Skip to main content

জৈন্তাপুরে অপহরণ মামলার পলাতক আসামী গ্রেফতার ও ভিকটিম-কে উদ্বার করা হয়েছে



শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেসঃঃ
জৈন্তাপুর মডেল থানায় দায়েরকৃত একটি অপহরণ মামলার পলাতক আসামী-কে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে একই এলাকার বাসিন্দা  ভিকটিম অপহৃত তরুনী কেও  উদ্বার করা হয়।  

গত ২১ ডিসেম্বর বুধবার জৈন্তাপুর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক নিখিল চন্দ্র দাস গোপন সংবাদ পেয়ে সিলেটের কয়েকটি পৃথক  জায়গায় অভিযান পরিচালনা করে অপহরণ মামলার পলাতক আসামী জৈন্তাপুর নিজপাট গুয়াবাড়ি গ্রামের  ফয়জুল হকের পুত্র সেবুল আহমদ (৩২) কে গ্রেফতার করেন। এই সময়  অপহৃত তরুনী কে উদ্বার করা হয়েছে। উদ্বার হওয়া অপহৃত  তরুনী কে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের ওয়ান স্টফ ক্রাইসেস সেন্টারে ভর্তি করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানাগেছে, জৈন্তাপুর মডেল থানার মামলা নং-২৩, তারিখ-১৭  অক্টোবর-২০২২ইং। 

অপহরণ ঘটনায় দায়েরকৃত  নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সং/০৩) এর ৭/৩০'র মামলার এজাহারভূক্ত  পলাতক আসামী সেবুল আহমদ (৩২), পিতা-ফয়জুল হক নিজপাট গুয়াবাড়ি জৈন্তাপুর সিলেটের বিরুদ্ধে একটি অপহরণ মামলা রুজু করা হয়। ঘটনার পর পুলিশ আসামী কে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।  প্রতিনিয়ত স্থান পরিবর্তন করায় তাদের কে গ্রেফতার করা সম্ভব হয় নাই।

অবশেষ তথ্য প্রযুক্তি ব্যবহর করে আসামীর অবস্থান নিশ্চিত হওয়ার পর  বিয়ানীবাজার ও দক্ষিন সুরমা থানা পুলিশ এবং এসএমপি সিলেটের সহযোগিতায় দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে আসামি-কে গ্রেফতার করা হয়েছে। সেই সাথে ভিকটিমকে উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আসামী কে কোর্টে চালান করা হয়েছে এবং  উদ্বার হওয়া ভিকটিম কে মেডিকেল পরীক্ষার জন্য সিলেট ওসমানীতে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ বলেন, অপহরণ ঘটনার পর আসামী ভিকটিম তরুনী কে নিয়ে পালিয়ে যায়। ভিকটিম কে উদ্বার ও আসামী গ্রেফতার করতে পুলিশ মাঠে তৎপর হয়ে পড়ে। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় ভিকটিম কে  উদ্বার ও আসামী কে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আদালতের মাধ্যমে আসামী-কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Comments

Popular posts from this blog

বিনামূল্যে সার ও বীজ বিতরণ জৈন্তাপুরে

শাহজাহান কবির খানঃঃ বুধবার সকালে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, সভায় সভাপতিত্বে ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি জৈন্তাপুর উপজেলা আব্দুল মান্নান। আরো উপস্থিত ছিলেন কৃষক/কৃষাণী এবং কৃষি অফিসারগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাহাড় টিলা কাটা, নদী ভরাট ও অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে আমাদের জীববৈচিত্র্য

জৈন্তাপুরে বাপা ও সারী নদী বাচাও আন্দোলনের নাগরিক বন্ধনে বক্তারাঃ শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকেঃঃ মানুষের সর্বগ্রাসী লোভ আর সর্বনাশা কর্মকান্ডের কারণে পরিবেশ মারাত্বক বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েছে। পরিবেশের মাটি, পানি, বাতাস সবকিছুই আজ দূষিত হয়ে উঠেছে। পাহাড়-টিলা কাটা আর অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। শুধু আইন দিয়ে এ অবস্থা থেকে পরিত্রাণ অসম্ভব । এজন্য সর্বশ্রেণির মানুষের সচেতনতা ও জাগরণ ছাড়া পরিবেশের বিপর্যয় সম্ভব নয়।  বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক ’নাগরিক বন্ধনে বক্তারা একথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেট জেলা শাখা ও সারি নদী বাঁচাও আন্দোলন’র যৌথ উদ্যোগে ৪ জুন শুক্রবার বিকেলে জৈন্তাপুরের ঐতিহাসিক বটতলায় এ নাগরিক বন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ মুরব্বি আব্দুস শুকুর এর সভাপতিত্বে ও সারী নদী বাচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদির সঞ্চালনায় অনুষ্ঠিত এ নাগরিক বন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম কিম। জৈন্তাপুর ইরাদবী'তে   বক্তারা আরো বলেন উন্নয়নের নামে পরিবেশ...

জৈন্তাপুরে পিআইবির ৩ দিন ব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ বৃহত্তর জৈন্তিয়া অঞ্চল (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ,  উপজেলার তৃণমুল পর্যায়ের  বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি)'র  উদ্যোগে এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সমন্বয়ে ৩ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।  গত ১৮ আগস্ট বৃহস্পতিবার  জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত সাইট্রাস গবেষণা কেন্দ্র অডিটরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।  পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, সাইট্রাস গবেষণা কেন্দ্র-এর বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার । অনুষ্ঠান উপস্থাপনা করেন  পিআইবি'র প্রশিক্ষক শাহ ...