Skip to main content

জৈন্তাপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত


  জৈন্তাপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জৈন্তা এক্সপ্রেস:

সিলেটের জৈন্তাপুর উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জৈন্তাপুর এর যৌথ উদ্যোগে ১৫ অক্টোবর সকাল ১১টায় স্থানীয় আসামপাড়া আশ্রয়ণ প্রকল্পের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার নাহিদা পারভীনের সভাপতিত্বে ও উপজেলা একাডেমীক সুপারভাইজার আজিজুল হক খোকনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বশির উদ্দিন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফারুক আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আমিনুল হক সরকার,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দি, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল ভূইয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাজান কবীর খান, যুব উন্নয়নে ত্রেুডিট সুপারভাইজার জালাল উদ্দিন, উপজেলার তথ্য কর্মকর্তা তাসলিমা ফেরদৌসী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ফারুক আহমদ, আশ্রয়ণ কেন্দ্রের সভাপতি আব্দুল জলিল প্রমুখ। 

আলোচনা শেষে প্রধান অতিথি হাত ধোয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্ভোধন করেন।


Comments

Popular posts from this blog

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন ভারতের হাই কমিশনার

ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি  -----হাই কমিশনার মোস্তাফিজুর রহমান  জৈন্তাপুর থেকে শাহজাহান কবির খানঃঃ ভারতের নিউ দিল্লী'তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা কাজ করে যাচ্ছি।  বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক'টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে।  বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।  গত ১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।  অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।  মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি'তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ ...

জৈন্তাপুরে গ্রামীণ ব্যাংক এরিয়া অফিস কর্তৃক গ্রাহকদের মধ্যে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন

শাহজাহান কবির খান জৈন্তা এক্সপ্রেস: গ্রামীণ ব্যাংক সিলেট জোনাল অফিস সিলেটের বিভিন্ন শাখায় তাদের গ্রাহক সদস্যদের মধ্যে চলিত বছরে ৫২ লক্ষ বৃক্ষের চারা বিতরণ কর্মসুচি গ্রহন করেছে। "বনজ-ফলজ ঔষধি গাছ রোপণ করবো কয়েক কোটি, দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি"  এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রামীন ব্যাংক বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়নের উদ্যােগ গ্রহন করে। বৃক্ষের চারা বিতরণ কর্মসুচির অংশ হিসাবে জৈন্তাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপনায় জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কানাইঘাট উপজেলার ১০টি শাখায় ২ লক্ষ ৭৬ হাজার ৯ শত চারা এবং ফতেপুর (হরিপুর), নিজপাট ও দরবস্ত গ্রামীণ ব্যাংক শাখা সহ অন্যান্য শাখায় পৃথক ভাবে এসব চারা বিতরণ করা হয়েছে। প্রতি'টি শাখায় ১১ হাজার ৮ শত ৭০ টি করে চারা বিতরণ করা হচ্ছে।  গত ২০ জুন মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে গ্রাহক সদস্যদের মধ্যে পৃথক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন, গ্রামীণ ব্যাংক শুধু ঋণ কর্মসূচি মধ্যে সীমাবদ্ধ নয়, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষা, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখে য...

জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত

শাহজাহান কবির খান, জৈন্তা এক্সপ্রেসঃঃ জৈন্তাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। গত ১ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় যুব দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।  উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল বশিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।  বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।   সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হারুনুর রশিদ। উপজেলা যুব উন্নয়ন অফিসের সহকারী মোস্তফা হাসান আসকারী ও মো: আজহারুল ইসলামের যৌথ  পরিচালনায় সভায় বক্তব্য রাখেন যুব সংগঠনের পক্ষে জসিম উদ্দিন ও মমতাজ আহমদ। সভায় ৪ জন প্রশিক্ষত যু্ব মহিলার মাঝে ৫০ হাজার টাকা করে ২ লাখ টাকা ঋণ বিতরণ করা হয় এবং বিভিন্ন যুব সংগঠনের ১০জন কে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।