীতবস্ত্র বিতরণ করছেন। 


শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ ছাড়াও তিনি অনেক অসহায় মানুষ-কে খাদ্য সহায়তা এবং বসতভিটা পুর্ন:নিমার্ণ কাজে সহায়তা করছেন। 

তিনি বলেন, আমি একজন  সাবেক জনপ্রতিনিধি এবং  রাজনৈতিক এক নগন্য কর্মী হিসাবে আমার সামাজিক দায়বদ্ধতার কারনে সমাজের অসহায়,হতদারিদ্র মানুষের কল্যাণে সামান্য একটু সহযোগিতার হাত প্রসারিত করার চেষ্টা করেছি মাত্র। জয়নাল আবেদীন বলেন, জৈন্তাপুর,গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার মাটি ও মানুষের কল্যাণে  এবং শিক্ষা,যোগাযোগ,স্বাস্থ্য ও জীবনমান উন্নয়নে সামাজিক, সাংস্কৃতিক ও  রাজনৈতিক পটপরিবর্তন করে একটি আলোকিত ও মানবিক সমাজ ব্যবস্থা বির্নিমাণ করতে এই অঞ্চলের জনগণের কল্যাণে আমি আজীবন তাদের পাশে থেকে কাজ করে যাব। 

তিনি শীতার্ত জনগোষ্ঠী সহ বৃহত্তর জৈন্তিয়ার সামগ্রিক উন্নয়নে সবাই-কে এগিয়ে আসার আহবান জানান।

Comments

Popular posts from this blog

জৈন্তাপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কর্তৃক গ্রাহকদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে।  গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...

জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত উপজেলার সুফলভোগীদের মধ্যে ছাগল বিতরণ উদ্বোধন

জৈন্তাপুর উপজেলা  শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেস: জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত চলিত অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদারিদ্র,অসহায় গরীব ও প্রান্তিক জনগোষ্টীর (নারী-পুরুষ)'র মধ্যে ছাগল বিতরণ করা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ১৭ জুন শনিবার সকালে ছাগল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ছাগল বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হাওর অঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে।  জৈন্তাপুরে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সুফলভোগীদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শত পরিবারের মধ্যে ২টি করে ২শত ছাগল বিতরণ করা হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা: আব্দুল্লাহ  আল-মাসুদ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো: আবু জাহের, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। এছাড়া উপজেলা প্রাণিসম্প...

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...