Skip to main content

চতুল বাজারে ক্রিকেট খেলার তুচ্ছ ঘটনার জের ধরে চুরিঘাতে যুবক খুন

জৈন্তা এক্সপ্রেসঃঃ


জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী চতুল বাজারে ক্রিকেট খেলার মাঠের তুচ্ছ ঘটনার জের ধরে দরবস্ত ইউনিয়নের ছাত্তারখাই গ্রামের মাসুম আহমদ নামের এক যুবক-কে চুরিঘাতে খুন করা  হয়েছে। 

গত ৫ নভেম্বর শনিবার বিকেল ৫ টার দিকে এই ঘটনা ঘটে। 

জানাগেছে, গত শুক্রবার বিকেলে নিহত সিএনজি চালক মাসুম আহমদ(২২)'র সাথে ক্রিকেট খেলা নিয়ে দরবস্ত ইউনিয়নের ছাতারখাই গ্রামের একটি খেলার মাঠে একই গ্রামের সাবেক ইউপি সদস্য তফজ্জুল হোসেন'র আত্মীয় স্বজন সহ স্থানীয় কয়েক জন যুবকের কথা কাটাকাটি ও হাতাহাতির তুচ্ছ ঘটনা ঘটে। 

মাঠের সামান্য এই ঘটনার বিষয়টি সিনিয়রা সেখানে  নিষ্পত্তি করে দেন। 

এই ঘটনার জের ধরে শনিবার মাসুম আহমদ স্হানীয় চতুল বাজার সিএনজি গাড়ি নিয়ে  যান। 

এ সময় প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য তফজ্জুল হোসেন'র নেতৃত্ব তার পুত্র কামরুল , রাসেল সহ আত্মীয় স্বজন  অন্তত ১০/১২ জন লোক তার উপর অর্তকিত ভাবে  হামলা  করেন এবং তাকে চুরিঘাত করলে রক্তাত্ত অবস্থায় মাসুম মাটিতে লুটিয়ে পড়েন।   স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে জৈন্তাপুর  হাসপাতালে নিয়ে আসা হয়। পরে তাকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়।   সিলেট ওসমানী হাসপাতালে  নেওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত্যুবরণ করেন। 

নিহত মাসুম (২২) ছাতারখাই গ্রামের আব্দুল খালিক (রাজা খালিকের) ছেলে। তিনি নিজের মালিকানাধীন একটি সিএনজি গাড়ি চালাতেন।  

ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।  

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ অধিকতর তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতাল মর্গে রয়েছে। 

এই ব্যাপারে জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ হামলার ঘটনা ও  নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।

Comments

Popular posts from this blog

বিনামূল্যে সার ও বীজ বিতরণ জৈন্তাপুরে

শাহজাহান কবির খানঃঃ বুধবার সকালে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, সভায় সভাপতিত্বে ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি জৈন্তাপুর উপজেলা আব্দুল মান্নান। আরো উপস্থিত ছিলেন কৃষক/কৃষাণী এবং কৃষি অফিসারগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাহাড় টিলা কাটা, নদী ভরাট ও অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে আমাদের জীববৈচিত্র্য

জৈন্তাপুরে বাপা ও সারী নদী বাচাও আন্দোলনের নাগরিক বন্ধনে বক্তারাঃ শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকেঃঃ মানুষের সর্বগ্রাসী লোভ আর সর্বনাশা কর্মকান্ডের কারণে পরিবেশ মারাত্বক বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েছে। পরিবেশের মাটি, পানি, বাতাস সবকিছুই আজ দূষিত হয়ে উঠেছে। পাহাড়-টিলা কাটা আর অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। শুধু আইন দিয়ে এ অবস্থা থেকে পরিত্রাণ অসম্ভব । এজন্য সর্বশ্রেণির মানুষের সচেতনতা ও জাগরণ ছাড়া পরিবেশের বিপর্যয় সম্ভব নয়।  বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক ’নাগরিক বন্ধনে বক্তারা একথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেট জেলা শাখা ও সারি নদী বাঁচাও আন্দোলন’র যৌথ উদ্যোগে ৪ জুন শুক্রবার বিকেলে জৈন্তাপুরের ঐতিহাসিক বটতলায় এ নাগরিক বন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ মুরব্বি আব্দুস শুকুর এর সভাপতিত্বে ও সারী নদী বাচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদির সঞ্চালনায় অনুষ্ঠিত এ নাগরিক বন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম কিম। জৈন্তাপুর ইরাদবী'তে   বক্তারা আরো বলেন উন্নয়নের নামে পরিবেশ...

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...