Skip to main content

জৈন্তাপুর সদরে খাসিয়া পল্লী নয়াবাড়িতে বিরোধপূর্ণ জায়গা থেকে টং-দোকান সরিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস:: জৈন্তাপুর উপজেলা সদরের নিজপাট খাসিয়া পল্লী'র নয়াবাড়িতে বিরোধপূর্ণ জায়গার উপর থেকে টং-দোকান সরিয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

গত ২১ নভেম্বর সোমবার দুপুর ১টার দিকে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, জৈন্তাপুর প্রেসক্লাবের 

সাংবাদিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিগনের উপস্থিতিতে সম্প্রতি আব্দুস সামাদ কর্তৃক স্থাপিত দোকান সরিয়ে নেওয়া হয়। 

বিরোধপুর্ন জায়গা উভয় পক্ষ দখল পাল্টা দখল করে টং-দোকান স্থাপন করা হয়েছিল।

আদালতের আদেশ বা মামলার রায় হওয়ার পর 

ভূমির সীমানা চিহৃিত করণের চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহন করা হবে। এখন থেকে বিরোধপূর্ণ ভূমিতে উভর পক্ষের প্রবেশের উপরও নিষেধাজ্ঞা জারী করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা নির্বাহী  অফিসার আল-বশিরুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম, ইউপি সদস্য হুমায়ুন কবির খান, যুবনেতা  নাজিম উদ্দিন ও আদিবাসী নেতা বিশ্বজিত সুমের। 

এছাড়া উভয় পক্ষের লোকজন সেখানে উপস্থিত ছিলেন। এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম বলেন, বিরোধপুর্ন জায়গা উভয় পক্ষ দখল-পাল্টা দখলের চেষ্টা করেন। এখানে স্থাপিত টং-দোকান সরিয়ে নেওয়া হয়েছে। আদালতে চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন পক্ষই এই জায়গায় প্রবেশ করতে পারবেন না। 

আদালতের রায়ের পর ভূমি জরিপ করে সীমানা চিহ্নিত করা হবে। ভুমি চিহ্নিত না হওয়া পর্যন্ত উভয় পক্ষের লোকজনের প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।


Comments

Popular posts from this blog

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...

জৈন্তাপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কর্তৃক গ্রাহকদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে।  গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...

জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত

শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গত ১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।  উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।  বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।   সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুনুর রশিদ। উপজেলা যুব উন্নয়ন অফিসের সহকারী মোস্তফা হাসান আসকারী ও মো: আজহারুল ইসলামের যৌথ  পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুব সংগঠনের পক্ষে জসিম উদ্দিন ও মমতাজ আহমদ। সভায় ৪ জন প্রশিক্ষত যু্ব মহিলার মাঝে ৫০ হাজার টাকা করে ২ লাখ টাকা ঋণ বিতরণ করা হয় এবং বিভিন্ন যুব সংগঠনের ১০জন কে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।