শাহজাহান কবির খান, জৈন্তাপুরঃঃ প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম পেশাগত দায়িত্ব পালনকালে এক আকস্মিক, অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে হেনস্তার শিকার হয়েছেন। এরপর মামলা দিয়ে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলাম কে সচিবালয়ে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদে জৈন্তাপুর প্রেস ক্লাবের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাত আটটায় প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার বেলাল এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শাহেদ আহমদ। সভায় বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্তা ও গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা অবিলম্বে রোজিনা ইসলাম কে মুক্তি দেওয়ার দাবি জানান। সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ সভাপতি আব্দুল হালিম প্রচার সম্পাদক শাহজাহান কবির খান, সদস্য নুরুল ইসলাম, আবুল হোসেন মো. হানিফ, রেজওয়ান করিম শাব্বির, সাংবাদিক নাজমুল ইসলাম, সালমান শাহ।
ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি। বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে। গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন। অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান। মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...
Comments
Post a Comment