Skip to main content

জৈন্তাপুরে বুনার্জী জাতিসমাজের মহাসম্মেলন অনুষ্ঠিত



    1. শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ বাংলাদেশে প্রায় ২শ বছরেরও অধিক সময় ধরে উৎকলী সম্প্রদায়ভূক্ত বুনার্জী জাতিস্বত্তার বসবাস। দেশের প্রত্যন্ত গ্রাম ও বিভিন্ন চা বাগানে বসবাসরত বুনার্জীর সংখ্যা প্রায় ৯৪ হাজারেরও বেশি। এই জাতির রয়েছে নিজস্ব ভাষা ও ভিন্ন রকম সংস্কৃতি। অস্বচ্ছল ও অনগ্রসর এই জাতিস্বত্তার অধিকাংশ মানুষই চা বাগানে কাজ কর্ম করে জীবিকা নির্বাহ করে। কিন্তু কালের বিবর্তনে এখন তাদের কৃষ্টি-সংস্কৃতি প্রায় হারিয়ে যাওয়ার পথে। নূন্যতম মজুরীর কারণে অনেক সময় তারা অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। সরকারী পৃষ্ঠপোষকতার অভাবে বুনার্জীরা এখনো অনগ্রসর জাতি। মৌলিক অধিকার সুরক্ষার পাশাপাশি সকল ক্ষেত্রে বুনার্জী জাতির জন্য ৫% কোটা নির্ধারনের জন্য সরকারের প্রতি আহবান জানান। জৈন্তাপুর উপজেলার লালাখাল চা বাগানে রোববার সকাল ১১টায় স্থানীয় ফুটবল মাঠে আয়োজিত বাংলাদেশ বুনার্জী জাতিসমাজ’র মহাসম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সংগঠনের উপদেষ্টা উপেন্দ্র বুনার্জীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বুনার্জী জাতিসমাজ কেন্দ্রীয় পরিষদের মহাপরিচালক ও শ্রীমঙ্গল উপজেলার ৭নং রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুনার্জী জাতিসমাজ কেন্দ্রীয় পরিষদের মহাসচিব পুস্প প্রসাদ বুনার্জী, যুগ্ম মহাসচিব কমল বুনার্জী, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, প্রচার সম্পাদক শাহাজাহান কবীর খান, শ্রীমঙ্গল কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব অমল বুনার্জী, কিরন বুনার্জী। খেজুরীচড়া ছাত্র-যুবকের সভাপতি ডালিম বুনার্জী ও কাপনা পাহাড়ের সাধারণ সম্পাদক সুশেন বুনার্জীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বুনার্জী জাতিসমাজ লালাখালের অরুন বুনার্জী, উজ্জল বুনার্জী, চঞ্চল বুনার্জী, সজল বুনার্জী, সুকেশ বুনার্জী, সুহেন বুনার্জী, উমেশ বুনার্জী প্রমুখ। এসময় প্রধান অতিথি বুনার্জী জাতিসমাজ সিলেট আঞ্চলিক পরিষদের ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

 


মিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন আঞ্চলিক পরিচালক অরুন বুনার্জী, সহকারী আঞ্চলিক পরিচালক সজল বুনার্জী, আঞ্চলিক সচিব সয়েন বুনার্জী, সহকারী আঞ্চলিক সচিব উমেশ বুনার্জী, আঞ্চলিক অর্থ-পরিচালক সত্য বুনার্জী, সংগঠন বিষয়ক পরিচালক সুদর্শন বুনার্জী, ছাত্র ও যুব বিষয়ক পরিচালক উজ্জল বুনার্জী, কার্যকরী সদস্য সুকেন্দ্র বুনার্জী, শৈলেন বুনার্জী, চঞ্চল বুনার্জী ও বিপুল বুনার্জী। এছাড়াও এই সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন উপেন্দ্র বুনার্জী ও সরস্বতী বুনার্জী এবং করণিক হিসেবে দায়িত্ব পালন করবেন অর্জুন বুনার্জী।

Comments

Popular posts from this blog

বিনামূল্যে সার ও বীজ বিতরণ জৈন্তাপুরে

শাহজাহান কবির খানঃঃ বুধবার সকালে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, সভায় সভাপতিত্বে ছিলেন জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শামীমা আক্তার। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি জৈন্তাপুর উপজেলা আব্দুল মান্নান। আরো উপস্থিত ছিলেন কৃষক/কৃষাণী এবং কৃষি অফিসারগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাহাড় টিলা কাটা, নদী ভরাট ও অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে আমাদের জীববৈচিত্র্য

জৈন্তাপুরে বাপা ও সারী নদী বাচাও আন্দোলনের নাগরিক বন্ধনে বক্তারাঃ শাহজাহান কবির খান জৈন্তাপুর (সিলেট) থেকেঃঃ মানুষের সর্বগ্রাসী লোভ আর সর্বনাশা কর্মকান্ডের কারণে পরিবেশ মারাত্বক বিপর্যয়ের মুখোমুখি হয়ে পড়েছে। পরিবেশের মাটি, পানি, বাতাস সবকিছুই আজ দূষিত হয়ে উঠেছে। পাহাড়-টিলা কাটা আর অবাধে বন ধ্বংসের কারণে হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। শুধু আইন দিয়ে এ অবস্থা থেকে পরিত্রাণ অসম্ভব । এজন্য সর্বশ্রেণির মানুষের সচেতনতা ও জাগরণ ছাড়া পরিবেশের বিপর্যয় সম্ভব নয়।  বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত এক ’নাগরিক বন্ধনে বক্তারা একথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা সিলেট জেলা শাখা ও সারি নদী বাঁচাও আন্দোলন’র যৌথ উদ্যোগে ৪ জুন শুক্রবার বিকেলে জৈন্তাপুরের ঐতিহাসিক বটতলায় এ নাগরিক বন্ধন অনুষ্ঠিত হয়। বিশিষ্ঠ মুরব্বি আব্দুস শুকুর এর সভাপতিত্বে ও সারী নদী বাচাও আন্দোলনের সভাপতি আব্দুল হাই আল হাদির সঞ্চালনায় অনুষ্ঠিত এ নাগরিক বন্ধনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপার কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম কিম। জৈন্তাপুর ইরাদবী'তে   বক্তারা আরো বলেন উন্নয়নের নামে পরিবেশ...

জৈন্তাপুরে পিআইবির ৩ দিন ব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ বৃহত্তর জৈন্তিয়া অঞ্চল (জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও কোম্পানীগঞ্জ,  উপজেলার তৃণমুল পর্যায়ের  বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি)'র  উদ্যোগে এবং জৈন্তাপুর প্রেসক্লাবের সমন্বয়ে ৩ দিনব্যাপী দুটি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।  গত ১৮ আগস্ট বৃহস্পতিবার  জৈন্তাপুর উপজেলা সদরে অবস্থিত সাইট্রাস গবেষণা কেন্দ্র অডিটরিয়ামে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।  পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আল-বশিরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, সাইট্রাস গবেষণা কেন্দ্র-এর বৈজ্ঞানিক কর্মকর্তা ঝুটন চন্দ্র সরকার । অনুষ্ঠান উপস্থাপনা করেন  পিআইবি'র প্রশিক্ষক শাহ ...