Skip to main content

জৈন্তাপুরে বন্যা পরিস্থিতির অবনতি নৌকা ডুবিতে এক নিখোঁজ


শাহজাহান কবির খানঃঃ
জৈন্তাপুরে ভারী বর্ষণে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। নৌকা ডুবে এক পাথর শ্রমিক নিখোঁজ, শিশু সহ পরিবারের অন্যান্য সদস্যদের উদ্ধার করা হয়েছে। পানির নিচে তলিয়ে গেছে বিস্তির্ণ ফসলি জমি। বিভিন্ন গ্রামের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 


গত কয়েক দিনের টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট এবং জৈন্তাপুর ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামের মানুষ এখন পানিবন্দি। বেশির ভাগ রাস্তা পানির নিচে থাকায় বিভিন্ন গ্রাম সহ উপজেলার সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভারী বর্ষণ অব্যাহত থাকায় নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে ঘটে গেলো নৌকা ডুবির ঘটনা। শুত্রুবার (১৩ মে) সকাল ১০টায় উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের মুক্তাপুর গ্রামের পাথর শ্রমিক আলমগীর হোসেন দুই শিশু ছেলে ও এক ভাতিজাকে একটি ছোট নৌকায় করে পার্শ্ববর্তী বাড়ি যাচ্ছিলেন। এমন সময় বড়গাং নদীর বুদাইর ভাঙা নামক স্থানে প্রবল ¯্রােতে নৌকাটি ডুবে যায়। এসময় তাদের আত্মচিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধারের চেষ্টা চালায় এবং শিশুগুলোকে উদ্ধার করা সম্ভব হলেও দ্রুতগতির পানির ¯্রােত আলমগীর হোসেন (৩২) কে সবার আড়াল করে দেয়। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন এবং উপজেলা প্রশাসনের তথাবধানে ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল দিনভর উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু বিকাল ৫টা পর্যন্ত ঘটনাস্থল ও আশ-পাশ এলাকা ব্যাপক তল্লাশি করেও আলমগীর হোসেনের কোন সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস কর্তৃক নিখোঁজ আলমগীর হোসেনের মরদেহ উদ্ধার তৎপরতা দেখতে নৌকা যোগে ঘটনাস্থলে ছুটে যান জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার। এসময় তারা নিখোঁজ আলমগীরের বাড়ীতে যান এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানান। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুড়ি দল উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে। উদ্ধার কাজে নেতৃত্ব দিচ্ছেন সিলেট তালতলা ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম।

Comments

Popular posts from this blog

বিনামূল্যে সার ও বীজ বিতরণ জৈন্তাপুরে

শাহজাহান কবির খানঃঃ বুধবার সকালে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, সভায় সভাপতিত্বে ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি জৈন্তাপুর উপজেলা আব্দুল মান্নান। আরো উপস্থিত ছিলেন কৃষক/কৃষাণী এবং কৃষি অফিসারগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাহাড় টিলা কাটা, নদী ভরাট ও অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে আমাদের জীববৈচিত্র্য

জৈন্তাপুরে বাপা ও সারী নদী বাচাও আন্দোলনের নাগরিক বন্ধনে বক্তারাঃ শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকেঃঃ মানুষের সর্বগ্রাসী লোভ আর সর্বনাশা কর্মকান্ডের কারণে পরিবেশ মারাত্বক বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েছে। পরিবেশের মাটি, পানি, বাতাস সবকিছুই আজ দূষিত হয়ে উঠেছে। পাহাড়-টিলা কাটা আর অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। শুধু আইন দিয়ে এ অবস্থা থেকে পরিত্রাণ অসম্ভব । এজন্য সর্বশ্রেণির মানুষের সচেতনতা ও জাগরণ ছাড়া পরিবেশের বিপর্যয় সম্ভব নয়।  বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক ’নাগরিক বন্ধনে বক্তারা একথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেট জেলা শাখা ও সারি নদী বাঁচাও আন্দোলন’র যৌথ উদ্যোগে ৪ জুন শুক্রবার বিকেলে জৈন্তাপুরের ঐতিহাসিক বটতলায় এ নাগরিক বন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ মুরব্বি আব্দুস শুকুর এর সভাপতিত্বে ও সারী নদী বাচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদির সঞ্চালনায় অনুষ্ঠিত এ নাগরিক বন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম কিম। জৈন্তাপুর ইরাদবী'তে   বক্তারা আরো বলেন উন্নয়নের নামে পরিবেশ...

জৈন্তাপুরে পিআইবির ৩ দিন ব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ বৃহত্তর জৈন্তিয়া অঞ্চল (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ,  উপজেলার তৃণমুল পর্যায়ের  বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি)'র  উদ্যোগে এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সমন্বয়ে ৩ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।  গত ১৮ আগস্ট বৃহস্পতিবার  জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত সাইট্রাস গবেষণা কেন্দ্র অডিটরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।  পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, সাইট্রাস গবেষণা কেন্দ্র-এর বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার । অনুষ্ঠান উপস্থাপনা করেন  পিআইবি'র প্রশিক্ষক শাহ ...