Skip to main content

জৈন্তাপুর, গোয়াইনঘাট বন্যার্থদের মাঝে জামায়াতে ইসলামীর শুকনো খাবার বিতরণ


শাহজাহান কবির খান:: বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর  শাখার পক্ষ থেকে গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলিরগাও, পশ্চিম আলিরগাও ও পশ্চিম জাফলং ইউনিয়নে বন্যার্থ মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ অব্যাহত রয়েছে। ১৯ মে বৃহস্পতিবার সকাল থেকে জৈন্তাপুর উপজেলার ছাতারখাই ও গোয়াইনঘাট উপজেলার ৩টি ইউনিয়নের বন্যা দূর্গত বিভিন্ন গ্রামের আটকে পড়া পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। ভয়াবহ এই বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শণ ও পানিবন্দি অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর শাখার সেক্রেটারী ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা আমীর আবুল হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, জৈন্তাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি এনামুল হক, গোয়াইনঘাট উপজেলা জামায়াত নেতা সিরাজুল হক, ইসলামী ছাত্র শিবির সিলেট জেলা পূর্ব শাখার আইন বিষয়ক সম্পাদক আব্দুল খালিক, জামায়াতে ইসলামী ২নং জৈন্তাপুর ইউনিয়ন শাখার সভাপতি নুরুল ইসলাম, জামায়াত নেতা নাজিম উদ্দিন, হোসাইন আহমদ, আলীম উদ্দিন, রিয়াজুল ইসলাম, নজরুল ইসলাম, শরীফ আহমদ, শ্রমিক নেতা মখলিছুর রহমান, সমাজসেবী টুনু মিয়া, রাজা মিয়া প্রমুখ। এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন বলেছেন প্রাকৃতিক এই দূর্যোগে মানুষের জান-মালের যে পরিমান ক্ষতি সাধিত হচ্ছে তা পূরনে পৃথীবির কারো সাধ্য নেই। এক মাত্র মহান আল্লাহ পাকই দূর্গত মানুষের সহায়। তার পরও আমাদের উচিত যার যার সাধ্য মত অসহায় ও দূস্থ্য মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। সরকারের পাশাপাশি দল-মত নির্বিশেষে বিশেষ করে হাওড় অঞ্চলের মানুষের দূঃখ দূর্দশা লাগবে তিনি এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। 


গত ১১ মে থেকে পাহাড়ী ঢলে প্রথমে জৈন্তাপুর এবং পরবর্তীতে গোয়াইনঘাট ও কানাইঘাট এলাকার বেশির ভাগ সহ বিস্তির্ণ অঞ্চল প্লাবিত হয়। নদীর পানি কমলেও হাওড় অঞ্চলের মানুষ এখন অসহনীয় দূর্ভোগের শিকার। গ্রাম ও হাওড় এলাকার মানুষ এবারের বন্যায় ধান, ধানের চারা, শাক-সবজি হারিয়ে গবাদি পশু নিয়ে এখনো নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে। অনাহারে-অর্ধারে পানিবন্দি অবস্থায় দিনযাপন করছে পরিবারের সদস্যরা।


এদিকে বৃহস্পতিবার ১২টায় জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের বিড়াখাই ও হাটিগ্রামের বন্যা দূর্গত শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করেন জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যাক্তির মাধ্যমে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

Comments

Popular posts from this blog

বিনামূল্যে সার ও বীজ বিতরণ জৈন্তাপুরে

শাহজাহান কবির খানঃঃ বুধবার সকালে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, সভায় সভাপতিত্বে ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি জৈন্তাপুর উপজেলা আব্দুল মান্নান। আরো উপস্থিত ছিলেন কৃষক/কৃষাণী এবং কৃষি অফিসারগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাহাড় টিলা কাটা, নদী ভরাট ও অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে আমাদের জীববৈচিত্র্য

জৈন্তাপুরে বাপা ও সারী নদী বাচাও আন্দোলনের নাগরিক বন্ধনে বক্তারাঃ শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকেঃঃ মানুষের সর্বগ্রাসী লোভ আর সর্বনাশা কর্মকান্ডের কারণে পরিবেশ মারাত্বক বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েছে। পরিবেশের মাটি, পানি, বাতাস সবকিছুই আজ দূষিত হয়ে উঠেছে। পাহাড়-টিলা কাটা আর অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। শুধু আইন দিয়ে এ অবস্থা থেকে পরিত্রাণ অসম্ভব । এজন্য সর্বশ্রেণির মানুষের সচেতনতা ও জাগরণ ছাড়া পরিবেশের বিপর্যয় সম্ভব নয়।  বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক ’নাগরিক বন্ধনে বক্তারা একথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেট জেলা শাখা ও সারি নদী বাঁচাও আন্দোলন’র যৌথ উদ্যোগে ৪ জুন শুক্রবার বিকেলে জৈন্তাপুরের ঐতিহাসিক বটতলায় এ নাগরিক বন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ মুরব্বি আব্দুস শুকুর এর সভাপতিত্বে ও সারী নদী বাচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদির সঞ্চালনায় অনুষ্ঠিত এ নাগরিক বন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম কিম। জৈন্তাপুর ইরাদবী'তে   বক্তারা আরো বলেন উন্নয়নের নামে পরিবেশ...

জৈন্তাপুরে পিআইবির ৩ দিন ব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ বৃহত্তর জৈন্তিয়া অঞ্চল (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ,  উপজেলার তৃণমুল পর্যায়ের  বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি)'র  উদ্যোগে এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সমন্বয়ে ৩ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।  গত ১৮ আগস্ট বৃহস্পতিবার  জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত সাইট্রাস গবেষণা কেন্দ্র অডিটরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।  পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, সাইট্রাস গবেষণা কেন্দ্র-এর বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার । অনুষ্ঠান উপস্থাপনা করেন  পিআইবি'র প্রশিক্ষক শাহ ...