Skip to main content

জৈন্তাপুরে সুচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত


শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস::
জৈন্তাপুর উপজেলায় সুচনা প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।  

গত ২৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা হলরুমে সমাপনী সভা অনুষ্ঠিত হয়।  

ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউকেএইড'র অর্থায়নে এবং সেভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় এফআইভিডিবি বিগত ২০১৬ সাল থেকে জৈন্তাপুর উপজেলায় সূচনা প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। 

সূচনা প্রকল্প অপুষ্টি প্রতিরোধ, জীবনমান উন্নয়ন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। 

এই ধারাবাহিকতায় উপজেলায় সমাপনী সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।

বিশেষ অতিথি ছিলেন জৈন্তাপুর আবাসিক  মেডিকেল অফিসার ডা: মমি দাস, প্রকল্পের ডেপুটি ডিরেক্টর, সেভ দ্যা চিলড্রন আলী রেজা, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহ আল মাসুদ,উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূঁইয়া। 

এছাড়া সভায় উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান  বাহারুল আলম বাহার, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুলতান করিম,

উপজেলা সমাজসেবা কর্মকর্তা একে আজাদ ভূঁইয়া,  মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, জনস্বাস্থ্য প্রকৌশলী তুষার পাল, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। 

সুচনা প্রকল্পের মাঠ কর্মকর্তা 

দিপংকর দে ও সাজমিন সাজিয়ার উপস্থাপনায় সভায়  স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী  মোঃ ফাহিম সারওয়াত। 

প্রকল্পের কার্যক্রমের তথ্যচিত্র উপস্থাপন করেন উপজেলা প্রকল্প সমন্বয়কারী আবু বকর শিকদার।


Comments

Popular posts from this blog

বিনামূল্যে সার ও বীজ বিতরণ জৈন্তাপুরে

শাহজাহান কবির খানঃঃ বুধবার সকালে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, সভায় সভাপতিত্বে ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি জৈন্তাপুর উপজেলা আব্দুল মান্নান। আরো উপস্থিত ছিলেন কৃষক/কৃষাণী এবং কৃষি অফিসারগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাহাড় টিলা কাটা, নদী ভরাট ও অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে আমাদের জীববৈচিত্র্য

জৈন্তাপুরে বাপা ও সারী নদী বাচাও আন্দোলনের নাগরিক বন্ধনে বক্তারাঃ শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকেঃঃ মানুষের সর্বগ্রাসী লোভ আর সর্বনাশা কর্মকান্ডের কারণে পরিবেশ মারাত্বক বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েছে। পরিবেশের মাটি, পানি, বাতাস সবকিছুই আজ দূষিত হয়ে উঠেছে। পাহাড়-টিলা কাটা আর অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। শুধু আইন দিয়ে এ অবস্থা থেকে পরিত্রাণ অসম্ভব । এজন্য সর্বশ্রেণির মানুষের সচেতনতা ও জাগরণ ছাড়া পরিবেশের বিপর্যয় সম্ভব নয়।  বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক ’নাগরিক বন্ধনে বক্তারা একথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেট জেলা শাখা ও সারি নদী বাঁচাও আন্দোলন’র যৌথ উদ্যোগে ৪ জুন শুক্রবার বিকেলে জৈন্তাপুরের ঐতিহাসিক বটতলায় এ নাগরিক বন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ মুরব্বি আব্দুস শুকুর এর সভাপতিত্বে ও সারী নদী বাচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদির সঞ্চালনায় অনুষ্ঠিত এ নাগরিক বন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম কিম। জৈন্তাপুর ইরাদবী'তে   বক্তারা আরো বলেন উন্নয়নের নামে পরিবেশ...

জৈন্তাপুরে পিআইবির ৩ দিন ব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ বৃহত্তর জৈন্তিয়া অঞ্চল (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ,  উপজেলার তৃণমুল পর্যায়ের  বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি)'র  উদ্যোগে এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সমন্বয়ে ৩ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।  গত ১৮ আগস্ট বৃহস্পতিবার  জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত সাইট্রাস গবেষণা কেন্দ্র অডিটরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।  পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, সাইট্রাস গবেষণা কেন্দ্র-এর বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার । অনুষ্ঠান উপস্থাপনা করেন  পিআইবি'র প্রশিক্ষক শাহ ...