Skip to main content

জাফলং-শ্রীপুর,বিছনাকান্দি পাথর কোয়ারী চালুর দাবী'তে তামাবিল সড়কের নলজুরীতে শ্রমিকদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন


শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ

সিলেটের জাফলং-শ্রীপুর,বিছনাকান্দি সহ সকল পাথর কোয়ারী চালুর দাবী'তে   তামাবিল-জাফলং রাস্তার জৈন্তাপুর-গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী তামাবিল নলজুরীতে পাথর শ্রমিক সহ সর্বস্থরের জনসাধারনের অংশ গ্রহনে ২ ঘন্টা ব্যাপী মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন  করা হয়েছে।

গত ১৭ ডিসেম্বর শনিবার সকাল ১২টা থেকে বিকেল ২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়। 

এসময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করে সিলেটের বন্দ থাকা সকল পাথর কোয়ারী সচল করতে স্থানীয় প্রশাসন সহ সরকারের নিকট দাবী জানান। 


সিলেটের জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার বেকার হয়ে পড়া হাজার হাজার শ্রমিকদের কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের নির্মান শিল্পে পাথর ব্যবহার এবং অর্থনৈতিক উন্নয়নে বন্দ থাকা   পাথর কোয়ারী থেকে পাথর উত্তোলন করার ব্যবস্থা করতে স্থানীয় সংসদ সদস্য সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি'র সহায়তা কামনা করা হয়।  বক্তারা বলেন, পর্যটন শিল্পের বিকাশ ও পরিবেশ রক্ষায় জাফলং পাথর কোয়ারী'র ইসিএ বহিভূর্ত এলাকা থেকে শ্রমিকদের পাথর উত্তোলনের  সুযোগ করে দেওয়া এখন সময়ের দাবী।

চলতি মাসে জাফলং-শ্রীপুর,বিছনাকান্দি সহ সকল বন্দ থাকা পাথর কোয়ারী সরকারী ভাবে ইজারা অথবা রাজস্ব আদায় করে শ্রমিকদের কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। মানববন্ধনে জাফলং-শ্রীপুর সহ সকল কোয়ারী থেকে পাথর উত্তোলনের ব্যবস্থা গ্রহন করার আহবান জানানো হয়েছে। গোয়াইনঘাট উপজেলার 

পিয়াইন পাথর উত্তোলন ও শ্রমিক বহুমূখি সমবায় সমিতি লি: আয়োজিত এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। 

এতে সভাপতিত্ব করেন পিয়ান পাথর উত্তোলন শ্রমিক বহুমূখি সমবায় সমিতি লি:-এর সভাপতি আব্দুল মালিক।


এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তামাবিল চুনা পাথর,পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ফখরুল ইসলাম, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ লোকমান আহমদ শিকদার,পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মামুন পারভেজ, টেউবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক সামছুল আলম, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীর  হোসেন,জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আনোয়ার হোসেন জুবের, ব্যবসায়ী ইমরান হোসেন সুমন, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি কামাল হোসেন,  সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার, জৈন্তাপুর উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শওকত আলী,পিয়ান পাথর উত্তোলন শ্রমিক বহুমূখি সমবায় সমিতি লি:-এর সহ-সভাপতি লিলু মিয়া,জৈন্তাপুর কৃষকলীগ সভাপতি আব্দুল মান্নান। 

মানববন্ধনে জৈন্তাপুর, শ্রীপুর, বিছনাকান্দি,জাফলং-

তামাবিল,নলজুরী,

আলু-বাগান সহ বিভিন্ন এলাকার শ্রমিক সংগঠন,ট্রাক চালক সমিতির নেতৃবৃন্দ সহ  হাজার হাজার পাথর শ্রমিক এবং পাথর ব্যবসায়ী সহ কর্মহীন নানা শ্রমজীবি মানুষ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি'তে অংশ গ্রহন করেন। 


এদিকে মানববন্ধন চলাকালে সিলেট-তামাবিল জাফলং মহা-সড়কের দুই পাশে শতাধিক ছোট বড় যানবাহন আটকরা পড়ে। এতে পথচারী সহ জনসাধারণ কে অনেকটা বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। তবে জনগণের দূভোর্গর কথা বিবেচনা করে আয়োজন কারী সংগঠন এবং শ্রমিকগণ মানববন্ধন কর্মসূচির অনুষ্ঠান সংক্ষিপ্ত  করেন।

Comments

Popular posts from this blog

জৈন্তাপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কর্তৃক গ্রাহকদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে।  গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...

জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত উপজেলার সুফলভোগীদের মধ্যে ছাগল বিতরণ উদ্বোধন

জৈন্তাপুর উপজেলা  শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেস: জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত চলিত অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদারিদ্র,অসহায় গরীব ও প্রান্তিক জনগোষ্টীর (নারী-পুরুষ)'র মধ্যে ছাগল বিতরণ করা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ১৭ জুন শনিবার সকালে ছাগল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ছাগল বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হাওর অঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে।  জৈন্তাপুরে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সুফলভোগীদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শত পরিবারের মধ্যে ২টি করে ২শত ছাগল বিতরণ করা হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা: আব্দুল্লাহ  আল-মাসুদ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো: আবু জাহের, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। এছাড়া উপজেলা প্রাণিসম্প...

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...