Skip to main content

জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠবই উৎসব পালিত


শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেসঃঃ
পুরনো বছরের স্মৃতি-কে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৩'র আগমনে সারাদেশের ন্যায় জৈন্তাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বছরের প্রথমদিনে স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মধ্য দিয়ে পালিত হলো বই উৎসব।

শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায়  জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্কুলে উৎযাপিত হয় বই উৎসব।

গত ১ লা জানুয়ারী রোববার বছরের প্রথম দিনে অত্যান্ত আনন্দমুখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গণে স্কুলের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ, অতিথি ও অভিভাবকদের উপস্থিতিতে বই উৎসব অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। 

সকাল ১১টায় বই উৎসব অনুষ্ঠান শুরু হয়। 

এতে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিপা মনি দেবী। স্কুলের সহকারী শিক্ষক কবির আহমেদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ। 

পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। 

স্কুলের প্রধান শিক্ষিকা শাহানা জাফরিন রোজী স্বাগত রাখেন।  

প্রধান অতিথির বক্তব্যে কামাল আহমদ বলেন, বর্তমান সরকারের উন্নয়ন নীতির অন্যতম হচ্ছে শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন। আজ থেকে ১৫ বছর আগেও বছরের প্রথম তিন মাসেও শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে ব্যার্থতার পরিচয় দিয়েছিলো তৎকালীন শাসকগোষ্ঠী। শেখ হাসিনা ক্ষমতা গ্রহনের পর বছরের প্রথম দিনের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এই সাফলতার ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন এবং তা ভবিষ্যতেও থাকবে।  মানুষের মৌলিক অধিকার শিক্ষা অর্জনের জন্য নিম্নআয়ের মানুষের দুঃশ্চিতা করতে হয় না।

তিনি জৈন্তাপুরে বিশেষ করে শিক্ষাবিস্তার ও শিক্ষা প্রতিষ্ঠান উন্নতিকরণে স্হানীয় সাংসদ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি'র অবদানের কথা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে রিপা মনি দেবী বলেন, সরকার  গৃহীত শিক্ষা ও শিক্ষার্থীদের উন্নয়নমুলক কাজ বাস্তবায়ন করে যাচ্ছে। 

বই উৎসবে সকল অতিথি, অবিভাবক ও ছাত্রছাত্রীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। নতুন ক্লাসে উত্তির্ন হওয়া শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। 

এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা মো: সিদ্দিকুর রহমান, জৈন্তাপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক) আজিজুল হক খোকন, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম,সহকারী প্রধান শিক্ষক জহর কুমার সিংহ,সহকারী শিক্ষক মো: নজির উদ্দিন,তফাজ্জল হোসেন,তপন কান্তি দেব,সাইফুল আলম,মো: আনোয়ার হোসেন, মো: তহা মিয়া,সুমন চন্দ্র ঘোষ, রেজাউল করিম ও জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক শাহজাহান কবির খান।

Comments

Popular posts from this blog

জৈন্তাপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কর্তৃক গ্রাহকদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে।  গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...

জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত উপজেলার সুফলভোগীদের মধ্যে ছাগল বিতরণ উদ্বোধন

জৈন্তাপুর উপজেলা  শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেস: জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত চলিত অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদারিদ্র,অসহায় গরীব ও প্রান্তিক জনগোষ্টীর (নারী-পুরুষ)'র মধ্যে ছাগল বিতরণ করা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ১৭ জুন শনিবার সকালে ছাগল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ছাগল বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হাওর অঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে।  জৈন্তাপুরে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সুফলভোগীদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শত পরিবারের মধ্যে ২টি করে ২শত ছাগল বিতরণ করা হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা: আব্দুল্লাহ  আল-মাসুদ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো: আবু জাহের, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। এছাড়া উপজেলা প্রাণিসম্প...

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...