Skip to main content

ফেরিঘাট বড়'গাং বালু ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন


শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকেঃঃ
জৈন্তাপুর ফেরিঘাট বড়গাং বালু উত্তোলন ও সরবরাহকারী ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শুক্রবার  উপজেলা ফেরিঘাট ট্রাক পিকাআপ কাভার্ড ভ্যান সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেলে ৪ পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট২১৫৯ এর অন্তর্ভুক্ত জৈন্তাপুর উপজেলা উপ কমিটির সভাপতি আশিকুর রহমান (আশিক) সহকারী নির্বাচন কমিশনার মোঃ মজিদুল হক মজিদ, প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন যুবলীগ নেতা মোঃ মাসুদ আহমদ,ও সহকারি প্রিজাইডিং অফিসার মোঃ রহিম উদ্দিন মাস্টার, নির্বাচন চলাকালীন পরিদর্শন করেন ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুর এলাহি সম্রাট, বিশিষ্ট মুরব্বি ইসুব আলী মেম্বার এবং মোঃ কামরুল ইসলাম ও মোঃ নুরুল ইসলাম বিশিষ্ট শ্রমিক নেতা মোস্তফা কামাল, মোঃ মামুনুর রশীদ ও সিরাজ উদ্দিন, আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিতিতে নির্বাচন সম্পন্ন করা হয়। নব নির্বাচিত কমিটির নাম সভাপতি  মোঃ আব্দুস সালাম, সহ সভাপতি শেখর বাবু, সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় মোঃ শফিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক বকুল দাস , সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ আহমদ, কোষাধক্ষ্য মোঃ রফিকুল ইসলাম , কার্যকারী সদস্য প্রসন্ন দাস বতাই ও কবির আহমদ। নির্বাচনে বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ এবং প্রেসক্লাব প্রচার বিভাগ ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

Comments

Popular posts from this blog

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...

জৈন্তাপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কর্তৃক গ্রাহকদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে।  গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...

জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত

শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গত ১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।  উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।  বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।   সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুনুর রশিদ। উপজেলা যুব উন্নয়ন অফিসের সহকারী মোস্তফা হাসান আসকারী ও মো: আজহারুল ইসলামের যৌথ  পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুব সংগঠনের পক্ষে জসিম উদ্দিন ও মমতাজ আহমদ। সভায় ৪ জন প্রশিক্ষত যু্ব মহিলার মাঝে ৫০ হাজার টাকা করে ২ লাখ টাকা ঋণ বিতরণ করা হয় এবং বিভিন্ন যুব সংগঠনের ১০জন কে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।