Skip to main content

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় নিহত পরিবারের পাশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ

শাহজাহান কবির খান জৈন্তাপুর সিলেটঃঃ 

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটায় নিহত’র পরিবারের খোজখবর নিতে তাদের বাড়ীতে আসেন জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় সেত্রেুটারী জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। গত ২ মে সিলেট তামাবিল মহা-সড়কের ফেরীঘাটে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত উপজেলার রূপচেং গ্রামের সিএনজি চালক হোসেন আহমদ, জামাল উদ্দিনের স্ত্রী, এক ছেলে. এক মেয়ে ও ছোট বোন’র শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ৪ মে মঙ্গলবার দুপুর ২টায় নেতৃবৃন্দ প্রত্যেকের বাড়ীতে যান। এসময় কেন্দ্রীয় জামায়াতের পক্ষ থেকে জামাল উদ্দিনের


 

পরিবারকে ১লক্ষ টাকা, তার ছোট বোনের পরিবারকে ৫০ হাজার টাকা ও সিএনজি চালক হোসেন আহমদের পরিবারকে ৫০হাজার টাকার নগদ অনুদান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন কানাইঘাট-জকিগঞ্জের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, জামায়াতে ইসলামীর সিলেট অঞ্চলের পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব যুবায়ের, সিলেট মহানগরের আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলা উত্তরের আমীর আনোয়ার হোসনে খান, জেলা উত্তরের নায়েবে আমীর ফয়জুল্লাহ বাহার, সিলেট জেলা উত্তরের সেত্রেুটারী ও জৈন্তাপুর উপজেরা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, জেলা উত্তরের নায়েবে আমীর আব্দুল মন্নান, জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আখলাকুল আম্বীয়া, সেত্রেুটারী মাওলানা নাজমুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা উত্তরের সদস্য এনামুল হক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল খালিক, সেত্রেুটারী নুরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জৈন্তাপুর উপজেলা উত্তরের সভাপতি জসিম উদ্দিন, দক্ষিণ শাখার সভাপতি আব্দুল খালিক, স্থানীয় ইউপি সদস্য গোলাম সোবহানী ময়না, জামায়াত নেতা মিজানুর রহমান, আতিকুল ইসলাম, স্থানীয় সমাজসেবী মাহমুদ আলী ও আবুল খায়ের তালিব প্রমুখ। পরে নিহতদের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী

Comments

Popular posts from this blog

জৈন্তাপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কর্তৃক গ্রাহকদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে।  গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...

জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত উপজেলার সুফলভোগীদের মধ্যে ছাগল বিতরণ উদ্বোধন

জৈন্তাপুর উপজেলা  শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেস: জৈন্তাপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত চলিত অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের হতদারিদ্র,অসহায় গরীব ও প্রান্তিক জনগোষ্টীর (নারী-পুরুষ)'র মধ্যে ছাগল বিতরণ করা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। গত ১৭ জুন শনিবার সকালে ছাগল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ছাগল বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হাওর অঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্প সহ বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে।  জৈন্তাপুরে হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার সুফলভোগীদের মাঝে এসব ছাগল বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১শত পরিবারের মধ্যে ২টি করে ২শত ছাগল বিতরণ করা হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকতা ডা: আব্দুল্লাহ  আল-মাসুদ, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো: আবু জাহের, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। এছাড়া উপজেলা প্রাণিসম্প...

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...