Skip to main content

জৈন্তাপুরে জেলা প্রশাসকের সাথে মতবিনিমিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান’র ৫দফা দাবী

  1. শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেস:: 

    জৈন্তাপুরে বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভায় ৫দফা দাবী তুলে ধরেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন এম.এ। তিনি বলেন জৈন্তাপুর উপজেলাবাসীর কল্যাণে এই ৫দফা দাবী বাস্তবায়ন এখন সময়ের দাবী। এর মধ্যে প্রথমত ১নং নিজপাট ও ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ। দ্বিতীয়, বেকারত্ব দূরীকরন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অনতিবিলম্বে হরিপুরে প্রস্তাবিত ইকোনমিক জোন বাস্তবায়ন। তৃতীয়, যেহেতু ভৌগলিক কারনে হরিপুরের সাথে গোয়াইনঘাট-কানাইঘাট ও সিলেট শহর এবং সদর উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় প্রতিদিন অসংখ্য মানুষের সমাগম ঘটে, যার ফলে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হরিপুর বাজারে পুলিশের একটি সাব-ষ্টেশন স্থাপন করা একান্ত প্রয়োজন। চতুর্থ, হরিপুর বাজারের সাম্প্রতিক সংঘর্ষে খুন ও জ্বালাও-পোড়াও ঘটনায় বাজারের সার্বিক পরিস্থিতি বিবেচনায় লীজ বাতিল করে একটি তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন। পঞ্চম, বিগত দিনে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ্য পরিবারগুলো পূণর্বাসনের ব্যবস্থা করা। উপজেলা ভাইস চেয়ারম্যান’র দাবী সম্বলিত বক্তব্য মনযোগ সহকারে শুনেন সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমান। ২১ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, সহকারী কমিশনার ভূমি রিপামনি দেবী, ইউপি চেয়ারম্যান ইন্তাজ আলী, ফখরুল ইসলাম, সুলতান করিম, বাহারুল আলম বাহার, রফিক আহমদ, কামরুজ্জামান চৌধুরী। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

Comments

Popular posts from this blog

বিনামূল্যে সার ও বীজ বিতরণ জৈন্তাপুরে

শাহজাহান কবির খানঃঃ বুধবার সকালে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, সভায় সভাপতিত্বে ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি জৈন্তাপুর উপজেলা আব্দুল মান্নান। আরো উপস্থিত ছিলেন কৃষক/কৃষাণী এবং কৃষি অফিসারগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাহাড় টিলা কাটা, নদী ভরাট ও অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে আমাদের জীববৈচিত্র্য

জৈন্তাপুরে বাপা ও সারী নদী বাচাও আন্দোলনের নাগরিক বন্ধনে বক্তারাঃ শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকেঃঃ মানুষের সর্বগ্রাসী লোভ আর সর্বনাশা কর্মকান্ডের কারণে পরিবেশ মারাত্বক বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েছে। পরিবেশের মাটি, পানি, বাতাস সবকিছুই আজ দূষিত হয়ে উঠেছে। পাহাড়-টিলা কাটা আর অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। শুধু আইন দিয়ে এ অবস্থা থেকে পরিত্রাণ অসম্ভব । এজন্য সর্বশ্রেণির মানুষের সচেতনতা ও জাগরণ ছাড়া পরিবেশের বিপর্যয় সম্ভব নয়।  বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক ’নাগরিক বন্ধনে বক্তারা একথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেট জেলা শাখা ও সারি নদী বাঁচাও আন্দোলন’র যৌথ উদ্যোগে ৪ জুন শুক্রবার বিকেলে জৈন্তাপুরের ঐতিহাসিক বটতলায় এ নাগরিক বন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ মুরব্বি আব্দুস শুকুর এর সভাপতিত্বে ও সারী নদী বাচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদির সঞ্চালনায় অনুষ্ঠিত এ নাগরিক বন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম কিম। জৈন্তাপুর ইরাদবী'তে   বক্তারা আরো বলেন উন্নয়নের নামে পরিবেশ...

জৈন্তাপুরে পিআইবির ৩ দিন ব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ বৃহত্তর জৈন্তিয়া অঞ্চল (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ,  উপজেলার তৃণমুল পর্যায়ের  বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি)'র  উদ্যোগে এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সমন্বয়ে ৩ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।  গত ১৮ আগস্ট বৃহস্পতিবার  জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত সাইট্রাস গবেষণা কেন্দ্র অডিটরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।  পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, সাইট্রাস গবেষণা কেন্দ্র-এর বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার । অনুষ্ঠান উপস্থাপনা করেন  পিআইবি'র প্রশিক্ষক শাহ ...